শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
স্বনির্ভর ও কল্যাণমুখী গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় বাংলাদেশ: প্রধানমন্ত্রী ৫১তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ, নিয়োগ পাবেন ৫ হাজার চিকিৎসক জাতিসংঘে আজ বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী ফুলবাড়ীয়ায় ভীমরুলের কামড়ে দাদি-নাতনির মৃত্যু এসবিএসি ব্যাংকের শরিয়াহ্ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশন ও ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের সৌজন্য সাক্ষাৎ নভেম্বর-ডিসেম্বরে নয় - জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচন হতে পারে : ইসি আনোয়ারুল মমেক হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু মাঠপর্যায়ে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ - ৫ হাজার ট্যাব, প্রশিক্ষণ পাবেন ৬৬ হাজারের বেশি কর্মী শিক্ষাপ্রতিষ্ঠানে মাদক ও জুয়া প্রতিরোধে কমিটি গঠনের সিদ্ধান্ত
advertisement
সারাদেশ

শেরপুরে গরু চোর চক্রের ৫ সদস্য গ্রেপ্তার


মোঃ শরিফ উদ্দিন, শেরপুর জেলা প্রতিনিধি:
শেরপুর জেলার ঝিনাইগাতীতে গরুচোর চক্রের ৫ সদস্যকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।

শনিবার ( ১৮ মে ) দুপুরে পুলিশ সুপারের সম্মেলন কক্ষে শেরপুরের পুলিশ সুপার আকরাম হোসেন পিপিএম এক প্রেস ব্রিফিং এর মাধ্যমে এসব তথ্য জানান।

গ্রেপ্তারকৃতরা হলেন, শেরপুর পৌর শহরের কসবা কাঠগড় এলাকার মো. ফরহাদ হোসেনের ছেলে মো. আঃ জলিল ওরফে ফকির হোসেন (৩৪), টাঙ্গাইল জেলার ভুয়াপুর থানার কোকাদাইর এলাকার মৃত সিরাজ প্রামাণিকের ছেলে মহির উদ্দিন (৫০), মহির উদ্দিনের ছেলে আজিজুল ইসলাম (২৩), হাসেম প্রামাণিকের ছেলে সাহিজুল ইসলাম (৩০) এবং খানুরবাড়ী এলাকার মহি উদ্দিনের ছেলে মো. মিনহাজ উদ্দিন (৩৫) প্রেস ব্রিফিং সুত্রে জানা গেছে,গত ১২ মে দিবাগত রাতে ঝিনাইগাতী উপজেলার জরাকুড়া গ্রামের কৃষক মো. শাহজাহান মিয়ার গোয়াল ঘর থেকে বিভিন্ন বয়সের ৫ টি গরু চুরি হয়।যাহার বর্তমান বাজার মুল্য প্রায় ৫ লক্ষ ৪০ হাজার টাকা।খবর পেয়ে ঝিনাইগাতী থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।

১৪ মে উক্ত বিষয়ে শাহজাহান মিয়া বাদী হয়ে থানায় একটি অভিযোগ দায়ের করে।এই অভিযোগের প্রেক্ষিতে থানা পুলিশ তথ্য প্রযুক্তি ও বিশ্বস্ত সুর্সের মাধ্যমে ১৭ মে রাতে ট্রাক ড্রাইভার মো. আঃ জলিল ওরফে ফকির হোসেনকে শেরপুর থেকে গ্রেপ্তার করে। পরবর্তীতে তার দেয়া তথ্যমতে টাঙ্গাইল জেলার ভুয়াপুর থানায় অভিযান চালিয়ে অপর চার জনকে গ্রেপ্তার সহ চুরিকৃত গরুগুলো উদ্ধার করা হয়।প্রেস ব্রিফিং পুলিশ সুপার আরো জানান,গ্রেপ্তারকৃতরা আন্তঃজেলা চোরাকারবারি দলের সদস্য এবং তাদের নামে বিভিন্ন থানায় একাধিক চুরি ও মাদক মামলা রয়েছে।

উক্ত গরুচুরির অপরাধে মামলা দায়েরের পর শনিবার দুপুরেই গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়। উক্ত প্রেস বিফিং এ ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বছির আহমেদ বাদল, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এমদাদুল হক,শেরপুর প্রেসক্লাবের সভাপতি দেবাশীষ ভট্টাচার্য, সাধারণ সম্পাদক মেরাজ উদ্দিন সহ জেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

▐ সর্বশেষ পাওয়া সংবাদ