বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬
শিরোনাম
সারাদেশ

দৌলতদিয়া ঘাটে বাসডুবি:

নিহত বেড়ে ২৬, স্বজনদের কাছে হস্তান্তর ২৪ জনের মরদেহ

রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটে ফেরিতে ওঠার সময় পদ্মা নদীতে যাত্রীবাহী বাসডুবির ঘটনায় আরও তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ নিয়ে মর্মান্তিক এই দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ২৬ জনে দাঁড়াল। এর মধ্যে ২৪ জনের মরদেহ ইতোমধ্যে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
 
বুধবার (২৫ মার্চ) বিকেল সোয়া ৫টার দিকে দৌলতদিয়া ঘাটের ৩ নম্বর পন্টুন থেকে ‘সৌহার্দ্য পরিবহন’-এর একটি বাস ফেরিতে ওঠার সময় নদীতে পড়ে যায়। দীর্ঘ ৬ ঘণ্টা পর রাত সাড়ে ১১টার দিকে উদ্ধারকারী জাহাজ ‘হামজা’র ক্রেন দিয়ে বাসটি ওপরে তোলা হয়।
ছবি:সংগৃহীত
 
বৃহস্পতিবার (২৬ মার্চ) সকাল পর্যন্ত ২৩ জনের মরদেহ উদ্ধার করা হয়েছিল। পরে আরও তিনজনের মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।
 
সবশেষ তথ্য অনুযায়ী, নিহত ২৬ জনের মধ্যে ১১ জন নারী, ৭ জন পুরুষ এবং ৮ জন শিশু রয়েছে। ঢাকা অভিমুখে যাওয়া ওই বাসটিতে ৪০ থেকে ৫৫ জনের মতো যাত্রী ছিলেন বলে ধারণা করা হচ্ছে। দুর্ঘটনার পর ৫ থেকে ৭ জন যাত্রী সাঁতরে তীরে উঠতে সক্ষম হন।
 
নৌপরিবহন প্রতিমন্ত্রী মো. রাজিব আহসান রাতে ঘটনাস্থল পরিদর্শন করেন। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে রাজবাড়ী জেলার অতিরিক্ত ম্যাজিস্ট্রেট এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মুহিদুল ইসলামের নেতৃত্বে পৃথক দুটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। উভয় কমিটিকে আগামী তিন কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
 
তিনি আরো বলেন, ‘তদন্ত প্রতিবেদন পাওয়ার পর দুর্ঘটনার প্রকৃত কারণ জানা যাবে। প্রতিবেদনে যাদের দায়ী করা হবে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে। এছাড়া ভবিষ্যতে এ ধরনের অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা এড়াতে কমিটির সুপারিশ অনুযায়ী প্রয়োজনীয় পদক্ষেপ নেবে সরকার।’
ছবি:সংগৃহীত
 
 
শনাক্তকৃত নিহতদের তালিকা:
১. রেহেনা আক্তার (৬১), স্বামী: মৃত ইসমাঈল হোসেন খান, গ্রাম- ভবানীপুর, লালমিয়া সড়ক, রাজবাড়ী পৌরসভা।
২. মর্জিনা খাতুন (৫৬), স্বামী: মো. আবু বক্কর সিদ্দিক, গ্রাম- মজমপুর, ওয়ার্ড-১৮, কুষ্টিয়া পৌরসভা।
৩. রাজীব বিশ্বাস (২৮), পিতা: হিমাংশু বিশ্বাস, গ্রাম- খাগড়বাড়ীয়া, কুষ্টিয়া সদর।
৪. জহুরা অন্তি (২৭), পিতা: মৃত ডা. আবদুল আলীম, গ্রাম- সজ্জনকান্দা, রাজবাড়ী পৌরসভা।
৫. কাজী সাইফ (৩০), পিতা: কাজী মুকুল, গ্রাম- সজ্জনকান্দা, রাজবাড়ী পৌরসভা।
৬. মর্জিনা আক্তার (৩২), স্বামী: রেজাউল করিম, গ্রাম- চর বারকিপাড়া, ছোট ভাকলা, গোয়ালন্দ।
৭. ইস্রাফিল (৩), পিতা: দেলোয়ার হোসেন, গ্রাম- ধুশুন্দু, সমাজপুর, খোকসা, কুষ্টিয়া।
৮. সাফিয়া আক্তার রিন্থি (১২), পিতা: রেজাউল করিম, গ্রাম- চর বারকিপাড়া, ছোট ভাকলা, গোয়ালন্দ।
৯. ফাইজ শাহানূর (১১), পিতা: বিল্লাল হোসেন, গ্রাম- ভবানীপুর, বোয়ালিয়া, কালুখালী।
১০. তাজবিদ (৭), পিতা: কেবিএম মুসাব্বির, গ্রাম- সজ্জনকান্দা, রাজবাড়ী পৌরসভা।
১১. আরমান খান (৩১), পিতা: আরব খান, গ্রাম- পশ্চিম খালখোলা, বালিয়াকান্দি (বাস চালক)।
১২. নাজমিরা ওরফে জেসমিন (৩০), স্বামী: আব্দুল আজিজ, গ্রাম- বেলগাছি, মদেন্দ্রপুর, কালুখালী।
১৩. লিমা আক্তার (২৬), পিতা: সোবাহান মণ্ডল, গ্রাম- রামচন্দ্রপুর, মিজানপুর, রাজবাড়ী সদর।
১৪. জোস্ন্যা (৩৫), স্বামী: মান্নান মণ্ডল, গ্রাম- বড় চর বেনিনগর, মিজানপুর, রাজবাড়ী সদর।
১৫. মুক্তা খানম (৩৮), স্বামী: মৃত জাহাঙ্গীর আলম, পিতা: সিদ্দিকুর রহমান, গ্রাম- নোয়াধা, আমতলী, কোটালীপাড়া, গোপালগঞ্জ।
১৬. নাছিমা (৪০), স্বামী: মৃত নূর ইসলাম, গ্রাম- মথুয়ারাই, পলাশবাড়ী, পার্বতীপুর, দিনাজপুর।
১৭. আয়েশা আক্তার সুমা (৩০), স্বামী: নুরুজ্জামান, গ্রাম- বাগধুনিয়া পালপাড়া, আশুলিয়া, ঢাকা।
১৮. সোহা আক্তার (১১), পিতা: সোহেল মোল্লা, রাজবাড়ী পৌরসভা।
১৯. আয়েশা সিদ্দিকা (১৩), পিতা: গিয়াসউদ্দিন রিপন, গ্রাম- সমসপুর, খোকসা, কুষ্টিয়া।
২০. আরমান (৭ মাস), পিতা: নুরুজ্জামান, গ্রাম- খন্দকবাড়িয়া, কাচেরকোল, শৈলকুপা, ঝিনাইদহ।
২১. আব্দুর রহমান (৬), পিতা: আব্দুল আজিজ, গ্রাম- মহেন্দ্রপুর, রতনদিয়া, কালুখালী।
২২. সাবিত হাসান (৮), পিতা: শরিফুল ইসলাম, গ্রাম- আগমারাই, দাদশি, রাজবাড়ী সদর।
২৩. আহনাফ তাহমিদ খান (২৫), পিতা: ইসমাইল হোসেন খান, গ্রাম- ভবানীপুর, রাজবাড়ী সদর।
 
এ ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে হাসপাতাল ও দুর্ঘটনাস্থল। নিখোঁজদের খোঁজে এখনও অনেক পরিবার ছুটে বেড়াচ্ছে।

 

এই সম্পর্কিত আরো