মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারি ২০২৬
মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারি ২০২৬
শিরোনাম
সারাদেশ

চুয়াডাঙ্গায় আলোচিত মাদক কারবারি সিপরা ইয়াবাসহ আটক

আহসান আলম, চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গার আলোচিত মাদক কারবারি একাধিক মাদক মামলার আসামি সিপরাকে ইয়াবাসহ আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা। মঙ্গলবার ভোরে তার বাড়িতে অভিযান চালিয়ে ১ হাজার ৩৫ পিচ ইয়াবাসহ তাকে আটক করা হয়। আটক সিপরা বেগম (৬০) চুয়াডাঙ্গা পৌর এলাকার বুজরুক গড়গড়ি বুদ্ধিমান পাড়ার বাবুল হোসেনের স্ত্রী। এসময় আরেক মাদক কারবারি ঢাকার কেরানীগঞ্জ শুভাঢ্যা উত্তর পাড়ার মৃত চুন্নু মিয়ার ছেলে আজাদ হোসেনকে (৪৫) আটক করা হয়। 

এক প্রেস বিজ্ঞপ্তিতে জানা গেছে, মঙ্গলবার ভোর ৬ টার দিকে চুয়াডাঙ্গা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. শরিয়তউল্লাহর নেতৃত্বে পরিদর্শক আব্দুল্লাহ আল মামুন, উপপরিদর্শক আকবর হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে সিপরা খাতুনের বাড়িতে অভিযান চালিয়ে আজাদ হোসেনসহ তাকে আটক করে। এসময় তাদের কাছ থেকে ১ হাজার ৩৫ পিচ ইয়াবা উদ্ধার করা হয়।

চুয়াডাঙ্গা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. শরিয়তউল্লাহ বলেন, সিপরা খাতুন এলাকার আলোচিত মাদক কারবারি। তার বিরুদ্ধে একাধিক মাদক মামলা আছে। একাধিকবার জেলেও গেছেন তিনি। জামিনে বের হয়ে আবারও মাদক কারবার চালিয়ে যায়। মঙ্গলবার ১ হাজার ৩৫ পিচ ইয়াবাসহ তাকে আটক করা হয়। তিনি আরও বলেন, অবিযানে আটক আজাদ হোসেনের নামেও একাধিক মাদক মামলা আছে।  মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলাসহ তাদের দু’জনকে চুয়াডাঙ্গা সদর থানায় সোপর্দ করা হয়েছে। 

এই সম্পর্কিত আরো