মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
জ্বালানি প্রতিমন্ত্রী - জ্বালানি তেল পাচার রোধ ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করতেই এই মূল্য সমন্বয় বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শান্তি দিবস-২০২৬ উদযাপন করল জেএমআই গ্রুপ সাড়ে পাঁচ বছরের মধ্যে ডলারের বিপরীতে সবচেয়ে শক্তিশালী অবস্থানে টাকা জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি - বেনাপোলে ট্রাকপ্রতি ভাড়া বেড়েছে ৪-৫ হাজার টাকা, দ্রব্যমূল্যে প্রভাব পড়ার শঙ্কা মমেক হাসপাতালে অগ্নিকাণ্ড - তদন্ত কমিটির মেয়াদ বাড়লো আরও ৫ দিন আন্তর্জাতিক বাজারে ওয়ালটনের মতো দেশীয় ব্র্যান্ডকে আরও তুলে ধরতে হবে: রাষ্ট্রদূত গ্যালাক্সি এ৩৭ ৫জি ও গ্যালাক্সি এ৫৭ ৫জি-তে স্যামসাংয়ের ক্যাশব্যাক অফার নান্দাইলে ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন দেশের এসইউভি বাজারে নতুন মানদণ্ড স্থাপন করলো দীপাল এস০৫ পিএইচইভি রেফ্রিজারেটরের যে যত্নগুলো নেয়া প্রয়োজন
advertisement
সারাদেশ

গ‍্যাস সিলিন্ডার বিস্ফোরণে পুড়ল ফিশিং বোট

মোহাম্মদ রিদুয়ান হাফিজ, কক্সবাজার প্রতিনিধিঃ কক্সবাজারের কুতুবদিয়ায় গ‍্যাস সিলিন্ডার বিস্ফোরণে একটি ফিশিং বোট পুড়ে গেছে। মঙ্গলবার (২৪ জানুয়ারি ) সকালে এ অগ্নি দুর্ঘটনাটি ঘটে। ফিশিং বোটের মালিক উপজেলার উত্তর ধুরুং নজু বাপের বাড়ি গ্রামের ফরিদুল আলম জানান, তার ৪৫ অশ্বশক্তি সম্পন্ন একটি ফিশিং বোট মেরামতের জন‍্য সোমবার রাতে বাশঁখালীর শেখেরখিল জলকদর খালে রেজাউল করিম চৌধুরীর ডকে তুলেন।

মঙ্গলবার সকাল ৭ টার দিকে হঠাৎ ফিশিং বোটে থাকা গ‍্যাস সিলিন্ডার বিস্ফোরণ ঘটে। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়লে ডকে থাকা অন‍্যান‍্য বোট রক্ষায় আক্রান্ত ফিশিং বোট খালের পানিতে নামিয়ে দেয়া হয়। প্রায় দু’ঘন্টায় ভাসমান অবস্থায় বোট পুড়ে গেলেও আগুন নেভানো সম্ভব হয়নি।

একই এলাকার নেজাম উদ্দিন জানান, ফিশিং বোটটি সোমবার রাতেই ডকে তোলা হয়েছিল। তবে আগুনে কোন প্রাণহানী ঘটেনি। এটি মেরামতে অন্তত ১৫ লাখ টাকা খরচ হবে বলে তিনি জানান।

সর্বশেষ পাওয়া সংবাদ