মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
জ্বালানি প্রতিমন্ত্রী - জ্বালানি তেল পাচার রোধ ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করতেই এই মূল্য সমন্বয় বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শান্তি দিবস-২০২৬ উদযাপন করল জেএমআই গ্রুপ সাড়ে পাঁচ বছরের মধ্যে ডলারের বিপরীতে সবচেয়ে শক্তিশালী অবস্থানে টাকা জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি - বেনাপোলে ট্রাকপ্রতি ভাড়া বেড়েছে ৪-৫ হাজার টাকা, দ্রব্যমূল্যে প্রভাব পড়ার শঙ্কা মমেক হাসপাতালে অগ্নিকাণ্ড - তদন্ত কমিটির মেয়াদ বাড়লো আরও ৫ দিন আন্তর্জাতিক বাজারে ওয়ালটনের মতো দেশীয় ব্র্যান্ডকে আরও তুলে ধরতে হবে: রাষ্ট্রদূত গ্যালাক্সি এ৩৭ ৫জি ও গ্যালাক্সি এ৫৭ ৫জি-তে স্যামসাংয়ের ক্যাশব্যাক অফার নান্দাইলে ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন দেশের এসইউভি বাজারে নতুন মানদণ্ড স্থাপন করলো দীপাল এস০৫ পিএইচইভি রেফ্রিজারেটরের যে যত্নগুলো নেয়া প্রয়োজন
advertisement
সারাদেশ

রোহিঙ্গা ক্যাম্পে র‍্যাবের অভিযান, অস্ত্রসহ ২ জঙ্গি গ্রেপ্তার

কক্সবাজার প্রতিনিধি : কক্সবাজারে উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে র‍্যাবের অভিযানে গোলাগুলির পর নতুন জঙ্গি সংগঠন ‘জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়া’র দুই সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। দেশি ও বিদেশি অস্ত্র ও গোলাবারুদসহ কক্সবাজারের কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন এলাকা থেকে গ্রেপ্তার করেছে র‍্যাব।

সোমবার (২৩ জানুয়ারি) র‍্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক এএসপি আ ন ম ইমরান খান এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে একই দিন ভোরে রোহিঙ্গা ক্যাম্প থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

image-202

সহকারী পরিচালক এএসপি আ ন ম ইমরান খান জানান, নতুন জঙ্গি সংগঠন ‘জামায়াতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়া’র শীর্ষ নেতাকে ধরতে উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে সাঁড়াশি অভিযান চালায় র‌্যাব। এ সময় তাদের গ্রেপ্তার করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত পরে জানাবে র‍্যাব।

image-203

কক্সবাজার র‍্যাব-১৫’র অতিরিক্ত পুলিশ সুপার আবু সালাম চৌধুরী জানান, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে ভোররাতে অভিযানে নামে কক্সবাজার র‍্যাব-১৫ সদস্যরা। এ সময় র‍্যাবের উপস্থিতিতে টের পেয়ে র‍্যাবকে লক্ষ্য করে গুলি ছুড়ে জঙ্গিরা। আত্মরক্ষার্থে র‍্যাব সদস্যরাও পাল্টা গুলি শুরু করে।

এক পর্যায়ে রোহিঙ্গা ক্যাম্পের আস্তানা থেকে নব্য জঙ্গি সংগঠন ‘জামায়তুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়া’র শীর্ষ নেতা, শুরা সদস্য ও সামরিক শাখার প্রধান রনবীর ও তার সহযোগী বোমা বিশেষজ্ঞ বাশারকে দেশি-বিদেশি অস্ত্র ও গোলাবারুদসহ গ্রেফতার করে র‍্যাব।

সর্বশেষ পাওয়া সংবাদ