শনিবার, ০৪ এপ্রিল ২০২৬
শনিবার, ০৪ এপ্রিল ২০২৬
শিরোনাম
হামের প্রাদুর্ভাব: - চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের সব ছুটি বাতিল ১৯ দিনে হামের উপসর্গ নিয়ে ৯৪ শিশুর মৃত্যু: স্বাস্থ্য অধিদপ্তর ফ্লোরিডায় বাংলাদেশি নারীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা, অভিযুক্ত গ্রেপ্তার বেনাপোল শুন্যরেখায় ১৩০ ফুট সুউচ্চ মাস্তুল, সীমান্তে উড়বে গৌরবের পতাকা নোয়াখালীতে মাদরাসা থেকে ছাত্রের মরদেহ উদ্ধার সিরাজগঞ্জে বাস দুর্ঘটনা: - চাকা ফেটে সেতুতে ধাক্কা, চালকসহ নিহত ৩, আহত ১৫ বাড়ির ছাদের পানির ট্যাংকে ডিজেল, ৭৫০ লিটার জব্দ যুক্তরাষ্ট্রের শ্রমবাজারে ফিরেছে প্রাণচাঞ্চল্য, যোগ হয়েছে ১ লাখ ৭৮ হাজার নতুন চাকরি ফ্লোরিডার কোরাল স্প্রিংসে নিজ বাড়িতে ভাইস মেয়র খুন মার্কিন অ্যাটর্নি জেনারেল পাম বন্ডি বরখাস্ত
সারাদেশ

সিরাজগঞ্জে বাস দুর্ঘটনা:

চাকা ফেটে সেতুতে ধাক্কা, চালকসহ নিহত ৩, আহত ১৫

সিরাজগঞ্জের যমুনা সেতুর পশ্চিমপাড়ে নলকা এলাকায় বাসের চাকা ফেটে নিয়ন্ত্রণ হারিয়ে আইল্যান্ড ও ওভারব্রিজে ধাক্কা লেগে চালক ও হেলপারসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ১৫ জন আহত হয়েছেন।
 
শুক্রবার (৩ এপ্রিল) বেলা ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
 
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বগুড়া থেকে ময়মনসিংহগামী বুশরা পরিবহনের একটি যাত্রীবাহী বাস ঘটনাস্থলে পৌঁছলে হঠাৎ চাকা ফেটে যায়। এতে চালক বাসের নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে সেটি আইল্যান্ড ও ওভারব্রিজের মাঝখানে ধাক্কা লেগে আটকে যায়।
 
যমুনা সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিরুল ইসলাম জানান, দুর্ঘটনায় ঘটনাস্থলেই বাসের চালক ও হেলপার নিহত হন। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পথে আরও একজনের মৃত্যু হয়। তবে নিহতদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
 
তিনি আরও জানান, আহত অন্তত ১৫ জনকে উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনাকবলিত বাসটি উদ্ধারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কাজ করছে।

এই সম্পর্কিত আরো

হামের প্রাদুর্ভাব: চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের সব ছুটি বাতিল

১৯ দিনে হামের উপসর্গ নিয়ে ৯৪ শিশুর মৃত্যু: স্বাস্থ্য অধিদপ্তর

ফ্লোরিডায় বাংলাদেশি নারীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা, অভিযুক্ত গ্রেপ্তার

বেনাপোল শুন্যরেখায় ১৩০ ফুট সুউচ্চ মাস্তুল, সীমান্তে উড়বে গৌরবের পতাকা

নোয়াখালীতে মাদরাসা থেকে ছাত্রের মরদেহ উদ্ধার

সিরাজগঞ্জে বাস দুর্ঘটনা: চাকা ফেটে সেতুতে ধাক্কা, চালকসহ নিহত ৩, আহত ১৫

বাড়ির ছাদের পানির ট্যাংকে ডিজেল, ৭৫০ লিটার জব্দ

যুক্তরাষ্ট্রের শ্রমবাজারে ফিরেছে প্রাণচাঞ্চল্য, যোগ হয়েছে ১ লাখ ৭৮ হাজার নতুন চাকরি

ফ্লোরিডার কোরাল স্প্রিংসে নিজ বাড়িতে ভাইস মেয়র খুন

মার্কিন অ্যাটর্নি জেনারেল পাম বন্ডি বরখাস্ত