সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
জ্বালানি প্রতিমন্ত্রী - জ্বালানি তেল পাচার রোধ ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করতেই এই মূল্য সমন্বয় বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শান্তি দিবস-২০২৬ উদযাপন করল জেএমআই গ্রুপ সাড়ে পাঁচ বছরের মধ্যে ডলারের বিপরীতে সবচেয়ে শক্তিশালী অবস্থানে টাকা জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি - বেনাপোলে ট্রাকপ্রতি ভাড়া বেড়েছে ৪-৫ হাজার টাকা, দ্রব্যমূল্যে প্রভাব পড়ার শঙ্কা মমেক হাসপাতালে অগ্নিকাণ্ড - তদন্ত কমিটির মেয়াদ বাড়লো আরও ৫ দিন আন্তর্জাতিক বাজারে ওয়ালটনের মতো দেশীয় ব্র্যান্ডকে আরও তুলে ধরতে হবে: রাষ্ট্রদূত গ্যালাক্সি এ৩৭ ৫জি ও গ্যালাক্সি এ৫৭ ৫জি-তে স্যামসাংয়ের ক্যাশব্যাক অফার নান্দাইলে ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন দেশের এসইউভি বাজারে নতুন মানদণ্ড স্থাপন করলো দীপাল এস০৫ পিএইচইভি রেফ্রিজারেটরের যে যত্নগুলো নেয়া প্রয়োজন
advertisement
সারাদেশ

সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় প্রান গেলো যুবকের

শহীদুজ্জামান শিমুল, সাতক্ষীরা: সাতক্ষীরার বাইপাস সড়কের লেকভিউ মোড় এলাকায় মোটরসাইকেল-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে আব্দুল্লাহ শেখ নামের এক যুবক নিহত হয়েছেন। শনিবার ( ১৪ জানুয়ারি) বিকেলে শহরের বাইপাস সড়কের লেকভিউ মোড় এলাকায় এ দূর্ঘটনা ঘটে।

নিহত আব্দুল্লাহ শেখ তালা উপজেলার মোবারকপুর গ্রামের রিয়াজুদ্দীন শেখের ছেলে। নিহত যুবক পৈতৃক জমি-জমা দেখাশুনা করতেন বলে জানা গেছে। তালা সদর ইউনিয়ন পরিষদের সদস্য শেখ জাহাঙ্গীর হোসেন জানান,আব্দুল্লাহ শেখ ব্যক্তিগতকাজে মোটরসাইকেলে দেবহাটার বহেরা এলাকায় যাচ্ছিলেন। বাইপাস সড়কের লেকভিউ মোড় এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে মাথায় সজোরে আঘাত পেয়ে তিনি ঘটনাস্থলে মারা যান।

সাতক্ষীরা সদর থানার ওসি আবু জেহাদ ফকরুল আলম খান জানান, আব্দুল্লাহ শেখের মরদেহ বর্তমানে থানায় রয়েছে। ময়নাতদন্ত শেষে তার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। ঘাতক ট্রাকটি জব্দ করা হয়েছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ পাওয়া সংবাদ