সোমবার, ৩০ মার্চ ২০২৬
সোমবার, ৩০ মার্চ ২০২৬
শিরোনাম
৪ বছরের মধ্যে ইউনিভার্সাল ফ্যামিলি কার্ড ইস্যু করা হবে: সমাজকল্যাণ মন্ত্রী ফুলবাড়ীয়ায় ছেলের লাঠির আঘাতে বাবা নিহত, ছেলে-নাতি আটক ক্যাশ রেমিট্যান্স গ্রহণ করে মোটরসাইকেল পেলেন মাঈন উদ্দিন ও জিয়াউল হক ত্রিশালে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা: - মানিব্যাগের সূত্র ধরে এক বছর পর আসামি গ্রেফতার দর্শক মজেছে ‘চক্র ২’-এ: - চক্র ২ এর প্রশংসা চারদিকে, সাফল্য উদযাপন অনলাইনে রিটার্ন দাখিল সাড়ে ৪১ লাখ করদাতার এনসিসি ব্যাংক চালু করল গ্রিন সেভিংস অ্যাকাউন্ট ১১ জেলায় নতুন ডিসি নিয়োগ প্রিপেইড মিটারে মাসিক চার্জ থাকছে না: বিদ্যুৎমন্ত্রী টানা তিন দিন ছুটি শেষে কর্মচাঞ্চল্য ফিরেছে বেনাপোল কাস্টমস ও বন্দরে
সারাদেশ

ত্রিশালে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা:

মানিব্যাগের সূত্র ধরে এক বছর পর আসামি গ্রেফতার

ময়মনসিংহের ত্রিশালে সুসেন চন্দ্র সরকার (৬২) নামের এক চাল ব্যবসায়ীকে নিজ ব্যবসায়িক প্রতিষ্ঠানে কুপিয়ে হত্যার ঘটনায় মামলায় এক বছর পর এক আসামিকে গ্রেফতার করা হয়েছে। হত্যার পর মরদেহের পাশে পড়ে থাকা মানিব্যাগের মধ্যে জন্মনিবন্ধন কার্ড থাকায় এর সূত্র ধরে আসামি তাবারক হোসেন আকন্দ কামালকে (৫৭) গ্রেফতার  করেছে ডিবি পুলিশ।
 
শনিবার (২৮ মার্চ) দিবাগত রাত দেড়টায় ময়মনসিংহ জেলা পুলিশের কার্যালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
 
এর আগে একই রাত ১১টার দিকে গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার বটতলা এলাকা থেকে আসামিকে গ্রেফতার করা হয়। গ্রেফতার তাবারক হোসেন আকন্দ কামাল জেলার ত্রিশাল উপজেলার আমিরাবাড়ি এলাকার মৃত আব্দুর রশিদ আকন্দের ছেলে।
 
পুলিশ জানায়, গত বছরের ৯ ফেব্রুয়ারি রাতে দুর্বৃত্তরা জেলার ত্রিশাল উপজেলার সাউথ কান্দা এলাকায় ভাই ভাই এন্টারপ্রাইজ নামের ব্যবসাপ্রতিষ্ঠানে প্রবেশ করে সুসেন চন্দ্র সরকারকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে। ঘটনার পরদিন অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে ত্রিশাল থানায় হত্যা মামলা করা হয়।
 
নিহত সুসেন চন্দ্র সরকার উপজেলার সাউথকান্দা গ্রামের বাসিন্দা। তিনি বগার বাজার চৌরাস্তায় ‘মেসার্স ভাই ভাই এন্টারপ্রাইজের’ মালিক ছিলেন।
 
ঘটনার পর ক্রাইমসিন মরদেহের পাশ থেকে একটি মানিব্যাগ জব্দ করে। ওই মানিব্যাগে থাকা জন্মনিবন্ধন কার্ডের সূত্র ধরে জেলা গোয়েন্দা পুলিশ তথ্যপ্রযুক্তির সহায়তায় আসামি শনাক্ত করে। পরে অভিযান চালিয়ে গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার বটতলা এলাকা থেকে আসামিকে গ্রেফতার করা হয়।
 
ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) মোঃ আব্দুল্লাহ আল মামুন বলেন, ‘প্রাথমিক তদন্তে গ্রেফতার তাবারক হোসেন আকন্দ কামাল হত্যাকাণ্ডের সঙ্গে সরাসরি জড়িত বলে জানা গেছে। ঘটনার সময় অন্য আসামিদের সঙ্গে তিনি পরিকল্পিতভাবে ব্যবসাপ্রতিষ্ঠানে প্রবেশ করে ভিকটিমকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করেন। অপর আসামিদের গ্রেফতার অভিযান চলছে।’

এই সম্পর্কিত আরো

৪ বছরের মধ্যে ইউনিভার্সাল ফ্যামিলি কার্ড ইস্যু করা হবে: সমাজকল্যাণ মন্ত্রী

ফুলবাড়ীয়ায় ছেলের লাঠির আঘাতে বাবা নিহত, ছেলে-নাতি আটক

ক্যাশ রেমিট্যান্স গ্রহণ করে মোটরসাইকেল পেলেন মাঈন উদ্দিন ও জিয়াউল হক

ত্রিশালে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা: মানিব্যাগের সূত্র ধরে এক বছর পর আসামি গ্রেফতার

দর্শক মজেছে ‘চক্র ২’-এ: চক্র ২ এর প্রশংসা চারদিকে, সাফল্য উদযাপন

অনলাইনে রিটার্ন দাখিল সাড়ে ৪১ লাখ করদাতার

এনসিসি ব্যাংক চালু করল গ্রিন সেভিংস অ্যাকাউন্ট

১১ জেলায় নতুন ডিসি নিয়োগ

প্রিপেইড মিটারে মাসিক চার্জ থাকছে না: বিদ্যুৎমন্ত্রী

টানা তিন দিন ছুটি শেষে কর্মচাঞ্চল্য ফিরেছে বেনাপোল কাস্টমস ও বন্দরে