সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
জ্বালানি প্রতিমন্ত্রী - জ্বালানি তেল পাচার রোধ ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করতেই এই মূল্য সমন্বয় বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শান্তি দিবস-২০২৬ উদযাপন করল জেএমআই গ্রুপ সাড়ে পাঁচ বছরের মধ্যে ডলারের বিপরীতে সবচেয়ে শক্তিশালী অবস্থানে টাকা জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি - বেনাপোলে ট্রাকপ্রতি ভাড়া বেড়েছে ৪-৫ হাজার টাকা, দ্রব্যমূল্যে প্রভাব পড়ার শঙ্কা মমেক হাসপাতালে অগ্নিকাণ্ড - তদন্ত কমিটির মেয়াদ বাড়লো আরও ৫ দিন আন্তর্জাতিক বাজারে ওয়ালটনের মতো দেশীয় ব্র্যান্ডকে আরও তুলে ধরতে হবে: রাষ্ট্রদূত গ্যালাক্সি এ৩৭ ৫জি ও গ্যালাক্সি এ৫৭ ৫জি-তে স্যামসাংয়ের ক্যাশব্যাক অফার নান্দাইলে ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন দেশের এসইউভি বাজারে নতুন মানদণ্ড স্থাপন করলো দীপাল এস০৫ পিএইচইভি রেফ্রিজারেটরের যে যত্নগুলো নেয়া প্রয়োজন
advertisement
সারাদেশ

সিরাজগঞ্জ উল্লাপাড়ায় সিএনজি অটোরিক্সা সংঘর্ষে নিহত ১, আহত ৩ জন

সেলিম রেজা, সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জের উল্লাপাড়ার রহিমপুরে সিএনজি অটোরিক্সার সাথে নসিমনের সংঘর্ষে ১ জন নিহত ও ৩ জন আহত হন। নিহত অন্তর হলদার (৩০) উল্লাপাড়া উপজেলার আদর্শ গ্রামের মৃত অনিল হলদারের ছেলে। এদিকে আহতদের স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হয়েছে।,

উল্লাপাড়া মডেল থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক সুমন জানান, বুধবার সকালে সিএনজি চালিত অটোরিক্সায় করে ৪ জন যাত্রী তাড়াশের মহিষলুটি বাজার থেকে মাছ ক্রয় করে বাড়ি ফিরছিলেন। তারা উল্লাপাড়া-বাঙ্গালা আঞ্চলিক সড়কে উপজেলার রহিমপুরে পৌঁছলে তাদের বহন করা অটোরিক্সাকে পিছন থেকে একটি নসিমন ধাক্কা দেয়। তাৎক্ষনিক চালকের পাশে বসা অন্তর হলদার নামে একজন যাত্রী রাস্তায় পড়ে ঘটনাস্থলেই মারা যায়। বাকিরা মারাত্মক আহত হয়।

খবর পেয়ে স্থানীয়রা হতাহতদের উদ্ধার করে।

সর্বশেষ পাওয়া সংবাদ