রবিবার, ২৫ অক্টোবর ২০২৬
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬
শিরোনাম
চাঁদাবাজি নির্মূলে শিগগিরই আসছে নতুন আইন: আইজিপি বগুড়ায় এনসিসি ব্যাংকের উদ্যোগে ৩ হাজার প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ হামের উপসর্গ নিয়ে আরও ৮ জনের মৃত্যু মমেক হাসপাতালে অব্যবস্থাপনায় ক্ষুব্ধ স্বাস্থ্যমন্ত্রী, দ্রুত তদন্তের নির্দেশ ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২৫ শুরু - প্রথম দিনেই ওয়ালটন ফ্রিজ কিনে ঘরভর্তি পণ্য ফ্রি পেলেন খুলনার গৃহিণী শতরূপা প্রধানমন্ত্রীর জাপান সফর - দ্বিপক্ষীয় বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতায় নতুন গতির আশা টোকিওর ফ্যাসিষ্ট আ'লীগ ও ২৮ অক্টোবরের লগি-বৈঠা মৃত্যুপুরীতে ৪৯১ দিন - নিজের হাতে পা কেটে ও ড্রোনে ঝুলে অলৌকিক জীবন জয় ইউক্রেনীয় সেনার ফুলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আকস্মিক পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, অব্যবস্থাপনা দেখে অসন্তোষ প্রকাশ বাংলাদেশি চক্ষু রোগীদের জন্য চীনে চালু হলো ‍‘গ্রিন চ্যানেল’
advertisement
সারাদেশ

রাজধানীতে পৃথক অভিযানে ৭৮ কেজি গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর ডেমরা ও নারায়ণগঞ্জ জেলার বন্দর এলাকা হতে দুটি পৃথক অভিযানে ৭৮ কেজি গাঁজা জব্দসহ ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৩)।

মঙ্গলবার (১৭ জানুয়ারি) রাতে রাজধানীর ডেমরা ও নারায়ণগঞ্জ জেলার বন্দর থানাধীন এলাকায় পৃথক পৃথক দুইটি অভিযান পরিচালনা করে সংঘবদ্ধ অবৈধ মাদক ব্যবসায়ী চক্রের মূলহোতা মোঃ সোহেল রানা (২৮) মোঃ সুজন (২৮), ও মোঃ আব্দুস সাত্তার সোহাগ (৩০)কে গ্রেফতার করে র‌্যাব-৩। এসময় তাদের কাছ থেকে ৭৮ কেজি গাঁজা ও ২টি ট্রাক জব্দ করা হয়।

image-146

বুধবার (১৮ জানুয়ারি) বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-৩ এর অধিনায়ক লেঃ কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ, বিজিবিএম, পিবিজিএম, পিপিএম (সেবা), পিএসসি।

অধিনায়ক জানান, গ্রেফতারকৃত আসামীরা তাদের কৃতকর্মের বিষয়টি স্বীকার করেছে এবং তারা দীর্ঘদিন যাবৎ ট্রাকযোগে অবৈধ মাদকদ্রব্য গাঁজার চালান নিজ হেফাজতে রেখে দেশের বিভিন্ন এলাকায় ক্রয়-বিক্রয় করে আসছে।

ধৃত আসামীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

image-147

▐ সর্বশেষ পাওয়া সংবাদ