সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
জ্বালানি প্রতিমন্ত্রী - জ্বালানি তেল পাচার রোধ ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করতেই এই মূল্য সমন্বয় বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শান্তি দিবস-২০২৬ উদযাপন করল জেএমআই গ্রুপ সাড়ে পাঁচ বছরের মধ্যে ডলারের বিপরীতে সবচেয়ে শক্তিশালী অবস্থানে টাকা জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি - বেনাপোলে ট্রাকপ্রতি ভাড়া বেড়েছে ৪-৫ হাজার টাকা, দ্রব্যমূল্যে প্রভাব পড়ার শঙ্কা মমেক হাসপাতালে অগ্নিকাণ্ড - তদন্ত কমিটির মেয়াদ বাড়লো আরও ৫ দিন আন্তর্জাতিক বাজারে ওয়ালটনের মতো দেশীয় ব্র্যান্ডকে আরও তুলে ধরতে হবে: রাষ্ট্রদূত গ্যালাক্সি এ৩৭ ৫জি ও গ্যালাক্সি এ৫৭ ৫জি-তে স্যামসাংয়ের ক্যাশব্যাক অফার নান্দাইলে ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন দেশের এসইউভি বাজারে নতুন মানদণ্ড স্থাপন করলো দীপাল এস০৫ পিএইচইভি রেফ্রিজারেটরের যে যত্নগুলো নেয়া প্রয়োজন
advertisement
সারাদেশ

বান্দরবান সীমান্তে গুলাগুলিতে রোহিঙ্গা নিহত, শিশুসহ আহত ২

মোহাম্মদ রিদুয়ান হাফিজ, কক্সবাজার প্রতিনিধি: বান্দরবানের নাইক্ষ্যংছড়ির তুমব্রু মিয়ানমার-বাংলাদেশ সীমান্তের নোম্যান্সল্যান্ডের কোনার পাড়া ক্যাম্পে গোলাগুলির ঘটনা ঘটেছে। এই ঘটনায় উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পের বেসরকারি সংস্থা এমএসএফ পরিচালিত হাসপাতাল থেকে গুলিবিদ্ধ এক রোহিঙ্গার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ১২ বছরের শিশুসহ আরও দুইজন গুলিবিদ্ধ অবস্থায় চিকিৎসাধীন ওই হাসপাতালে।

বুধবার (১৮ জানুয়ারি) ভোর থেকে হঠাৎ গোলাগুলির শব্দ শোনা যায় ওই এলাকায় ।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মোহাম্মদ আলী এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, দুপুরে উখিয়ার এমএসএফ হাসপাতাল থেকে গুলিবিদ্ধ তিনজনকে উদ্ধার করা হয়েছে। এরমধ্যে একজন মারা গেছেন। নিহত রোহিঙ্গাকে কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। বাকি দুইজন চিকিৎসাধীন।

তিনি আরও জানান, হতাহত রোহিঙ্গাদের বান্দরবানের নাইক্ষ্যংছড়ি থেকে আনা হয়েছে। সেখানে কি হয়েছে তা নিয়ে তিনি বিস্তারিত জানার চেষ্টা করছেন বলে জানান।

নাইক্ষ্যংছড়ির ঘুমধুম ইউনিয়নের চেয়ারম্যান জাহাঙ্গীর আজিজ জানিয়েছেন, তিনি সকালে গোলাগুলির শব্দ শুনতে পান। কারা গোলাগুলি করেছে সেটি তিনি নিশ্চিত নয়।

স্থানীয় তুমব্রু এলাকার বাসিন্দা মোহাম্মদ নুর মোহাম্মদ বলেন, বুধবার ভোর থেকে হঠাৎ মিয়ানমার-বাংলাদেশ সীমান্তের নোম্যান্সল্যান্ডের কোনার পাড়া ক্যাম্পের ভিতর এবং মিয়ানমার সীমান্তের কাঁটাতারের বেড়ার ভিতর থেকে গোলাগুলি হয়।

গণমাধ্যমের কাছে আসা ছবিতে নিহতের গায়ে আরএসও নামে এক রোহিঙ্গা সন্ত্রাসী গোষ্ঠীর পোশাক দেখা গেছে। তবে কাদের মধ্যে ওই গোলাগুলির ঘটনা ঘটেছে তা নির্ভরযোগ্য কোনো সূত্রই নিশ্চিত করেনি। সীমান্ত এলাকার লোকজনের ধারণা দুই রোহিঙ্গা সন্ত্রাসী গ্রুপের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে।

সর্বশেষ পাওয়া সংবাদ