রবিবার, ২৫ অক্টোবর ২০২৬
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬
শিরোনাম
চাঁদাবাজি নির্মূলে শিগগিরই আসছে নতুন আইন: আইজিপি বগুড়ায় এনসিসি ব্যাংকের উদ্যোগে ৩ হাজার প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ হামের উপসর্গ নিয়ে আরও ৮ জনের মৃত্যু মমেক হাসপাতালে অব্যবস্থাপনায় ক্ষুব্ধ স্বাস্থ্যমন্ত্রী, দ্রুত তদন্তের নির্দেশ ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২৫ শুরু - প্রথম দিনেই ওয়ালটন ফ্রিজ কিনে ঘরভর্তি পণ্য ফ্রি পেলেন খুলনার গৃহিণী শতরূপা প্রধানমন্ত্রীর জাপান সফর - দ্বিপক্ষীয় বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতায় নতুন গতির আশা টোকিওর ফ্যাসিষ্ট আ'লীগ ও ২৮ অক্টোবরের লগি-বৈঠা মৃত্যুপুরীতে ৪৯১ দিন - নিজের হাতে পা কেটে ও ড্রোনে ঝুলে অলৌকিক জীবন জয় ইউক্রেনীয় সেনার ফুলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আকস্মিক পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, অব্যবস্থাপনা দেখে অসন্তোষ প্রকাশ বাংলাদেশি চক্ষু রোগীদের জন্য চীনে চালু হলো ‍‘গ্রিন চ্যানেল’
advertisement
সারাদেশ

ধানী জমিতে স্টেডিয়াম নির্মাণের প্রতিবাদে চা শ্রমিকদের মানববন্ধন

তিমির বনিক, স্টাফ রিপোর্টার: চা শ্রমিকদের ধানী জমিতে স্টেডিয়াম নির্মাণের প্রতিবাদে মানব বন্ধন করেন স্থানীয় চা শ্রমিক কৃষক। মৌলভীবাজারের শ্রীমঙ্গল ভাড়াউড়া চা বাগান বৌদ্ধভূমির পাশে আজ রোববার সকাল ১০টা সময় মানববন্ধন করেন চা শ্রমিকরা।

মানববন্ধন কর্মসূচিতে যোগ দেন চা শ্রমিকদরা। কর্মসূচিতে বক্তাদের মধ্যে দুলাল কাহার বলেন প্রায় দুই’শ বছর ধরে বসবাস করে আসছি আমরা। পাহাড় জঙ্গল পরিষ্কার করে ধান চাষ করছি এই জমি কোনোভাবে বিফলে যেতে দেব না। এই জায়গা নিয়ে নিলে আমরা কোথায় যাব! কি করে চলবে আমাদের সংসার।

বাবুল দোষাদ বক্তব্যে বলেন, যেখানে প্রধানমন্ত্রী কথা দিয়েছে চা শ্রমিকরা ভূমিহীন থাকবে না যার যার জায়গা নিজেদের নামে করে দিবে আজ কেন চা শ্রমিকদের ধানী জমিতে স্টেডিয়াম নির্মাণ করতে চায়। আমরা যাব কোথায় প্রতিটি ঘরে দুই তিনটি সংসার বসবাস করে আসছে এক ঘরেই গরু ছাগল নিয়ে ঘুমাতে হয় আমাদের। এইদিকে নিজের জমিতে ঘর বানাতে চাইলে বাগান ম্যানেজমেন্ট বাঁধা দেয় আর অন্যদিকে প্রভাবশালীরা আমাদের ধানী জমিতে জোরপূর্বক ভাবে স্টেডিয়াম নির্মাণ করতে চায়।

সামেলিয়া হাজরা ও বাবুল দোষাদ বলেন, আমরা মামলা করেছি সরকারের বিরুদ্ধে ২০১৫ সালে নিজেদের জায়গা নিজেদের নামে নামজারির জন্য এখনো কোনো খবর পাওয়া যায়নি কোর্ট মাধ্যম হতে।

▐ সর্বশেষ পাওয়া সংবাদ