শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
স্বনির্ভর ও কল্যাণমুখী গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় বাংলাদেশ: প্রধানমন্ত্রী ৫১তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ, নিয়োগ পাবেন ৫ হাজার চিকিৎসক জাতিসংঘে আজ বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী ফুলবাড়ীয়ায় ভীমরুলের কামড়ে দাদি-নাতনির মৃত্যু এসবিএসি ব্যাংকের শরিয়াহ্ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশন ও ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের সৌজন্য সাক্ষাৎ নভেম্বর-ডিসেম্বরে নয় - জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচন হতে পারে : ইসি আনোয়ারুল মমেক হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু মাঠপর্যায়ে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ - ৫ হাজার ট্যাব, প্রশিক্ষণ পাবেন ৬৬ হাজারের বেশি কর্মী শিক্ষাপ্রতিষ্ঠানে মাদক ও জুয়া প্রতিরোধে কমিটি গঠনের সিদ্ধান্ত
advertisement
সারাদেশ

বেলকুচিতে সাংবাদিক লাঞ্ছিতের ঘটনায় মামলা

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের বেলকুচি পৌর মেয়র সাজ্জাদুল হক রেজাকে পেটানোর ছবি তোলায় সাংবাদিক লাঞ্ছিতের ঘটনায় পৃথক আরেকটি মামলা হয়েছে। সাংবাদিক আবু মুছা বাদী হয়ে শনিবার ( ১৮ মে ) দুপুরে বেলকুচি থানায় মামলাটি করেন।

সিরাজগঞ্জ-৫ আসনের এমপির ব্যাক্তিগত সহকারী ( পিএ ) সেলিম সরকারের সহোদর আলামিন ওরফে বাঘা বাবু, সাবেক ভাইস চেয়ারম্যান ইউসুফ আলী, তার সহোদর আব্দুল মান্নান এবং তাদের সহযোগি শাকিব, হাফিজুর ও শাকিল বাদেও অজ্ঞাত ১৫ জন মিলে ২২ জনকে আসামী করা হয়েছে। বেলকুচি থানার ইন্সপেক্টর (ওসি) আনিছুর রহমান বিষয়টি স্বীকার করেছেন।

মামলা এজাহারে উল্লেখ রয়েছে, বৃহস্পতিবার দুপুরে বেলকুচির আলহাজ্ব সিদ্দিকী উচ্চ বিদ্যালয় মাঠে উল্লেখিত আসামীরা মোবাইল ও প্রেস কার্ড কেড়ে নিয়ে সাংবাদিক মুছাকে লাঞ্ছিত করেন। এর আগে পিএ সেলিম ও তার দলবল মেয়র রেজা, শিশু ছেলে ফারিয়া ও কর্মচারী নাবিন মন্ডলকে পেটায়।

▐ সর্বশেষ পাওয়া সংবাদ