সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
জ্বালানি প্রতিমন্ত্রী - জ্বালানি তেল পাচার রোধ ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করতেই এই মূল্য সমন্বয় বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শান্তি দিবস-২০২৬ উদযাপন করল জেএমআই গ্রুপ সাড়ে পাঁচ বছরের মধ্যে ডলারের বিপরীতে সবচেয়ে শক্তিশালী অবস্থানে টাকা জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি - বেনাপোলে ট্রাকপ্রতি ভাড়া বেড়েছে ৪-৫ হাজার টাকা, দ্রব্যমূল্যে প্রভাব পড়ার শঙ্কা মমেক হাসপাতালে অগ্নিকাণ্ড - তদন্ত কমিটির মেয়াদ বাড়লো আরও ৫ দিন আন্তর্জাতিক বাজারে ওয়ালটনের মতো দেশীয় ব্র্যান্ডকে আরও তুলে ধরতে হবে: রাষ্ট্রদূত গ্যালাক্সি এ৩৭ ৫জি ও গ্যালাক্সি এ৫৭ ৫জি-তে স্যামসাংয়ের ক্যাশব্যাক অফার নান্দাইলে ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন দেশের এসইউভি বাজারে নতুন মানদণ্ড স্থাপন করলো দীপাল এস০৫ পিএইচইভি রেফ্রিজারেটরের যে যত্নগুলো নেয়া প্রয়োজন
advertisement
সারাদেশ

বেনাপোলে শিশু ধর্ষণের অভিযোগে গ্রেফতার ১

বেনাপোল প্রতিনিধি : যশোরের বেনাপোল সীমান্তের গাতিপাড়া গ্রামে প্রথম শ্রেনীতে পড়–য়া এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে একই এলাকার ইরাদ আলী (৫২) নামে এক মাদকসেবীর বিরুদ্ধে।এঘটনায় ধর্ষণকারী ইরাদ আলীকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (১৭ জানুয়ারি) দুপুরে এ ঘটনা ঘটে।

বুধবার (১৮ জানুয়ারি) রাতে থানায় মামলা হলে গ্রেফতার করা হয় তাকে। গ্রেফতারকৃত ইরাদ আলী বেনাপোল পোর্ট থানার গাতিপাড়া গ্রামের ঠান্ডু মিয়ার ছেলে।

নির্যাতনের শিকার শিশুটির মা বলেন, ইরাদ আলী এর আগে তার বড় মেয়েকেও উত্ত্যক্ত করত। তাছাড়া এলাকার অনেক নারীদের প্রতি কুদৃষ্টি দিয়ে আসছিলো সে।

মঙ্গলবার দুপুরে আমার ছোট মেয়েটি স্কুল থেকে বাড়ি আসার পথে মেয়েকে ১০ টাকা দিয়ে লোভ দেখিয়ে পাশের একটি আমবাগানে নিয়ে জোর পূর্বক পাশবিক নির্যাতন করে। মেয়েটির আত্মচিৎকারে আশে পাশের মানুষ টের পেয়ে ইরাদ আলীকে ধরার চেষ্টা করলে সে পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজনের বিষয়টি জানিয়ে বুধবার রাতে বেনাপোল পোর্ট থানায় আমি নিজে বাদী হয়ে অভিযোগ দায়ের করেছি।

এ ব্যাপারে বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন ভুইয়া বলেন, ধর্ষণের অভিযোগেথানায় একটি মামলা হয়েছে। মামলা নং ২৩। অভিযোগের ভিত্তিতে রাতেই অভিযুক্ত আসামীকে গ্রেফতার করে থানা হেফাজতে নেওয়া হয়েছে। বৃহস্পতিবার সকালে ধর্ষণের শিকার শিশুটির স্বাস্থ্য পরীক্ষা ও জবানবন্দীর জন্য ও ধর্ষণকারী ইরাদ আলীকে যশোর আদালতে পাঠানো হয়েছে।

সর্বশেষ পাওয়া সংবাদ