সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
জ্বালানি প্রতিমন্ত্রী - জ্বালানি তেল পাচার রোধ ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করতেই এই মূল্য সমন্বয় বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শান্তি দিবস-২০২৬ উদযাপন করল জেএমআই গ্রুপ সাড়ে পাঁচ বছরের মধ্যে ডলারের বিপরীতে সবচেয়ে শক্তিশালী অবস্থানে টাকা জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি - বেনাপোলে ট্রাকপ্রতি ভাড়া বেড়েছে ৪-৫ হাজার টাকা, দ্রব্যমূল্যে প্রভাব পড়ার শঙ্কা মমেক হাসপাতালে অগ্নিকাণ্ড - তদন্ত কমিটির মেয়াদ বাড়লো আরও ৫ দিন আন্তর্জাতিক বাজারে ওয়ালটনের মতো দেশীয় ব্র্যান্ডকে আরও তুলে ধরতে হবে: রাষ্ট্রদূত গ্যালাক্সি এ৩৭ ৫জি ও গ্যালাক্সি এ৫৭ ৫জি-তে স্যামসাংয়ের ক্যাশব্যাক অফার নান্দাইলে ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন দেশের এসইউভি বাজারে নতুন মানদণ্ড স্থাপন করলো দীপাল এস০৫ পিএইচইভি রেফ্রিজারেটরের যে যত্নগুলো নেয়া প্রয়োজন
advertisement
সারাদেশ

সিরাজগঞ্জে সেচপাম্প ঘরে স্কুলছাত্রের লাশ

সেলিম রেজা, সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জ সদর উপজেলার রতনকান্দি ইউনিয়নের গজারিয়া উত্তরপাড়া সেচ পাম্প ঘরে আবু বক্কর ওরফে আনন্দ (১২) নামের এক স্কুল ছাত্রের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত আবু বক্কার আনন্দ গজারিয়া গ্রামের রফিকুল ইসলামের ছেলে ও চর চিলগাছা উচ্চবিদ্যালয়ে ৬ষ্ঠ শ্রেণির ছাত্র।

নিহত স্কুল ছাত্রের বাবা রফিকুল ইসলাম বলেন, বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) রাতে ওয়াজ মাহফিলে যাওয়ার কথা বলে তার বন্ধু ডেকে নিয়ে যায়। এরপর সে আর বাড়ি ফিরে আসেনি। শুক্রবার (২০ জানুয়ারি), সকালে আমার ভাড়া নেওয়া সেচ পাম্প ঘরের মধ্যে মরদেহ দেখে স্থানীয় কৃষকরা আমাকে খবর দেয়।,

সে আরও বলেন, সেচ পাম্পটি আমরা ভাড়া নিয়ে চালাই, এ কারণে ওই সেচ পাম্প ঘরের চাবিটা আমার ছেলে আবু বক্কারের কাছেই থাকতো।,

সদর থানার পরিদর্শক (তদন্ত) মো. নান্নু খান ও পরিদর্শক (অপারেশন) সুমন কুমার দাস বলেন, মরদেহের সুরুতহাল রিপোর্ট প্রস্তুত করা হচ্ছে। শিশুটির চোখ দিয়ে রক্ত ঝরছে এবং অণ্ডকোষও রক্তাক্ত রয়েছে। আলামত সংগ্রহের জন্য পুলিশের ক্রাইম সিন বিভাগ আসছে। আসার পর মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হবে।

সর্বশেষ পাওয়া সংবাদ