মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারি ২০২৬
মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারি ২০২৬
শিরোনাম
নির্বাচন শুধু দেশেই নয়, আন্তর্জাতিক অঙ্গনেও প্রশংসিত হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা গৃহকর্মীকে নির্যাতনের অভিযোগে স্ত্রীসহ বিমানের এমডি কারাগারে জামায়াত নারীর অগ্রযাত্রা থামিয়ে দিতে চায়: তারেক রহমান জানুয়ারিতে দেশের রপ্তানিতে রেকর্ড ১১.২২ শতাংশ প্রবৃদ্ধি সূচকের উত্থানে বেড়েছে লেনদেন বিশ্বখ্যাত এসিসি ব্র্যান্ডের কাপ্পা কম্প্রেসর উৎপাদন শুরু ওয়ালটনের নির্বাচন সংক্রান্ত নির্ভরযোগ্য তথ্য সহজে পাওয়া যাবে টফির ‘ভোটের হাওয়া’-তে দেশে উৎপাদিত স্মার্টফোন এক্স৫সি উন্মোচন করল অনার নড়াইলে জমি নিয়ে সংঘর্ষে যুবক নিহত, আহত ২ আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকে কোর ব্যাংকিং সিস্টেম আপগ্রেডেশন চলমান
সারাদেশ

টেকনাফে ১৪ হাজার ইয়াবাসহ তিন মাদক কারবারি আটক

মোহাম্মদ রিদুয়ান হাফিজ, কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের টেকনাফ এলাকা থেকে ১৪ হাজার ইয়াবা ও সিএনজি সহ তিন মাদক কারবারি কে আটক করেছে র‍্যাব-১৫।

আটকরা হলেন-টেকনাফ সাবরাং আসারবুনিয়া এলাকার মোঃ আজিজুর রহমানের ছেলে মোঃ আব্দুল্লাহ (২০), সাবরাং লেজির পাড়া এলাকার সলিমুল্লাহ এর ছেলে মোঃ আব্দুল্লাহ (২৪) ও টেকনাফ মিঠা পানিরছড়া এলাকার শফিক আহম্মদের ছেলে মোঃ ইউনুস(৩২)।

শনিবার (২১ জানুয়ারি) সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করেছেন র‌্যাব-১৫ এর সিনিয়র সহকারী পরিচালক (আইন ও গণমাধ্যম) মোঃ আবু সালাম চৌধুরী।

তিনি জানান,একটি সিএনজি অবৈধভাবে ইয়াবা নিয়ে টেকনাফ থেকে কক্সবাজারের দিকে আসছিল ।এ সময় র‍্যাবের আভিযানিক দল অবগত হয়ে টেকনাফের উত্তর বড়ইতলী বায়তুর রহমান জামে মসজিদের পশ্চিম পাশে পাঁকা রাস্তার উপর অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে । সে মূহুর্তে সিএনজি চেকপোস্টের সামনে আসলে র‍্যাব সদস্যরা সিএনজি থামানোর সংকেত দেয় সে সিএনজি ফেলে পালানোর চেষ্টা করলে সিএনজি এর ড্রাইভার সহ তিন জন কে গ্রেফতার করে । তাদের দেহ ও সিএনজি তল্লাশী করে (১৪ হাজার) ইয়াবা জব্দ করে র‍্যাব।

আটকরা জানায়,তারা দীর্ঘ দিন ধরে পরস্পর যোগ সাজশে ইয়াবা ট্যাবলেট টেকনাফ সীমান্তবর্তী এলাকা থেকে সংগ্রহ করে টেকনাফ ও কক্সবাজার শহরের বিভিন্ন জায়গায় বিক্রয় করে আসছিল। আজ র‍্যাবের আভিযানিক দলের কাছে স্বীকার করে।

র‍্যাব জানায়, তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে টেকনাফ থানায় মামলা করা হয়েছে।

এই সম্পর্কিত আরো

নির্বাচন শুধু দেশেই নয়, আন্তর্জাতিক অঙ্গনেও প্রশংসিত হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

গৃহকর্মীকে নির্যাতনের অভিযোগে স্ত্রীসহ বিমানের এমডি কারাগারে

জামায়াত নারীর অগ্রযাত্রা থামিয়ে দিতে চায়: তারেক রহমান

জানুয়ারিতে দেশের রপ্তানিতে রেকর্ড ১১.২২ শতাংশ প্রবৃদ্ধি

সূচকের উত্থানে বেড়েছে লেনদেন

বিশ্বখ্যাত এসিসি ব্র্যান্ডের কাপ্পা কম্প্রেসর উৎপাদন শুরু ওয়ালটনের

নির্বাচন সংক্রান্ত নির্ভরযোগ্য তথ্য সহজে পাওয়া যাবে টফির ‘ভোটের হাওয়া’-তে

দেশে উৎপাদিত স্মার্টফোন এক্স৫সি উন্মোচন করল অনার

নড়াইলে জমি নিয়ে সংঘর্ষে যুবক নিহত, আহত ২

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকে কোর ব্যাংকিং সিস্টেম আপগ্রেডেশন চলমান