সোমবার, ৩০ মার্চ ২০২৬
সোমবার, ৩০ মার্চ ২০২৬
শিরোনাম
৪ বছরের মধ্যে ইউনিভার্সাল ফ্যামিলি কার্ড ইস্যু করা হবে: সমাজকল্যাণ মন্ত্রী ফুলবাড়ীয়ায় ছেলের লাঠির আঘাতে বাবা নিহত, ছেলে-নাতি আটক ক্যাশ রেমিট্যান্স গ্রহণ করে মোটরসাইকেল পেলেন মাঈন উদ্দিন ও জিয়াউল হক ত্রিশালে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা: - মানিব্যাগের সূত্র ধরে এক বছর পর আসামি গ্রেফতার দর্শক মজেছে ‘চক্র ২’-এ: - চক্র ২ এর প্রশংসা চারদিকে, সাফল্য উদযাপন অনলাইনে রিটার্ন দাখিল সাড়ে ৪১ লাখ করদাতার এনসিসি ব্যাংক চালু করল গ্রিন সেভিংস অ্যাকাউন্ট ১১ জেলায় নতুন ডিসি নিয়োগ প্রিপেইড মিটারে মাসিক চার্জ থাকছে না: বিদ্যুৎমন্ত্রী টানা তিন দিন ছুটি শেষে কর্মচাঞ্চল্য ফিরেছে বেনাপোল কাস্টমস ও বন্দরে
সারাদেশ

শেরপুরে ট্রাক-বাসের ত্রিমুখী সংঘর্ষ: আহত ১৫, ঢাকা-বগুড়া মহাসড়কে তীব্র যানজট

বগুড়ার শেরপুর উপজেলার মির্জাপুরে তিনটি ট্রাক ও একটি যাত্রীবাহী বাসের মধ্যে ভয়াবহ ত্রিমুখী সংঘর্ষের ঘটনা ঘটেছে। শনিবার রাত ৮টার দিকে মির্জাপুর ইউনিয়নের কবরস্থান সংলগ্ন ঢাকা-বগুড়া মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। এতে অন্তত ১৫ জন আহত হয়েছেন, যাদের মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক।

স্থানীয় প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, মহাসড়কের ওপর একটি খালি ট্রাক (বগুড়া ট-১১-০৭০০) এর হেলপার গাড়িটি ঘোরানোর (ইউ-টার্ন) চেষ্টা করছিলেন। এই সময় ঢাকাগামী আলু বোঝাই 'রিজভী পরিবহন' নামের একটি ট্রাক দুর্ঘটনা এড়ানোর চেষ্টা করলে পেছন থেকে আসা 'সবুরা পরিবহন' নামের অপর একটি আলু বোঝাই ট্রাক সেটিকে সজোরে ধাক্কা দেয়। এতে রিজভী পরিবহনের ট্রাকটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। ঠিক সেই মুহূর্তেই পেছন থেকে আসা ঢাকাগামী 'এসআই পরিবহন' এর একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকের পেছনে ধাক্কা দিলে এই ভয়াবহ ত্রিমুখী সংঘর্ষের সৃষ্টি হয়। দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত উদ্ধার কাজে এগিয়ে আসেন। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আহত ১৫ জনকে উদ্ধার করে।

তাৎক্ষণিকভাবে আহতদের নাম-পরিচয় পাওয়া না গেলেও তাদের মধ্যে গুরুতর আহত দুইজনকে দ্রুত শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই দুর্ঘটনার ফলে ঢাকা-বগুড়া মহাসড়কের এক পাশে প্রায় ৩ কিলোমিটার জুড়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এতে ভোগান্তিতে পড়েন শত শত যাত্রী ও চালক।

এ বিষয়ে শেরপুর হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ রইচ উদ্দিন জানান, আহতদের উদ্ধার করে বিভিন্ন স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। দুর্ঘটনাকবলিত গাড়িগুলো সরিয়ে নিতে কাজ চলছে। বর্তমানে সার্ভিস লেন দিয়ে ধীরগতিতে যানবাহন চলাচলের ব্যবস্থা করা হয়েছে যাতে জনভোগান্তি কমে। শেষ খবর পাওয়া পর্যন্ত, মহাসড়কে পরিস্থিতি স্বাভাবিক করতে হাইওয়ে পুলিশ কাজ করছে এবং ক্ষতিগ্রস্ত যানবাহনগুলো সরানোর প্রক্রিয়া অব্যাহত রয়েছে।

এই সম্পর্কিত আরো

৪ বছরের মধ্যে ইউনিভার্সাল ফ্যামিলি কার্ড ইস্যু করা হবে: সমাজকল্যাণ মন্ত্রী

ফুলবাড়ীয়ায় ছেলের লাঠির আঘাতে বাবা নিহত, ছেলে-নাতি আটক

ক্যাশ রেমিট্যান্স গ্রহণ করে মোটরসাইকেল পেলেন মাঈন উদ্দিন ও জিয়াউল হক

ত্রিশালে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা: মানিব্যাগের সূত্র ধরে এক বছর পর আসামি গ্রেফতার

দর্শক মজেছে ‘চক্র ২’-এ: চক্র ২ এর প্রশংসা চারদিকে, সাফল্য উদযাপন

অনলাইনে রিটার্ন দাখিল সাড়ে ৪১ লাখ করদাতার

এনসিসি ব্যাংক চালু করল গ্রিন সেভিংস অ্যাকাউন্ট

১১ জেলায় নতুন ডিসি নিয়োগ

প্রিপেইড মিটারে মাসিক চার্জ থাকছে না: বিদ্যুৎমন্ত্রী

টানা তিন দিন ছুটি শেষে কর্মচাঞ্চল্য ফিরেছে বেনাপোল কাস্টমস ও বন্দরে