মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
জ্বালানি প্রতিমন্ত্রী - জ্বালানি তেল পাচার রোধ ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করতেই এই মূল্য সমন্বয় বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শান্তি দিবস-২০২৬ উদযাপন করল জেএমআই গ্রুপ সাড়ে পাঁচ বছরের মধ্যে ডলারের বিপরীতে সবচেয়ে শক্তিশালী অবস্থানে টাকা জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি - বেনাপোলে ট্রাকপ্রতি ভাড়া বেড়েছে ৪-৫ হাজার টাকা, দ্রব্যমূল্যে প্রভাব পড়ার শঙ্কা মমেক হাসপাতালে অগ্নিকাণ্ড - তদন্ত কমিটির মেয়াদ বাড়লো আরও ৫ দিন আন্তর্জাতিক বাজারে ওয়ালটনের মতো দেশীয় ব্র্যান্ডকে আরও তুলে ধরতে হবে: রাষ্ট্রদূত গ্যালাক্সি এ৩৭ ৫জি ও গ্যালাক্সি এ৫৭ ৫জি-তে স্যামসাংয়ের ক্যাশব্যাক অফার নান্দাইলে ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন দেশের এসইউভি বাজারে নতুন মানদণ্ড স্থাপন করলো দীপাল এস০৫ পিএইচইভি রেফ্রিজারেটরের যে যত্নগুলো নেয়া প্রয়োজন
advertisement
সারাদেশ

কোটচাঁদপুর ট্রেন লাইন থেকে যুবকের মৃতদেহ উদ্ধার

আতিকুর রহমান, ঝিনাইদহ প্রতিনিধি: কোটচাঁদপুর ট্রেন লাইনের উপর থেকে যুবকের মৃতদেহ উদ্ধার করেছেন জিআরপি পুলিশ।

বুধবার সকালের দিকে মৃত দেহটি উদ্ধার করা হয় নিহতের নাম মনির হেসেন (৪৫)।

মৃতদেহ সম্পর্কে মহেশপুরের যাদবপুর ইউনিয়নের ইউপি সদস্য আরিফুল ইসলাম বলেন, মনির হোসেন পাতরা ঢাকা পাড়ার মৃত মফেজ উদ্দিনের ছেলে তবে সে এখানকার স্থায়ী বাসিন্দা ছিলেন না। বেশ কিছুদিন আগে নোয়াখালী অথবা নারানগঞ্জ থেকে এখানে এসে কোটচাদপুরে বসবাস করে আসছিলো। নিহতের বউ ও দুই মেয়ে আছে।

খোঁজ নিয়ে জানা গেছে, বউয়ের সঙ্গে দুই বছর আগে ছাড়াছাড়ি হয়ে গেছে। দুই মেয়ের মধ্যে একটা পাতরা গ্রামে থাকেন আরেকটি থাকে তার মায়ের সঙ্গে।

কোটচাদপুর স্টেশন মাস্টার ইয়াছির আরাফাত বলেন, রাতেই খবর পেয়ে ছিলাম। তবে স্থানটির নাম না জানায় লাশের সন্ধান পাওয়া যায়নি, বুধবার সকালে গেটম্যানের মাধ্যমে জানতে পারি। লাশ উদ্ধারের জন্য জিআরপি পুলিশকে জানানো হয়েছে।

যশোর জিআরপি পুলিশের উপপরিদর্শক (এসআই) রবিউল ইসলাম বলেন, খবর পেয়ে মনির হোসেনের দ্বি-খন্ডিত মৃত উদ্ধার করা হয়েছে তদন্ত শুরু শেষ না হওয়া পর্যন্ত বলা যাচ্ছে না এটা হত্যা না আত্মহত্যা।


সর্বশেষ পাওয়া সংবাদ