মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারি ২০২৬
মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারি ২০২৬
শিরোনাম
নির্বাচন শুধু দেশেই নয়, আন্তর্জাতিক অঙ্গনেও প্রশংসিত হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা গৃহকর্মীকে নির্যাতনের অভিযোগে স্ত্রীসহ বিমানের এমডি কারাগারে জামায়াত নারীর অগ্রযাত্রা থামিয়ে দিতে চায়: তারেক রহমান জানুয়ারিতে দেশের রপ্তানিতে রেকর্ড ১১.২২ শতাংশ প্রবৃদ্ধি সূচকের উত্থানে বেড়েছে লেনদেন বিশ্বখ্যাত এসিসি ব্র্যান্ডের কাপ্পা কম্প্রেসর উৎপাদন শুরু ওয়ালটনের নির্বাচন সংক্রান্ত নির্ভরযোগ্য তথ্য সহজে পাওয়া যাবে টফির ‘ভোটের হাওয়া’-তে দেশে উৎপাদিত স্মার্টফোন এক্স৫সি উন্মোচন করল অনার নড়াইলে জমি নিয়ে সংঘর্ষে যুবক নিহত, আহত ২ আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকে কোর ব্যাংকিং সিস্টেম আপগ্রেডেশন চলমান
সারাদেশ

কুলাউড়ার ট্রেনে কাটা পড়ে স্কুলছাত্রের মৃত্যু

তিমির বনিক, স্টাফ রিপোর্টার: মৌলভীবাজারের কুলাউড়ায় মাত্র ৩ দিনের ব্যবধানে আবারও ট্রেনে কাঁটা পড়ে মৃত্যুর ঘটনা ঘঠেছে। এবার কুলাউড়া উপজেলার বরমচাল রেলস্টেশনের কাছে খাদিমপাড়া এলাকায় এক স্কুল ছাত্র ট্রেনের নিচে কাটা পড়ে মর্মান্তিক মৃত্যু হয়েছে।

বুধবার (১৮ জানুয়ারি) সকালে বরমচাল নন্দনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেণির ছাত্র শিশু আলভী (১০) ট্রেন দেখে ভয়ে রেললাইন পার হতে গিয়ে ট্রেনের নিচে কাঁটা পড়ে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। সে বরমচাল

ইউনিয়নের খাদিমপাড়া গ্রামের সাবেক ইউপি সদস্য শামীম উদ্দিনের ছেলে।

স্থানীয় লোকজন ও রেলওয়ে পুলিশ জানায়, সিলেট থেকে ছেড়ে আসা ঢাকাগামী আন্ত:নগর জয়ন্তিকা এক্সপ্রেস ট্রেন বরমচাল রেল স্টেশন অতিক্রম করার পর শিশু আলভী ট্রেন দেখে হতস্তম্ভ হয়ে রেললাইন অতিক্রম করার চেষ্টা করে ও প্রানভ্রমরা জীবনটাকে রক্ষা করতে পারনি। এসময় সে ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই মারা যায়।

খবর পেয়ে কুলাউড়া রেলওয়ে থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে নিয়ে আসে।

রেলওয়ে থানার এসআই রবিন খাঁন জানান, পরিবারের আবেদনের প্রেক্ষিতে শিশুর লাশ ময়নাতদন্ত ছাড়াই দাফনের জন্য পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

উল্লেখ্য, গত ১৫ জানুয়ারি উপজেলার টিলাগাঁও ইউনিয়নের আমানীপুর এলাকায় পারাবত ট্রেনের নিচে কাঁটা পড়ে এক যুবকের মৃত্যু হয়েছে।

এই সম্পর্কিত আরো

নির্বাচন শুধু দেশেই নয়, আন্তর্জাতিক অঙ্গনেও প্রশংসিত হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

গৃহকর্মীকে নির্যাতনের অভিযোগে স্ত্রীসহ বিমানের এমডি কারাগারে

জামায়াত নারীর অগ্রযাত্রা থামিয়ে দিতে চায়: তারেক রহমান

জানুয়ারিতে দেশের রপ্তানিতে রেকর্ড ১১.২২ শতাংশ প্রবৃদ্ধি

সূচকের উত্থানে বেড়েছে লেনদেন

বিশ্বখ্যাত এসিসি ব্র্যান্ডের কাপ্পা কম্প্রেসর উৎপাদন শুরু ওয়ালটনের

নির্বাচন সংক্রান্ত নির্ভরযোগ্য তথ্য সহজে পাওয়া যাবে টফির ‘ভোটের হাওয়া’-তে

দেশে উৎপাদিত স্মার্টফোন এক্স৫সি উন্মোচন করল অনার

নড়াইলে জমি নিয়ে সংঘর্ষে যুবক নিহত, আহত ২

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকে কোর ব্যাংকিং সিস্টেম আপগ্রেডেশন চলমান