মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
জ্বালানি প্রতিমন্ত্রী - জ্বালানি তেল পাচার রোধ ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করতেই এই মূল্য সমন্বয় বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শান্তি দিবস-২০২৬ উদযাপন করল জেএমআই গ্রুপ সাড়ে পাঁচ বছরের মধ্যে ডলারের বিপরীতে সবচেয়ে শক্তিশালী অবস্থানে টাকা জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি - বেনাপোলে ট্রাকপ্রতি ভাড়া বেড়েছে ৪-৫ হাজার টাকা, দ্রব্যমূল্যে প্রভাব পড়ার শঙ্কা মমেক হাসপাতালে অগ্নিকাণ্ড - তদন্ত কমিটির মেয়াদ বাড়লো আরও ৫ দিন আন্তর্জাতিক বাজারে ওয়ালটনের মতো দেশীয় ব্র্যান্ডকে আরও তুলে ধরতে হবে: রাষ্ট্রদূত গ্যালাক্সি এ৩৭ ৫জি ও গ্যালাক্সি এ৫৭ ৫জি-তে স্যামসাংয়ের ক্যাশব্যাক অফার নান্দাইলে ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন দেশের এসইউভি বাজারে নতুন মানদণ্ড স্থাপন করলো দীপাল এস০৫ পিএইচইভি রেফ্রিজারেটরের যে যত্নগুলো নেয়া প্রয়োজন
advertisement
সারাদেশ

কমলগঞ্জে বিট পুলিশিং আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত

তিমির বনিক, ষ্টাফ রিপোর্টার:মৌলভীবাজারের কমলগঞ্জে চুরি, ডাকাতি, জুয়া ও মাদক সংক্রান্ত বিভিন্ন রকম অপরাধ প্রতিরোধে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে।আজ রবিবার দুপুর ১২ টায় উপজেলার মাধবপুরে পাত্রখোলা চা বাগানের নাচঘরে এ সভা অনুষ্ঠিত হয়।মাধবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আসিদ আলীর সভাপতিত্বে ও ওসি (তদন্ত) আব্দুর রাজ্জাকের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মৌলভীবাজারের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) সুদর্শন কুমার রায়।বিশেষ অতিথি ছিলেন- সিনিয়র সহকারী পুলিশ সুপার (শ্রীমঙ্গল সার্কেল) শহীদুল হক মুন্সী, অফিসার ইনচার্জ সঞ্জয় চক্রবর্তী, ইসলামপুর ইউপি চেয়ারম্যান মো: সুলেমান মিয়া ও এনটিসি’র ডিজিএম সামছুল ইসলাম, পাত্রখোলা চা বাগান ব্যবস্থাপক কৃষিবিদ বদরুল ইসলাম।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- লক্ষী নারায়ণ সিংহ, ইউপি সদস্য সাবিদ আলী, দেবাশীষ চক্রবর্তী শিপন, মোতাহের আলী, মহিলা সদস্য বীনা রানী, চা শ্রমিকনারী নেত্রী গীতা কানু প্রমুখ।
বিট পুলিশিং সভায় ইউপি সদস্য, ইউনিয়নের সাধারণ নাগরিক পুলিশিং সেবা নিয়ে অভিজ্ঞতা এবং চাওয়া-পাওয়া বিষয় তুলে ধরেন।প্রধান অতিথি বিট পুলিশিং এর লক্ষ্য ও উদ্দেশ্যসহ জুয়া, মাদক, বাল্যবিবাহ, আত্মহত্যা নিয়ে আলোচনা করে জনগণের বিভিন্ন দাবি ও সুপারিশ বাস্তবায়নে কাজ করার অঙ্গীকার করেন পাশাপাশি জনগনকে পুলিশের সহযোগী হয়ে কাজ করার আহ্বান জানান জেলা অতিরিক্ত পুলিশ সুপার সুদর্শন কুমার রায়।

সর্বশেষ পাওয়া সংবাদ