মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
জ্বালানি প্রতিমন্ত্রী - জ্বালানি তেল পাচার রোধ ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করতেই এই মূল্য সমন্বয় বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শান্তি দিবস-২০২৬ উদযাপন করল জেএমআই গ্রুপ সাড়ে পাঁচ বছরের মধ্যে ডলারের বিপরীতে সবচেয়ে শক্তিশালী অবস্থানে টাকা জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি - বেনাপোলে ট্রাকপ্রতি ভাড়া বেড়েছে ৪-৫ হাজার টাকা, দ্রব্যমূল্যে প্রভাব পড়ার শঙ্কা মমেক হাসপাতালে অগ্নিকাণ্ড - তদন্ত কমিটির মেয়াদ বাড়লো আরও ৫ দিন আন্তর্জাতিক বাজারে ওয়ালটনের মতো দেশীয় ব্র্যান্ডকে আরও তুলে ধরতে হবে: রাষ্ট্রদূত গ্যালাক্সি এ৩৭ ৫জি ও গ্যালাক্সি এ৫৭ ৫জি-তে স্যামসাংয়ের ক্যাশব্যাক অফার নান্দাইলে ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন দেশের এসইউভি বাজারে নতুন মানদণ্ড স্থাপন করলো দীপাল এস০৫ পিএইচইভি রেফ্রিজারেটরের যে যত্নগুলো নেয়া প্রয়োজন
advertisement
সারাদেশ

গাজীপুরে ট্রাক চাপায় নিরাপত্তাকর্মী নিহত, অর্ধশতাধিক যানবাহন ভাংচুর ও ট্রাকে আগুন

গাজীপুর প্রতিনিধি : গাজীপুরের কালিয়াকৈরের চন্দ্রা এলাকায় ট্রাক চাপায় কারখানার এক নিরাপত্তাকর্মীর মৃত্যু হয়েছে। ওই ঘটনাকে কেন্দ্র করে কারখানা শ্রমিকরা একটি ট্রাকে আগুন ধরিয়ে দিয়ে অর্ধশতাধিক যানবাহন ভাংচুর চালায়।

রোববার (২২ জানুয়ারি) সকাল ৮টায় উপজেলার ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত আজাদুল হক (৪০) গাইবন্ধার গোবিন্দগঞ্জ উপজেলার গোয়ালপাড়া গ্রামের আরব আলীর ছেলে। তিনি চন্দ্রা এলাকার মাহমুদ জিন্স নামের একটি পোষাক তৈরি কারখানার নিরাপত্তাকর্মী ছিলেন।

কারখানার শ্রমিক ও পুলিশ জানায়, মহাসড়কের চন্দ্রা এলাকায় রোববার সকাল ৮ টার দিকে কারখানার শ্রমিকরা কাজে যোগদিতে যাচ্ছিল। এসময়ে দ্রুতগতির একটি ট্রাক নিরাপত্তাকর্মী আজাদুল হকসহ কয়েকজন শ্রমিককে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই নিরাপত্তাকর্মী আজাদুলের মৃত্যু হয়। এতে আহত হয়েছে আরো তিন শ্রমিক। তাদের উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

image-194

ঘটনার পর উত্তেজিত শ্রমিকরা মহাসড়কে অবস্থান নিয়ে অবরোধ সৃষ্টি করেত ঘাতক ট্রাক আটক করে আগুন ধরিয়ে দেয়। এতে সৃষ্ট যানজটে আটকে থাকা অর্ধশতাধিক যানবাহনে ভাংচুর চালায় উত্তেজিত শ্রমিকরা। এরপর থেকে প্রায় দেড়ঘন্টা ধরে মহাসড়কে অবরোধ থাকায় উভয় দিকে প্রায় ৫-৬ কিলোমিটার যানজটের সৃষ্টি হয়েছে। আশপাশের লোকজন ট্রাকের আগুন নিয়ন্ত্রনে আনেন।

সালনা হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম বলেন, ট্রাক চাপায় কারখানার এক নিরাপত্তাকর্মীর মৃত্যু হয়েছে এবং তিনজন শ্রমিক আহত হয়েছে। ঘাতক ট্রাকটি আটক করা হয়েছে।

image-195

সর্বশেষ পাওয়া সংবাদ