মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
জ্বালানি প্রতিমন্ত্রী - জ্বালানি তেল পাচার রোধ ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করতেই এই মূল্য সমন্বয় বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শান্তি দিবস-২০২৬ উদযাপন করল জেএমআই গ্রুপ সাড়ে পাঁচ বছরের মধ্যে ডলারের বিপরীতে সবচেয়ে শক্তিশালী অবস্থানে টাকা জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি - বেনাপোলে ট্রাকপ্রতি ভাড়া বেড়েছে ৪-৫ হাজার টাকা, দ্রব্যমূল্যে প্রভাব পড়ার শঙ্কা মমেক হাসপাতালে অগ্নিকাণ্ড - তদন্ত কমিটির মেয়াদ বাড়লো আরও ৫ দিন আন্তর্জাতিক বাজারে ওয়ালটনের মতো দেশীয় ব্র্যান্ডকে আরও তুলে ধরতে হবে: রাষ্ট্রদূত গ্যালাক্সি এ৩৭ ৫জি ও গ্যালাক্সি এ৫৭ ৫জি-তে স্যামসাংয়ের ক্যাশব্যাক অফার নান্দাইলে ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন দেশের এসইউভি বাজারে নতুন মানদণ্ড স্থাপন করলো দীপাল এস০৫ পিএইচইভি রেফ্রিজারেটরের যে যত্নগুলো নেয়া প্রয়োজন
advertisement
সারাদেশ

বালিশ চাপা দিয়ে শিশু কন্যাকে হত্যা, ব্লেড খেয়ে বাবার আত্মহত্যার চেষ্টা

গাজীপুর প্রতিনিধি : গাজীপুরে বালিশ চাপা দিয়ে শ্বাসরোধ করে শিশু কন্যাকে হত্যার অভিযোগ উঠেছে পিতার বিরুদ্ধে। শনিবার (২১ জানুয়ারি) দুপুরে গাজীপুর সিটি করপোরেশনের কাশিমপুর থানাধীন সবুজ কানন এলাকায় এ ঘটনা ঘটেছে।

এসময় চিরকুট লিখে ব্লেড খেয়ে নিজেও আত্মহত্যার চেষ্টা করে। এ ঘটনায় বাবাকে আটক করেছে পুলিশ।

নিহত হলো- দিনাজপুরের নবাবগঞ্জ থানার নন্দনপুর এলাকার মোঃ তরিকুল ইসলামের মেয়ে মোসাঃ তামান্না আক্তার (৮)।

পুলিশ ও স্থানীয়রা জানান, কাশিমপুর থানাধীন সবুজ কানন এলাকায় আজিজ মিয়ার বাসায় ভাড়া থাকতো তামান্না আক্তারের বাবা-মা। সেখানে থেকে তারা পোশাক কারখানায় চাকরী করতো। শনিবার দুপুরে তাদের ভাড়া বাসার কক্ষে তরিকুল ইসলাম তার মেয়ে তামান্না আক্তারকে বালিশ চাপা দিয়ে শ্বাসরোধ করে হত্যা করে। মেয়েকে হত্যার পর তরিকুল ইসলামও ব্লেড খেয়ে আত্মহত্যার চেষ্টা করে। পরে খবর পেয়ে পুলিশ তরিকুল ইসলামকে চিকিৎসার জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।

তামান্নার বড় মামা আব্দুল হালিম বলেন, আমরা জয়দেবপুরে রাজমিস্ত্রীর কাজ করি। বিকেলে খবর পেয়ে এসে দেখি দুলাভাই ভাগ্নীকে বালিশ চাপা দিয়ে মেরে ফেলেছ বলেই কান্নায় ভেঙ্গে পড়েন।

প্রতিবেশি শাহিনুর আলম বলেন, শুনেছি তরিকুল মোবাইলে অনলাইনে জুয়া খেলতো। জুয়া খেলার বিজয়টা মেয়ে দেখে ফেলায় তাকে বালিশ চাপা দিয়ে মেরে নিজে আত্মহত্যার চেষ্টা করে।

নন্দনপুর গ্রামের স্থানীয় মেম্বার আমানুল্লাহ বলেন, তরিকুল আগে থেকেই মানসিক ভাবে অসুস্থ ছিলো। সে এলাকায় বিভিন্ন অপরাধ করতো। সম্ভবত মানসিক সমস্যার কারনেই এঘটনা ঘটিয়েছে।

গাজীপুর মেট্রোপলিটন কাশিমপুর থানার পুলিশ পরিদর্শক আব্দুল্লাহ আল মামুন বলেন, স্বামী স্ত্রীর মধ্যে পারিবারিক কলহ চলতে ছিলো। পারিবারিক কলহের কারণেই এমন ঘটনা ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে।

তিনি আরো বলেন, ময়নাতদন্তের জন্য মরদেহ গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

সর্বশেষ পাওয়া সংবাদ