রবিবার, ২৫ অক্টোবর ২০২৬
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬
শিরোনাম
চাঁদাবাজি নির্মূলে শিগগিরই আসছে নতুন আইন: আইজিপি বগুড়ায় এনসিসি ব্যাংকের উদ্যোগে ৩ হাজার প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ হামের উপসর্গ নিয়ে আরও ৮ জনের মৃত্যু মমেক হাসপাতালে অব্যবস্থাপনায় ক্ষুব্ধ স্বাস্থ্যমন্ত্রী, দ্রুত তদন্তের নির্দেশ ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২৫ শুরু - প্রথম দিনেই ওয়ালটন ফ্রিজ কিনে ঘরভর্তি পণ্য ফ্রি পেলেন খুলনার গৃহিণী শতরূপা প্রধানমন্ত্রীর জাপান সফর - দ্বিপক্ষীয় বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতায় নতুন গতির আশা টোকিওর ফ্যাসিষ্ট আ'লীগ ও ২৮ অক্টোবরের লগি-বৈঠা মৃত্যুপুরীতে ৪৯১ দিন - নিজের হাতে পা কেটে ও ড্রোনে ঝুলে অলৌকিক জীবন জয় ইউক্রেনীয় সেনার ফুলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আকস্মিক পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, অব্যবস্থাপনা দেখে অসন্তোষ প্রকাশ বাংলাদেশি চক্ষু রোগীদের জন্য চীনে চালু হলো ‍‘গ্রিন চ্যানেল’
advertisement
সারাদেশ

কুলাউড়ার বন্ধ রেলস্টেশন চালুর উদ্যোগ

তিমির বনিক, স্টাফ রিপোর্টার: দীর্ঘ একযুগ ধরে দু’টিসহ মৌলভীবাজারের কুলাউড়ার বন্ধ থাকা রেলস্টেশনগুলো চালুর উদ্যোগ নিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। চলতি বছরের এপ্রিলে এসব রেলস্টেশন চালু হতে পারে বলে জানা গেছে।

এগুলোর মধ্যে সিলেট-আখাউড়া রেল সেকশনের কুলাউড়ার টিলাগাঁও ও ভাটেরা স্টেশন ২০০৯ সাল থেকে বন্ধ। এদিকে লংলা স্টেশন সাত মাস ধরে বন্ধ রয়েছে।

গত ৩রা জানুয়ারি বাংলাদেশ রেলওয়ের বিভাগীয় প্রকৌশলী (ঢাকা) মো. সিরাজ জান্নাত স্বাক্ষরিত চিঠিতে বন্ধ থাকা রেলস্টেশন চালুর বিষয়ে নির্দেশনা দেওয়া হয় বলে জানিয়েছেন কুলাউড়া রেলের ঊর্ধ্বতন উপ-সহকারী প্রকৌশলী মো. জুয়েল হোসাইন। ওই চিঠিতে আরোও বলা হয়, বন্ধ স্টেশনগুলো চালুর জন্য এর মধ্যে রেলওয়েতে গার্ড, স্টেশন মাস্টার ও পয়েন্টসম্যান নিয়োগ দেওয়া কার্যক্রম শুরু হয়েছে, তাদের প্রশিক্ষণ চলছে।

উপ-সহকারী প্রকৌশলী মো. জুয়েল হোসাইন বলেন, সিলেট-আখাউড়া রেল সেকশনের কুলাউড়ায় জনবলসংকট দেখিয়ে ২০০৯ সালে ভাটেরা ও টিলাগাঁও স্টেশনটি বন্ধ ঘোষণা করে রেল কর্তৃপক্ষ। এদিকে লংলা রেলস্টেশনটিও লোকবল সংকটের কারণে এক দশক ধরে বেশ কয়েকবার বন্ধ থাকার পর সর্বশেষ সাত মাস ধরে বন্ধ রয়েছে। স্টেশনের অবকাঠামো সংস্কারকাজের প্রক্রিয়া শুরু করেছি। শীঘ্রই কার্যক্রম সম্পন্ন হলে রেলস্টেশন গুলো চালুর কথা জানান তিনি।

▐ সর্বশেষ পাওয়া সংবাদ