মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
জ্বালানি প্রতিমন্ত্রী - জ্বালানি তেল পাচার রোধ ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করতেই এই মূল্য সমন্বয় বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শান্তি দিবস-২০২৬ উদযাপন করল জেএমআই গ্রুপ সাড়ে পাঁচ বছরের মধ্যে ডলারের বিপরীতে সবচেয়ে শক্তিশালী অবস্থানে টাকা জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি - বেনাপোলে ট্রাকপ্রতি ভাড়া বেড়েছে ৪-৫ হাজার টাকা, দ্রব্যমূল্যে প্রভাব পড়ার শঙ্কা মমেক হাসপাতালে অগ্নিকাণ্ড - তদন্ত কমিটির মেয়াদ বাড়লো আরও ৫ দিন আন্তর্জাতিক বাজারে ওয়ালটনের মতো দেশীয় ব্র্যান্ডকে আরও তুলে ধরতে হবে: রাষ্ট্রদূত গ্যালাক্সি এ৩৭ ৫জি ও গ্যালাক্সি এ৫৭ ৫জি-তে স্যামসাংয়ের ক্যাশব্যাক অফার নান্দাইলে ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন দেশের এসইউভি বাজারে নতুন মানদণ্ড স্থাপন করলো দীপাল এস০৫ পিএইচইভি রেফ্রিজারেটরের যে যত্নগুলো নেয়া প্রয়োজন
advertisement
সারাদেশ

চকরিয়ায় সড়ক দুর্ঘটনায় দুই সন্তানের জননীর মৃত্যু, আহত দুই শিশু

মোহাম্মদ রিদুয়ান হাফিজ, কক্সবাজার প্রতিনিধি: চকরিয়ায় সড়ক দুর্ঘটনায় ২ সন্তানের জননী রাজিয়া সুলতানা (৪০) নামের একজন মহিলার মৃত্যু হয়েছে ও সাথে থাকা ২ শিশু গুরুতর আহত হয়েছে।

রবিবার (২২ জানুয়ারি) রাত ৮টার সময় চকরিয়া মহেশখালী সড়কে মহেশখালী সীমান্তে এ সড়ক দুর্ঘটনা ঘটে।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা চন্দন কুমার চক্রবর্তী বলেন, এ সড়ক দুর্ঘটনা মহেশখালী সীমান্তে ঘটে।সড়ক দুর্ঘটনায় আহত যাত্রীদের উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার ২ সন্তানের জননীকে মৃত্যু ঘোষণা করেন ও সাথে থাকা ২ শিশু সন্তান গুরুতর আহত হওয়ায় অত্র হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।নিহতের লাশটি চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হেফাজতে রাখা হয়েছে।

মহেশখালী থানার ওসি প্রনব চৌধুরী জানিয়েছেন- খবর পাওয়ার পর ওই এলাকায় পুলিশ পাঠানো হয়েছে। পুলিশ ওখানে পৌঁছার পর বিস্তারিত জানা যাবে।

সড়ক দুর্ঘটনায় নিহত রাজিয়া সুলতানার বাড়ি হচ্ছে বান্দরবান জেলায়। তিনি দৈনিক সাঙ্গুর বান্দরবানের নিজস্ব প্রতিবেদক এইচএম সম্রাটের ভাবি।

সর্বশেষ পাওয়া সংবাদ