সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
সিরাজগঞ্জ মেডিকেলে রোগীকে ধরিয়ে দেওয়া হলো চেম্বারের ভিজিটিং কার্ড ‘রিকভারি টি’ আনল টুরাগ অ্যাক্টিভ চলতি মাসেই ইউপি নির্বাচনের তফসিল : ইসি আনোয়ারুল আইএফআইসি ব্যাংক ও ইবনে সিনা ট্রাস্টের মধ্যে সমঝোতা স্বারক স্বাক্ষর সংসদে অর্থমন্ত্রী - ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ মওকুফ সুবিধা পেয়েছেন ১৪ লাখ কৃষক ৩ ক্যাটাগরিতে ইএসজি এক্সিলেন্স অ্যাওয়ার্ডস-২০২৬ পেল ওয়ালটন প্রতিটি টেস্ট ড্রাইভের জন্য একটি করে গাছ লাগাবে বিওয়াইডি বাংলাদেশ হানিমাইট-এর আপগ্রেডেড কুলক্লাইন্ট ম্যালওয়ার নিয়ে সতর্ক করল ক্যাসপারস্কি সূচকের বড় পতনে লেনদেন শেষ নরসিংদীতে  যুব মহিলা লীগ নেত্রী মনি গ্রেপ্তার
advertisement
সারাদেশ

ঝিনাইদহে নাশকতা ও বিস্ফোরক মামলায় ১১ জন গ্রেফতার

ঝিনাইদহ প্রতিনিধিঃ ঝিনাইদহের কালীগঞ্জে এবার এইচএসসি পরীক্ষার্থী ও ব্যাংক কর্মচারীসহ ১১ জনকে গ্রেফতার করেছে পুলিশ। তাদেরকে নাশকতা ও বিস্ফোরক মামলায় আদালতে চালান দেওয়া হয়েছে।

শনিবার রাতে উপজেলার বিভিন্ন এলাকা থেকে তাদেরকে আটক করা হয়। আটকরা হলেন উপজেলার ফয়লা এলাকার খবির উদ্দিনের ছেলে ফিরোজ কবির, আড়পাড়া এলাকার আলম হোসেনের ছেলে আশিক হোসাইন, একই এলাকার শেখ আব্দুল মজিদের ছেলে জামাল উদ্দিন, বানুড়িয়া এলাকার ইসমাইল হোসেনের ছেলে শফিকুল ইসলাম, রাড়ীপাড়া এলাকার ইকরাম শেখের ছেলে তরিকুল ইসলাম, সুবর্ণসারা এলাকার নিজাম উদ্দিনের ছেলে মহিন উদ্দিন, একই এলাকার আনছার বিশ্বাসের ছেলে রমজান আলী, রামচন্দ্রপুর এলাকার গোলাম নবীর ছেলে রিপন মোল্যা, বড় ধোপাদী এলাকার মোস্তফা মোল্যার ছেলে রাসেল হোসেন, কুল্যাপাড়া এলাকার হেদায়েত মোল্যার ছেলে আমানত আলী মোল্যা ও ঝনঝনিয়া এলাকার মোশারফ হোসেনের ছেলে তানজীল হোসেন।

এর মধ্যে আশিক হোসাইন সরকারি মাহতাব উদ্দিন কলেজের এইচএসসি বিএম শাখার পরীক্ষার্থী ও আমানত আলী মোল্যা জনতা ব্যাংকের কর্মচারী।

জানা গেছে, গত ৪ ডিসেম্বর উপজেলার বারবাজার ইউনিয়ন আওয়ামী লীগের কার্যালয়ের সামনে কয়েকটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এ ঘটনায় ৭ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ৪০/৫০ জনকে আসামি করে থানায় মামলা দায়ের করেন ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জাহিদুল ইসলাম। আটক ১১ জনকে এই মামলার আসামি হিসেবে আদালতে পাঠানো হয়েছে।

মামলার তদন্ত কর্মকর্তা এসআই সেকেন্দার আবু জাফর জানান, বারবাজার ইউনিয়ন আওয়ামী লীগের অফিস লক্ষ্য করে ককটেল বিস্ফোরণ ঘটনার মামলার এজাহারভুক্ত ৭ আসামি হাইকোর্ট থেকে জামিন নিয়েছেন। শনিবার রাতে অভিযানে আরও ১১ জনসহ ওই মামলায় এ পর্যন্ত ২০ জনকে আটক করা হয়েছে বলেও জানান তিনি।

সর্বশেষ পাওয়া সংবাদ