মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
জ্বালানি প্রতিমন্ত্রী - জ্বালানি তেল পাচার রোধ ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করতেই এই মূল্য সমন্বয় বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শান্তি দিবস-২০২৬ উদযাপন করল জেএমআই গ্রুপ সাড়ে পাঁচ বছরের মধ্যে ডলারের বিপরীতে সবচেয়ে শক্তিশালী অবস্থানে টাকা জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি - বেনাপোলে ট্রাকপ্রতি ভাড়া বেড়েছে ৪-৫ হাজার টাকা, দ্রব্যমূল্যে প্রভাব পড়ার শঙ্কা মমেক হাসপাতালে অগ্নিকাণ্ড - তদন্ত কমিটির মেয়াদ বাড়লো আরও ৫ দিন আন্তর্জাতিক বাজারে ওয়ালটনের মতো দেশীয় ব্র্যান্ডকে আরও তুলে ধরতে হবে: রাষ্ট্রদূত গ্যালাক্সি এ৩৭ ৫জি ও গ্যালাক্সি এ৫৭ ৫জি-তে স্যামসাংয়ের ক্যাশব্যাক অফার নান্দাইলে ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন দেশের এসইউভি বাজারে নতুন মানদণ্ড স্থাপন করলো দীপাল এস০৫ পিএইচইভি রেফ্রিজারেটরের যে যত্নগুলো নেয়া প্রয়োজন
advertisement
সারাদেশ

মণিপুরী উৎসব দিনব্যাপী অনুষ্ঠিত

তিমির বনিক, স্টাফ রিপোর্টার: হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় দিনব্যাপী মনিপুরী উৎসব উপলক্ষে আলোচনাসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২০ জানুয়ারি) বিশগাঁও মনিপুরী উৎসব উদযাপন পরিষদের মঞ্চে দিনব্যাপী অনুষ্ঠানে কৃতি সম্মাননা, সঙ্গীত, নৃত্যানুষ্ঠান ও মনিপুরী মিউজিক্যাল কনসার্টসহ রাতে ভারতীয় মনিপুরী সঙ্গীত শিল্পীরা অংশ নেন অনুষ্ঠানে।

উৎসব আয়োজন কমিটির আহ্বায়ক এন নরেশ্বর কুমার সিংহের সভাপতিত্বে অনুষ্ঠানের দ্বিতীয় অধিবেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারের বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও হবিগঞ্জ-৪ (চুনারুঘাট-মাধবপুর) সংসদীয় আসনের সাংসদ এডভোকেট মাহবুব আলী এমপি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিলেটস্থ ভারতের সহকারী হাই কমিশনার দিরাজ কুমার জয়সোয়াল, হবিগঞ্জ জেলা প্রশাসক ইশরাত জাহান, জেলা পরিষদ চেয়ারম্যান মুশফিক হোসেন চৌধুরী, জেলা পরিষদ নির্বাহী কর্মকর্তা নুরুল ইসলাম, উপজেলা পরিষদ চেয়ারম্যান আবদুল কাদির লস্কর, উপজেলা নির্বাহী কর্মকর্তা সিদ্ধার্থ ভৌমিক প্রমুখ।

মনিপুরী ভাষা সাহিত্য সংস্কৃতির অধিকতর বিকশিত করা এবং পারষ্পরিক সৌহার্দ্যপূর্ণ ও সম্প্রীতির সেতুবন্ধনের লক্ষ্যে মনিপুরী সংস্কৃতি ও সামাজিক উন্নয়ন চিন্তার মিলনমেলায় পরিণত হয়ে উঠে আবাদগাঁওয়ের দিনব্যাপী এই উৎসব।
এতে উপজেলার বিভিন্ন রাজনৈতিক অরাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দসহ স্থানীয় জনপ্রতিনিধি এবং মনিপুরী সম্প্রদায়ের মানুষজনের উপস্থিতিতে এক মিলনমেলায় পরিণত হয় সকলের উপস্থিতিতে।

সর্বশেষ পাওয়া সংবাদ