রবিবার, ০৫ এপ্রিল ২০২৬
রবিবার, ০৫ এপ্রিল ২০২৬
শিরোনাম
শার্শা সীমান্তে ইজিবাইক-মাদকসহ গ্রেফতার ১ সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩২ বছর করে সংসদে বিল পাস অপোরিশোধিত/অ-দাবীকৃত লভ্যাংশ গ্রহণ সংক্রান্ত বিজ্ঞপ্তি ‘বেটার’ বাংলাদেশ বিনির্মাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর গতবারের তুলনায় এস২৬ আলট্রার প্রি-অর্ডারে তিনগুন বেশি সাড়া পেল স্যামসাং বাংলাদেশ এনআরবিসি ব্যাংকে নবনিযুক্ত ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসারদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত যশোরে হাম প্রতিরোধে টিকাদান কর্মসূচির উদ্বোধন ভবিষ্যতে দ্রব্যমূল্য বৃদ্ধির আশঙ্কা রয়েছে: অর্থমন্ত্রী সন্ধ্যা ৭টা পর্যন্ত খোলা থাকবে দোকানপাট-শপিংমল নড়াইলে যুবদল নেতা সালমান হত্যা: ভাড়াটে খুনি গ্রেফতার
সারাদেশ

নড়াইলে যুবদল নেতা সালমান হত্যা: ভাড়াটে খুনি গ্রেফতার

নড়াইলের লোহাগড়া উপজেলায় যুবদল নেতা মো. সালমান খন্দকার হত্যার ঘটনার ভাড়াটে খুনি নয়ন ফকির ওরফে আশিককে (২৬) গ্রেফতার করেছে লোহাগড়া থানা পুলিশ।
 
শনিবার (৪ এপ্রিল) রাত ১১টার দিকে উপজেলার কাশিপুর ইউনিয়নের গন্ডব গ্রাম থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। আশিক ওই গ্রামের করিম ফকিরের ছেলে।
 
লোহাগড়া থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) অজিত কুমার রায় বিষয়টি নিশ্চিত করেছেন।
 
পুলিশ সূত্রে জানা গেছে যায়, গত বছরের বৃহস্পতিবার (৮ মে) রাতে যুবদল নেতা সালমান ও তার বন্ধুরা লোহাগড়া উপজেলার রামকান্তপুর মধুমতি নদীর পাড়ে পিকনিক করে। ওইদিন সন্ধ্যায় তার মাকে সালমান জানায় যে, রাতে পিকনিক আছে সেখানে খাবো। পিকনিকে গিয়ে সে আর বাড়িতে ফিরে আসে না। পরে পরিবারের লোকজন তাকে ফোন করলে তার মুঠোফোন বন্ধ পাওয়া যায়। এর পরেরদিন শুক্রবার (৯ মে) সকালে উপজেলার শামুকখোলা গ্রামের কাউলিডাঙ্গা বিল থেকে সালমান খন্দকার নামে ওই যুবদল নেতার রক্তাক্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় ওই বছরের রোববার (১১ মে) নিহত সালমানের ভাই নাহিদ খন্দকার বাদী হয়ে লোহাগড়া থানায় হত্যা মামলা দায়ের করেন। এর আগেও তদন্তে হত্যার ঘটনায় কয়েকজনকে গ্রেফতার করে পুলিশ। এরই ধারবাহিকতায় শনিবার (৪ এপ্রিল) রাতে মামলার তদন্তকারী কর্মকর্তা লোহাগড়া থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) তারক বিশ্বাস সঙ্গীয় ও ফোর্সসহ লোহাগড়া উপজেলার কাশিপুর ইউনিয়নের গন্ডব গ্রামে অভিযান চালিয়ে চাঞ্চল্যকর হত্যার ভাড়াটে খুনি নয়ন ফকির ওরফে আশিককে গ্রেফতার করেন।
 
এ বিষয়ে লোহাগড়া থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) অজিত কুমার রায় বলেন, সালমান হত্যার সঙ্গে জড়িত ভাড়াটে খুনি নয়ন ফকির ওরফে আশিককে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। 

এই সম্পর্কিত আরো

শার্শা সীমান্তে ইজিবাইক-মাদকসহ গ্রেফতার ১

সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩২ বছর করে সংসদে বিল পাস

অপোরিশোধিত/অ-দাবীকৃত লভ্যাংশ গ্রহণ সংক্রান্ত বিজ্ঞপ্তি

‘বেটার’ বাংলাদেশ বিনির্মাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

গতবারের তুলনায় এস২৬ আলট্রার প্রি-অর্ডারে তিনগুন বেশি সাড়া পেল স্যামসাং বাংলাদেশ

এনআরবিসি ব্যাংকে নবনিযুক্ত ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসারদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

যশোরে হাম প্রতিরোধে টিকাদান কর্মসূচির উদ্বোধন

ভবিষ্যতে দ্রব্যমূল্য বৃদ্ধির আশঙ্কা রয়েছে: অর্থমন্ত্রী

সন্ধ্যা ৭টা পর্যন্ত খোলা থাকবে দোকানপাট-শপিংমল

নড়াইলে যুবদল নেতা সালমান হত্যা: ভাড়াটে খুনি গ্রেফতার