মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
জ্বালানি প্রতিমন্ত্রী - জ্বালানি তেল পাচার রোধ ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করতেই এই মূল্য সমন্বয় বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শান্তি দিবস-২০২৬ উদযাপন করল জেএমআই গ্রুপ সাড়ে পাঁচ বছরের মধ্যে ডলারের বিপরীতে সবচেয়ে শক্তিশালী অবস্থানে টাকা জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি - বেনাপোলে ট্রাকপ্রতি ভাড়া বেড়েছে ৪-৫ হাজার টাকা, দ্রব্যমূল্যে প্রভাব পড়ার শঙ্কা মমেক হাসপাতালে অগ্নিকাণ্ড - তদন্ত কমিটির মেয়াদ বাড়লো আরও ৫ দিন আন্তর্জাতিক বাজারে ওয়ালটনের মতো দেশীয় ব্র্যান্ডকে আরও তুলে ধরতে হবে: রাষ্ট্রদূত গ্যালাক্সি এ৩৭ ৫জি ও গ্যালাক্সি এ৫৭ ৫জি-তে স্যামসাংয়ের ক্যাশব্যাক অফার নান্দাইলে ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন দেশের এসইউভি বাজারে নতুন মানদণ্ড স্থাপন করলো দীপাল এস০৫ পিএইচইভি রেফ্রিজারেটরের যে যত্নগুলো নেয়া প্রয়োজন
advertisement
সারাদেশ

আদম ব্যবসার টাকার জেরে ছুড়িকাঘাতে দুইভাই আহত, আটক ১

তিমির বনিক, ষ্টাফ রিপোর্টার: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার আদমপুর বাজারে আদম ব্যবসার টাকা নিয়ে কথা কাটাকাটির জের ধরে শাহিন মন্নান ও বেলাল নামে দুই ভাইকে ছুরিকাঘাত করে গুরুতর আহত করার অভিযোগ পাওয়া গেছে। হেলাল ও বেলাল বর্তমানে চিকিৎসাধীন অবস্থায় সিলেট এম এ জি ওসমানি হাসপাতালে ভর্তি আছেন।

গতকাল রোববার বিকেলে আদমপুর বাজারে শাহিন এর ব্যবসায়ী প্রতিষ্ঠানের সামনে এঘটনা ঘটে বলে পুলিশ সূত্রে জানায়। আহত মন্নান ও বেলাল উত্তরভাগ গ্রামের আমির মিয়ার ছেলে। কমলগঞ্জ থানা পুলিশ ও এলাকাবাসী জানায়, তারা সকলেই আদম ব্যবসার সাথে জড়িত। তারা মধ্যপ্রাচ্যে লোকজন পাঠায়, বিশেষ করে নারী শ্রমিক পাঠানোর বিষয়ে তারা জড়িত। বিগত কয়েকদিন থেকে টাকার ভাগাভাটোরা নিয়ে শাহিনের সাথে মন্নান ও হেলালের মনোমালিন্য চলছিল। এর জেরে শাহিনের কাছে দুই ভাই টাকা চাইতে আসলে কথা কাটাকাটির একপর্যায়ে শাহিন দুই ভাইকে এলোপাথাড়ি ছুরিকাঘাত করে।

এব্যাপারে আদমপুর ইউনিয়নের ইউপি সদস্য মোস্তফা মিয়া জানান, গত কয়েকদিন থেকে তাদের মধ্যে লেনদেন নিয়ে মনোমালিন্য চলছিল। বিষয়টি তিনি সমাধান করার কথা বলে রাখলেও তারা না মেনে ঝগড়ায় জড়িত হয়ে এমন ঘটনা ঘটেছে।

এবিষয়ে সন্ধ্যায় কমলগঞ্জ থানার কর্মকর্তা ওসি (তদন্ত) জানান, সবাই আদম ব্যবসার সাথে জড়িত, টাকা লেনদেন নিয়ে তাদের মধ্যে আগে থেকেই বিরোধ চলে আসছে। তিনি বলেন, তারা সকলেই মধপ্রাচ্যে নারী শ্রমিক পাঠানোর কাছে নিয়োজিত।

তিনি আরও বলেন, আহত দুই ভাইয়ের মধ্যে বেলালের অবস্থা আশংকাজনক, মন্নানও আহত হয়েছে। তারা দুই ভাই বর্তমানে সিলেট এম এ জি ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। তিনি বলেন, অভিযুক্ত শাহিনকে আটক করা হয়েছে। আহতদের পরিবারের পক্ষ থেকে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।

সর্বশেষ পাওয়া সংবাদ