মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
জ্বালানি প্রতিমন্ত্রী - জ্বালানি তেল পাচার রোধ ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করতেই এই মূল্য সমন্বয় বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শান্তি দিবস-২০২৬ উদযাপন করল জেএমআই গ্রুপ সাড়ে পাঁচ বছরের মধ্যে ডলারের বিপরীতে সবচেয়ে শক্তিশালী অবস্থানে টাকা জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি - বেনাপোলে ট্রাকপ্রতি ভাড়া বেড়েছে ৪-৫ হাজার টাকা, দ্রব্যমূল্যে প্রভাব পড়ার শঙ্কা মমেক হাসপাতালে অগ্নিকাণ্ড - তদন্ত কমিটির মেয়াদ বাড়লো আরও ৫ দিন আন্তর্জাতিক বাজারে ওয়ালটনের মতো দেশীয় ব্র্যান্ডকে আরও তুলে ধরতে হবে: রাষ্ট্রদূত গ্যালাক্সি এ৩৭ ৫জি ও গ্যালাক্সি এ৫৭ ৫জি-তে স্যামসাংয়ের ক্যাশব্যাক অফার নান্দাইলে ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন দেশের এসইউভি বাজারে নতুন মানদণ্ড স্থাপন করলো দীপাল এস০৫ পিএইচইভি রেফ্রিজারেটরের যে যত্নগুলো নেয়া প্রয়োজন
advertisement
সারাদেশ

নিখোঁজের তিনদিন পর কিশোরীর মরদহ উদ্ধার

গাজীপুর প্রতিনিধি: গাজীপুরে ভাওয়াল মির্জাপুর এলাকায় পূর্বডগরী থেকে ঐ কিশোরীর মরদহ উদ্ধার করা হয়। নিহত রেশমা আক্তার রংপুর জেলার শ্যামপুর কলেজ পাড়া গ্রামের ইসমাইল হোসেনের মেয়ে।

ইসমাইল হোসেন গাজীপুরের ভাওয়াল মির্জাপুর পূর্ব ডগরী এলাকায় শামীমের ভাড়াবাড়িতে পরিবার নিয়ে থাকতেন। তবে নিহত রেশমা আক্তার তার দাদা দাদির সাথে রংপুরে নিজ বাড়িতে থেকে শ্যামপুর উচ্চ বিদ্যালয় সপ্তম শ্রেণীতে পড়াশোনা করতেন, গেলো মাসের শেষ সপ্তাহের দিকে স্কুল ছুটির পর নিহত রেশমা বাবা মায়ের কাছে গাজীপুরে পূর্ব ডগরীতে দেড়াতে আসেন বলে জানান নিহতের বাবা। গত মঙ্গলবার সন্ধ্যার পর ভাড়া বাড়ি থেকে নিখোঁজ হন রেশমা আক্তার। নিহতের বাবা মা স্থানীয় একটি পোশাক কারখানায় চাকরি করেন।

পুলিশ ও স্থানীয়রা জানান, সকালে হঠাৎ করে একটি মরদেহ পুকুরে ভেসে থাকতে দেখতে পান, পরে স্থানীয়রা পুলিশে খবর দেয়, পরে পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠান।

সর্বশেষ পাওয়া সংবাদ