মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারি ২০২৬
মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারি ২০২৬
শিরোনাম
নির্বাচন শুধু দেশেই নয়, আন্তর্জাতিক অঙ্গনেও প্রশংসিত হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা গৃহকর্মীকে নির্যাতনের অভিযোগে স্ত্রীসহ বিমানের এমডি কারাগারে জামায়াত নারীর অগ্রযাত্রা থামিয়ে দিতে চায়: তারেক রহমান জানুয়ারিতে দেশের রপ্তানিতে রেকর্ড ১১.২২ শতাংশ প্রবৃদ্ধি সূচকের উত্থানে বেড়েছে লেনদেন বিশ্বখ্যাত এসিসি ব্র্যান্ডের কাপ্পা কম্প্রেসর উৎপাদন শুরু ওয়ালটনের নির্বাচন সংক্রান্ত নির্ভরযোগ্য তথ্য সহজে পাওয়া যাবে টফির ‘ভোটের হাওয়া’-তে দেশে উৎপাদিত স্মার্টফোন এক্স৫সি উন্মোচন করল অনার নড়াইলে জমি নিয়ে সংঘর্ষে যুবক নিহত, আহত ২ আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকে কোর ব্যাংকিং সিস্টেম আপগ্রেডেশন চলমান
সারাদেশ

সিলেটে হোটেল থেকে এক ব্যক্তির লাশ উদ্ধার

তিমির বনিক, স্টাফ রিপোর্টার: সিলেট নগরীর লালবাজার এলাকার একটি হোটেল থেকে শাহেদ মোশারফ (৩৫) নামে এক ব্যাক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (২০ জানুয়ারি) দুপুর আড়াইটার দিকে সিলেট নগরীর বন্দরবাজারের লালবাজারে অবস্থিত লাভলী হোটেল এন্ড রেস্টুরেন্ট থেকে এই লাশ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত লাশ মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার টিলাগাঁও ইউনিয়নের মিয়ারপারা গ্রামের আব্দুল করিমের ছেলে শাহেদ মোশারফ (৩৫)।

বন্দরবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ সাজেদুল করিম সরকার বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ সূত্রের বরাত দিয়ে জানা গেছে,’শাহেদ মোশারফ (৩৫) লালবাজারে অবস্থিত লাভলী হোটেল এন্ড রেস্টুরেন্ট দীর্ঘদিন ধরে বসবাস করে আসছেন। তিনি নগরীরর বিভিন্ন এলাকায় ভিক্ষা করতেন। তিনি যক্ষা রোগী এবং তার কাছ থেকে যক্ষা রোগের চিকিৎসার বিভিন্ন কাগজও পাওয়া গেছে’।

লাভলী হোটেল এন্ড রেস্টুরেন্ট কর্তৃপক্ষ জানিয়েছে, ‘শুক্রবার (২০ জানুয়ারি) সকাল থেকে তিনি অসুস্থ ছিলেন। দুপুরের দিকে খবর পেয়ে পুলিশ হোটেলের ২৫ নম্বর কক্ষ থেকে লাশ উদ্ধার করে’।

নগরীর বন্দরবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ সাজেদুল করিম সরকার জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে অসুস্থতার কারণে মারা গেছেন মোশারফ। সুরতহাল শেষে লাশ ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

এই সম্পর্কিত আরো

নির্বাচন শুধু দেশেই নয়, আন্তর্জাতিক অঙ্গনেও প্রশংসিত হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

গৃহকর্মীকে নির্যাতনের অভিযোগে স্ত্রীসহ বিমানের এমডি কারাগারে

জামায়াত নারীর অগ্রযাত্রা থামিয়ে দিতে চায়: তারেক রহমান

জানুয়ারিতে দেশের রপ্তানিতে রেকর্ড ১১.২২ শতাংশ প্রবৃদ্ধি

সূচকের উত্থানে বেড়েছে লেনদেন

বিশ্বখ্যাত এসিসি ব্র্যান্ডের কাপ্পা কম্প্রেসর উৎপাদন শুরু ওয়ালটনের

নির্বাচন সংক্রান্ত নির্ভরযোগ্য তথ্য সহজে পাওয়া যাবে টফির ‘ভোটের হাওয়া’-তে

দেশে উৎপাদিত স্মার্টফোন এক্স৫সি উন্মোচন করল অনার

নড়াইলে জমি নিয়ে সংঘর্ষে যুবক নিহত, আহত ২

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকে কোর ব্যাংকিং সিস্টেম আপগ্রেডেশন চলমান