শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
স্বনির্ভর ও কল্যাণমুখী গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় বাংলাদেশ: প্রধানমন্ত্রী ৫১তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ, নিয়োগ পাবেন ৫ হাজার চিকিৎসক জাতিসংঘে আজ বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী ফুলবাড়ীয়ায় ভীমরুলের কামড়ে দাদি-নাতনির মৃত্যু এসবিএসি ব্যাংকের শরিয়াহ্ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশন ও ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের সৌজন্য সাক্ষাৎ নভেম্বর-ডিসেম্বরে নয় - জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচন হতে পারে : ইসি আনোয়ারুল মমেক হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু মাঠপর্যায়ে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ - ৫ হাজার ট্যাব, প্রশিক্ষণ পাবেন ৬৬ হাজারের বেশি কর্মী শিক্ষাপ্রতিষ্ঠানে মাদক ও জুয়া প্রতিরোধে কমিটি গঠনের সিদ্ধান্ত
advertisement
সারাদেশ

পুলিশ বাহিনীর আইনশৃঙ্খলা রক্ষায় সক্ষমতা রয়েছে; আইজিপি

তিমির বনিক, স্টাফ রিপোর্টার: মৌলভীবাজারে-জঙ্গিবাদসহ দেশের সার্বিক পরিস্থিতে আইন শৃঙ্খলা রক্ষায় পুলিশ বাহিনীর সক্ষমতা রয়েছে, একে আরও গতিশীল করতে কাজ চলছে – আইজিপি পুলিশের আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল-মামুন বলেছেন, দেশে আইন শৃঙ্খলার যেকোনো পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের পূর্ণ সক্ষমতা রয়েছে।

জঙ্গিবাদ সন্ত্রাসবাদ নিয়ন্ত্রণে সমন্বিত উদ্যোগ কার্যকরভাবে সফল হয়েছে। এছাড়া সড়ক শৃঙ্খলা রক্ষায় প্রয়োজনীয় লোকবল ও লজিস্টিক সাপোর্ট পুলিশের রয়েছে। মৌলভীবাজারে বিভিন্ন স্থাপনার উদ্বোধন শেষে এসব কথা বলেন তিনি।

আজ বিকেলে মৌলভীবাজার পুলিশ লাইনে মুক্তিযুদ্ধ বিষয়ক টেরাকোটা মৃত্যুঞ্জয়ীর উদ্বোধন করেন বাংলাদেশ পুলিশের আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল-মামুন। এরপর পুলিশ সুপার কার্যালয়ে মুজিব কর্ণার উদ্বোধন ও পরিদর্শন করেন তিনি।

এসময় উপস্থিত ছিলেন সিলেট রেঞ্জার ডিআইজি শাহ মিজান শাফিউর রহমান, জেলা প্রশাসক ড. উর্মি বিনতে সালাম,মৌলভীবাজারের পুলিশ সুপার মো. মনজুর রহমানসহ সিলেট বিভাগের পুলিশের কর্মকর্তারা। পরে তিনি পুলিশ লাইনে একটি গাছের চারা রোপন করেন।

▐ সর্বশেষ পাওয়া সংবাদ