মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
জ্বালানি প্রতিমন্ত্রী - জ্বালানি তেল পাচার রোধ ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করতেই এই মূল্য সমন্বয় বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শান্তি দিবস-২০২৬ উদযাপন করল জেএমআই গ্রুপ সাড়ে পাঁচ বছরের মধ্যে ডলারের বিপরীতে সবচেয়ে শক্তিশালী অবস্থানে টাকা জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি - বেনাপোলে ট্রাকপ্রতি ভাড়া বেড়েছে ৪-৫ হাজার টাকা, দ্রব্যমূল্যে প্রভাব পড়ার শঙ্কা মমেক হাসপাতালে অগ্নিকাণ্ড - তদন্ত কমিটির মেয়াদ বাড়লো আরও ৫ দিন আন্তর্জাতিক বাজারে ওয়ালটনের মতো দেশীয় ব্র্যান্ডকে আরও তুলে ধরতে হবে: রাষ্ট্রদূত গ্যালাক্সি এ৩৭ ৫জি ও গ্যালাক্সি এ৫৭ ৫জি-তে স্যামসাংয়ের ক্যাশব্যাক অফার নান্দাইলে ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন দেশের এসইউভি বাজারে নতুন মানদণ্ড স্থাপন করলো দীপাল এস০৫ পিএইচইভি রেফ্রিজারেটরের যে যত্নগুলো নেয়া প্রয়োজন
advertisement
সারাদেশ

চুয়াডাঙ্গায় মাদক কারবারী দু’গ্রুপের সংঘর্ষ; দুজনকে কুপিয়ে জখম, গ্রেফতার ৫

চুয়াডাঙ্গা প্রতিনিধি : চুয়াডাঙ্গার জয়নগর সীমান্তে ফেনসিডিল চোরাচালানের সময় দুই মাদক ব্যবসায়ী গ্রুপের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে দুজনকে কুপিয়ে জখম করা হয়েছে। ওই ঘটনায় গ্রেফতার করা হয়েছে ৫ জনকে। উদ্ধার করা হয়েছে ৯২ বোতল ভারতীয় ফেনসিডিল।

আজ শনিবার বিকেল সাড়ে ৩ টায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান চুয়াডাঙ্গা-৬ বিজিবির পরিচালক লেফট্যানেন্ট কর্নেল শাহ মোহাম্মদ ইশতিয়াক।

গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আজ সকালে জয়নগর সীমান্তের ন্যারা বটতলা এলাকায় বাংলাদেশী চোরাকারবারী দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হচ্ছে এমন তথ্য পেয়ে সেখানে অভিযান চালায় বিজিবি। সেখান থেকে আটক করা হয় ৫ জনকে। উদ্ধার করা হয় ৯২ বোতল ভারতীয় ফেনসিডিল ও ৫ টি মোবাইলফোন।

আটককৃতরা হলেন- জয়নগর গ্রামের ইজাজুল হকের ছেলে জিয়ারুল ইসলাম (২১), মৃত আলামিন শেখের ছেলে হাসমত আলী (৩৫), দিল মোহাম্মদের ছেলে মাহবুবুর রহমান (২৬), আইয়ুব আলীর ছেলে লাল্টু শেখ (৩৬), ও আজল আলীর ছেলে মিনারুল ইসলাম (২৩)।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আটককৃত জিয়ারুল ইসলামের কাছ থেকে ৫০ বোতল ও হাসমত আলীর কাছ থেকে ৪২ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।

চুয়াডাঙ্গা-৬ বিজিবির পরিচালক আরও জানান, আটক জিয়ারুল ইসলাম প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানায়, ফেনসিডিল চোরাচালানের সময় সুলতানপুরের চোরাকারবারী পলাশ তাদের মালামাল ছিনিয়ে নিতে যেতে চাইলে তখন দুই গ্রুপের সাথে হাতাহাতি শুরু হয়। পরবর্তীতে পলাশ গ্রুপের লোকজন তাদের ধারালো অস্ত্র দিয়ে আঘাত করলে তাদের গ্রুপের মিনারুল ও আরিফ আহত হয়। আহত দুইজনের মধ্যে একজনকে ঘটনাস্থলে পাওয়া গেলেও অপর জন পালিয়ে যায়। আহত মিনারুল ইসলামকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। এছাড়া আটককৃত ৫ জনকে দর্শনা থানায় সোপর্দ করা হয়েছে। তাদের বিরুদ্ধে প্রচলিত আইনে মামলা করা হয়েছে। মামলায় আটককৃতরা ছাড়াও আরও ৭ জনকে পলাতক আসামী করা হয়েছে।

সর্বশেষ পাওয়া সংবাদ