বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬
শিরোনাম
২২ ঘণ্টা পর উত্তরাঞ্চলের সঙ্গে সারাদেশের ট্রেন চলাচল স্বাভাবিক ঈদের দিন সর্বস্তরের মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী নীলসাগর এক্সপ্রেস লাইনচ্যুত : - যাত্রীদের জন্য ‘বিকল্প ট্রেন’ যশোরে সাড়ে ৬ হাজার মসজিদ-ঈদগাহ ময়দান জামাতের জন্য প্রস্তুত যুক্তরাষ্ট্রে এবারও ৩ হাজারের বেশি খোলা মাঠে ঈদ জামাতের প্রস্তুতি স্টেট ডিপার্টমেন্টের ঘোষণা: - আরও ১২ দেশের নাগরিকদের জন্য ১৫ হাজার ডলারের ভিসা বন্ড নির্ধারণ নোয়াখালীতে বজ্রপাতে জেলের মৃত্যু, আহত ২ বগুড়ায় দুর্ঘটনায় বেঁচে যাওয়া শিশুর চিকিৎসার দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী মধ্যপ্রাচ্যের যুদ্ধপরিস্থিতি: - ঢাকায় আজও ২৬ ফ্লাইট বাতিল ঝিনাইদহে তিন যুগ পর নির্মাণ হচ্ছে সাধুহাটী-বংকিরা সড়ক
সারাদেশ

যশোরে সাড়ে ৬ হাজার মসজিদ-ঈদগাহ ময়দান জামাতের জন্য প্রস্তুত

পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে যশোর জেলায় এখন উৎসবের আমেজ ছড়িয়ে পড়েছে। মুসলিম উম্মাহর অন্যতম বৃহৎ এই ধর্মীয় উৎসব উদযাপনে ইতোমধ্যেই নেওয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি।
 
সংশ্লিষ্ট সূত্র জানায়, জেলার আটটি উপজেলার ৯৩টি ইউনিয়নে এবারও প্রায় সাড়ে ছয় হাজার মসজিদ ও ঈদগাহে ঈদের নামাজের জামাত অনুষ্ঠিত হবে।
 
ইসলামিক ফাউন্ডেশন যশোর কার্যালয়ের উপ-পরিচালক বিল্লাল বিন কাশেম বিষয়টি নিশ্চিত করে জানান, জেলার সর্বত্র মুসল্লিদের নির্বিঘ্ন অংশগ্রহণ নিশ্চিত করতে প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের মসজিদ ও ঈদগাহগুলোকে প্রস্তুত রাখা হয়েছে, যাতে ধর্মপ্রাণ মানুষ স্বাচ্ছন্দ্যে নামাজ আদায় করতে পারেন।
 
তিনি আরও জানান, যশোর কেন্দ্রীয় ঈদগাহে প্রধান জামাত অনুষ্ঠিত হবে। এখানে প্রথম জামাত সকাল ৮টায় এবং দ্বিতীয় জামাত সকাল ৯টায় অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
 
এছাড়া যশোর জেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রেও ঈদের জামাতের আয়োজন করা হয়েছে। সেখানে প্রথম জামাত সকাল ৭টা ৪৫ মিনিটে এবং দ্বিতীয় জামাত সকাল ৮টা ৪৫ মিনিটে অনুষ্ঠিত হবে। আধুনিক সুবিধাসম্পন্ন এই মসজিদে বিপুল সংখ্যক মুসল্লির সমাগম হওয়ার সম্ভাবনা রয়েছে।
 
শার্শা, ঝিকরগাছা, চৌগাছা,  বাঘারপাড়া  অভয়নগর, কেশবপুর,ও মনিরামপুর উপজেলাসহ প্রতিটি এলাকায় গুরুত্বপূর্ণ মসজিদ ও ঈদগাহে জামাত অনুষ্ঠিত হবে। এ বিষয়ে উপজেলা প্রশাসন ও স্থানীয় ধর্মীয় নেতৃবৃন্দ সমন্বিতভাবে তদারকি করছেন।
 
ইসলামিক ফাউন্ডেশন সূত্রে জানা গেছে, ঈদের নামাজকে ঘিরে প্রয়োজনীয় দিকনির্দেশনা ইতোমধ্যে সংশ্লিষ্ট ইমাম, খতিব ও মসজিদ কমিটির কাছে পৌঁছে দেওয়া হয়েছে। খুতবায় ধর্মীয় মূল্যবোধ, মানবিকতা, সাম্য ও ভ্রাতৃত্ববোধের গুরুত্ব তুলে ধরার জন্য বিশেষ নির্দেশনাও দেওয়া হয়েছে।
 
অন্যদিকে, ঈদের জামাতকে কেন্দ্র করে নিরাপত্তা নিশ্চিত করতে আইন-শৃঙ্খলা বাহিনীও প্রস্তুত রয়েছে। জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন এবং স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন সমন্বিতভাবে কাজ করছে। গুরুত্বপূর্ণ ঈদগাহ ও বড় মসজিদগুলোতে জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা, যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে।#

এই সম্পর্কিত আরো

২২ ঘণ্টা পর উত্তরাঞ্চলের সঙ্গে সারাদেশের ট্রেন চলাচল স্বাভাবিক

ঈদের দিন সর্বস্তরের মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী

নীলসাগর এক্সপ্রেস লাইনচ্যুত : যাত্রীদের জন্য ‘বিকল্প ট্রেন’

যশোরে সাড়ে ৬ হাজার মসজিদ-ঈদগাহ ময়দান জামাতের জন্য প্রস্তুত

যুক্তরাষ্ট্রে এবারও ৩ হাজারের বেশি খোলা মাঠে ঈদ জামাতের প্রস্তুতি

স্টেট ডিপার্টমেন্টের ঘোষণা: আরও ১২ দেশের নাগরিকদের জন্য ১৫ হাজার ডলারের ভিসা বন্ড নির্ধারণ

নোয়াখালীতে বজ্রপাতে জেলের মৃত্যু, আহত ২

বগুড়ায় দুর্ঘটনায় বেঁচে যাওয়া শিশুর চিকিৎসার দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী

মধ্যপ্রাচ্যের যুদ্ধপরিস্থিতি: ঢাকায় আজও ২৬ ফ্লাইট বাতিল

ঝিনাইদহে তিন যুগ পর নির্মাণ হচ্ছে সাধুহাটী-বংকিরা সড়ক