মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
জ্বালানি প্রতিমন্ত্রী - জ্বালানি তেল পাচার রোধ ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করতেই এই মূল্য সমন্বয় বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শান্তি দিবস-২০২৬ উদযাপন করল জেএমআই গ্রুপ সাড়ে পাঁচ বছরের মধ্যে ডলারের বিপরীতে সবচেয়ে শক্তিশালী অবস্থানে টাকা জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি - বেনাপোলে ট্রাকপ্রতি ভাড়া বেড়েছে ৪-৫ হাজার টাকা, দ্রব্যমূল্যে প্রভাব পড়ার শঙ্কা মমেক হাসপাতালে অগ্নিকাণ্ড - তদন্ত কমিটির মেয়াদ বাড়লো আরও ৫ দিন আন্তর্জাতিক বাজারে ওয়ালটনের মতো দেশীয় ব্র্যান্ডকে আরও তুলে ধরতে হবে: রাষ্ট্রদূত গ্যালাক্সি এ৩৭ ৫জি ও গ্যালাক্সি এ৫৭ ৫জি-তে স্যামসাংয়ের ক্যাশব্যাক অফার নান্দাইলে ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন দেশের এসইউভি বাজারে নতুন মানদণ্ড স্থাপন করলো দীপাল এস০৫ পিএইচইভি রেফ্রিজারেটরের যে যত্নগুলো নেয়া প্রয়োজন
advertisement
সারাদেশ

নাদিয়াকে চাপা দেয়া সেই বাসচালক-হেলপার গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর প্রগতি সরণিতে বাসচাপায় বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নাদিয়া নিহত হওয়ার ঘটনায় ঘাতক বাসের চালক ও সহকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (২৩ জানুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে বাড্ডার আনন্দনগর থেকে তাদের গ্রেপ্তার করা হয়েছে। জব্দ করা হয়েছে ওই বাসটিও।

গ্রেপ্তার গাড়িচালকের নাম লিটন (৩৮) ও সহকারী মো. আবুল খায়ের। লিটনের বাড়ি ভোলা জেলার ইলিশা গ্রামে। আবুল খায়েরের বাড়ি ভোলার বিদুরিয়া থানায়।

রোববার (২২ জানুয়ারি) দুপুরে বন্ধুর সঙ্গে মোটরসাইকেলে ঘুরতে বের হন নাদিয়া। তারা রাজধানীর প্রগতি সরনিতে আসলে ভিক্টর পরিবহনের একটি বাস মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে নাদিয়া রাস্তায় পড়ে ওই বাসের সামনের চাকায় পিষ্ট হন। মাত্র দু’সপ্তাহ আগে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছিলেন তিনি।

তবে, মোটরসাইকেল চালক বন্ধু অক্ষত ছিলেন।

নাদিয়ার মৃত্যুর পর ভাটারা থানায় নিরাপদ সড়ক আইনে মামলা করা হয়।

image-209

আরও পড়ুন:

মানবতাবিরোধী অপরাধে ময়মনসিংহের ৬ জনের মৃত্যুদণ্ড

রোহিঙ্গা ক্যাম্পে র‍্যাবের অভিযান, অস্ত্রসহ ২ জঙ্গি গ্রেপ্তার

সর্বশেষ পাওয়া সংবাদ