সোমবার, ০৬ জুলাই ২০২৬
সোমবার, ০৬ জুলাই ২০২৬
শিরোনাম
শনিবারের মধ্যে বেসরকারি ক্লিনিকে লেবার রুম বাধ্যতামূলক, না হলে লাইসেন্স বাতিল: স্বাস্থ্যমন্ত্রী ১২ জুলাই সোনালী লাইফ ইন্স্যুরেন্সের বোর্ড সভা প্রজ্ঞাপন জারি - নিয়োগ পেলেন ২৭তম বিসিএসের আরও ৭৭ জন বিশ্বকাপ চলাকালে স্টেডিয়ামের কাছ থেকে ৬০০টির বেশি ড্রোন জব্দ করেছে এফবিআই সিরাজগঞ্জে সব সরকারি সিসি ক্যামেরা বিকল নিউইয়র্কে অপহরণ ও নির্যাতনের দায়ে বাংলাদেশি নারী দোষী সাব্যস্ত ট্রাভেল পারমিটে ভারত থেকে দেশে ফিরেছেন ৫০ বাংলাদেশি প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ পাঁচ দিনব্যাপী বিসিক বর্ষা মেলা শুরু রোনালদোর 'লাস্ট ড্যান্স' নাকি ইয়ামালের রাজত্ব? টেক্সাসে আজ ফুটবল বিশ্বের চোখ!
advertisement
সারাদেশ

ন্যায়বিচার পাওয়ার অধিকার সকল নাগরিকের রয়েছে: প্রধান বিচারপতি

কর্পোরেট সংবাদ ডেস্ক: সুপ্রিম কোর্টের আপীল বিভাগের প্রধান বিচারপতি ওবায়দুল হাসান বলেছেন, ন্যায়বিচার পাওয়ার অধিকার বাংলাদেশের সকল নাগরিকের রয়েছে। এটা সংবিধানে গ্যারান্টি করেছে। প্রত্যেক মানুষের মৌলিক অধিকার রয়েছে ন্যায়বিচার পাওয়ার। শনিবার (১৮ মে) সকালে কক্সবাজার জেলা জজ আদালতের কাছে বিচারপ্রার্থী জনগণের বিশ্রামাগার ন্যায়কুন্জ নির্মাণ কাজের উদ্বোধন অনুষ্ঠান শেষে গণমাধ্যমে তিনি উপরোক্ত কথা বলেন।

প্রধান বিচারপতি বলেন, আদালতে বিচার প্রার্থীরা ন্যায় বিচার পাওয়ার জন্যই আসে। আদালতের কর্তব্য হচ্ছে বিচার প্রার্থী সকল নাগরিকের ন্যায় বিচার নিশ্চিত করা। এর পাশাপাশি বিচার প্রার্থীদের সকল সুযোগ সুবিধা নিশ্চিত করতে হবে।

তিনি বলেন, ‘কক্সবাজার আদালত প্রাঙ্গণে এই বিশ্রামের স্থান বিচারপ্রার্থীদের জন্য ভূমিকা রাখবে। বিশেষ করে নারী বিচারপ্রার্থীদের জন্য এটি খুবই কার্যকর। প্রধানমন্ত্রী এসব বিষয়ে খুবই আন্তরিক। যার কারণে তিনি আমাদের এ প্রকল্পটি দ্রুত অনুমোদন দিয়েছেন।’এ সময় প্রধান বিচারপতি কক্সবাজারে মাদক মামলার দ্রুত নিষ্পত্তির জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার কথা উল্লেখ করেন।

এ সময় সুপ্রিম কোর্টের আপীল বিভাগের সিনিয়র বিচারপতি এম এনায়েতুর রহিমসহ সুপ্রিম কোর্ট, হাইকোর্ট ডিভিশনের বিচারপতিবৃন্দ, সুপ্রিম কোর্টের উর্ধতন কর্মকর্তাগণ, কক্সবাজার জজ আদালতের বিচারকবৃন্দ, জেলা প্রশাসক, পুলিশ সুপার ও জেলা আইনজীবী সমিতির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পরে প্রধান বিচারপতি ওবায়দুল হাসান কক্সবাজার চীফ জুডিশিয়াল কোর্ট এলাকা পরিদর্শন করেন।

সর্বশেষ পাওয়া সংবাদ