সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
সিরাজগঞ্জ মেডিকেলে রোগীকে ধরিয়ে দেওয়া হলো চেম্বারের ভিজিটিং কার্ড ‘রিকভারি টি’ আনল টুরাগ অ্যাক্টিভ চলতি মাসেই ইউপি নির্বাচনের তফসিল : ইসি আনোয়ারুল আইএফআইসি ব্যাংক ও ইবনে সিনা ট্রাস্টের মধ্যে সমঝোতা স্বারক স্বাক্ষর সংসদে অর্থমন্ত্রী - ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ মওকুফ সুবিধা পেয়েছেন ১৪ লাখ কৃষক ৩ ক্যাটাগরিতে ইএসজি এক্সিলেন্স অ্যাওয়ার্ডস-২০২৬ পেল ওয়ালটন প্রতিটি টেস্ট ড্রাইভের জন্য একটি করে গাছ লাগাবে বিওয়াইডি বাংলাদেশ হানিমাইট-এর আপগ্রেডেড কুলক্লাইন্ট ম্যালওয়ার নিয়ে সতর্ক করল ক্যাসপারস্কি সূচকের বড় পতনে লেনদেন শেষ নরসিংদীতে  যুব মহিলা লীগ নেত্রী মনি গ্রেপ্তার
advertisement
সারাদেশ

রাজশাহীতে কথিত পরিচয় দান কারি “ঈসা”গ্রেপ্তার

রহমতউল্লাহ আশিক, রাজশাহী প্রতিনিধি: রাজশাহীতে বড় দিনকে সামনে রেখে গীর্জার পবিত্রতা নষ্টকারী কথিত “ঈসা নবী” পরিচয়দানকারী এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তারকৃত ব্যক্তির নাম গোলাম চৌধুরী। সে মহানগরীর চন্দ্রিমা থানার ছোট বনগ্রাম নিউ কলোনী মৃত কুদ্দুস চৌধুরীর ছেলে বলে যানা যায়।

রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার আবু কালাম সিদ্দিক জানান, রোববার সকাল সাড়ে ৬ টার দিকে অজ্ঞাতানামা এক ব্যক্তি মহানগরীর উত্তম মেষপালক ক্যাথিড্রল গীর্জায় লাল কাপড়ে মোড়ানো একটি ব্যাগ রেখে পালিয়ে যায়। এসময় গীর্জার এক সেবিকা সেই ব্যাগটি দেখে সন্দেহ হলে পুলিশে খবর দেন। পরে পুলিশ এসে সেই লাল ব্যাগের মধ্যে একটি পবিত্র কোরআন শরীফ উদ্ধার করেন।

পরে ডিবির একটি দল তথ্য প্রযুক্তির সহায়তায় সেই ব্যক্তির অবস্থান চিহ্নিত করে তাকে গ্রেপ্তার করে। পুলিশের জিজ্ঞাসাবাদে সে নিজেকে ঈসা নবী হিসেবে দাবি করেন। বড় দিনের ধর্মীয় ভাবগাম্ভীর্য ও সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করে দেশব্যাপী নৈরাজ্য সৃষ্টির জন্যই সে গীর্জায় কোরআন শরীফ রেখে আসে বলেও জানায় পুলিশ।

সর্বশেষ পাওয়া সংবাদ