সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
সিরাজগঞ্জ মেডিকেলে রোগীকে ধরিয়ে দেওয়া হলো চেম্বারের ভিজিটিং কার্ড ‘রিকভারি টি’ আনল টুরাগ অ্যাক্টিভ চলতি মাসেই ইউপি নির্বাচনের তফসিল : ইসি আনোয়ারুল আইএফআইসি ব্যাংক ও ইবনে সিনা ট্রাস্টের মধ্যে সমঝোতা স্বারক স্বাক্ষর সংসদে অর্থমন্ত্রী - ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ মওকুফ সুবিধা পেয়েছেন ১৪ লাখ কৃষক ৩ ক্যাটাগরিতে ইএসজি এক্সিলেন্স অ্যাওয়ার্ডস-২০২৬ পেল ওয়ালটন প্রতিটি টেস্ট ড্রাইভের জন্য একটি করে গাছ লাগাবে বিওয়াইডি বাংলাদেশ হানিমাইট-এর আপগ্রেডেড কুলক্লাইন্ট ম্যালওয়ার নিয়ে সতর্ক করল ক্যাসপারস্কি সূচকের বড় পতনে লেনদেন শেষ নরসিংদীতে  যুব মহিলা লীগ নেত্রী মনি গ্রেপ্তার
advertisement
সারাদেশ

মাধবদীতে প্রতিবেশীর হামলায় একজন নিহতের অভিযোগ

সাইফুল ইসলাম রুদ্র, নরসিংদী জেলা প্রতিনিধি: নরসিংদীর মাধবদীতে বাড়ির সীমানা নিয়ে বিরোধের জেরে প্রতিবেশীদের হামলায় মনির হোসেন (৫০) নামে একজন নিহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে।

রোববার বেলা সাড়ে ১১টার দিকে মাধবদী থানার নোয়াপাড়া এলাকায় এই হামলার ঘটনা ঘটে।

নিহত মনির হোসেন একই এলাকার সিরাজ মোল্লার ছেলে।

পরিবারের সদস্যরা জানান, বাড়ির সীমানায় একটি পিলার স্থাপনের পর যাতায়াতে সমস্যা হচ্ছিল। এ নিয়ে প্রতিবেশীর সাথে বিরোধ চলছিল মনিরের। এ নিয়ে প্রতিবেশী মৃত সামসুল হকের ছেলে সেলিম মিয়ার সাথে তর্কবিতর্ক হয় মনিরের। তর্কবিতকর্কের এক পর্যায়ে প্রতিবেশী পরিবারের লোকজন তাকে কিলঘুষি মারতে থাকেন। এতে মনির হোসেন অজ্ঞান হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। পরে তাকে নরসিংদী সদর হাসপাতালে নেয়া হলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক বিপাশা মাসুক পরীক্ষা নিরীক্ষার পর মৃত ঘোষণা করেন। খবর পেয়ে মাধবদী থানা পুলিশ লাশ উদ্ধার করে সদর হাসপাতালে মর্গে পাঠিয়েছে।

মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকীবুজ্জামান জানান, এই ঘটনায় এখনও পর্যন্ত নিহতের পরিবারের পক্ষ কোন অভিযোগ পাইনি। খবর পেয়ে ঘটনাস্থল ও হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষ আইনী পদক্ষেপ নেয়া হবে।

সর্বশেষ পাওয়া সংবাদ