মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬
মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬
শিরোনাম
পহেলা বৈশাখ আমাদের আত্মপরিচয়ের এক অনন্য প্রতীক : প্রধানমন্ত্রী ছাত্র-ছাত্রীদের দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তুলতে পাঠ্যক্রমে টেকনিক্যাল কোর্স যুক্ত করছে জাতীয় বিশ্ববিদ্যালয় বাংলাদেশিদের জন্য আগামী সপ্তাহে মেডিকেল-বিজনেস ভিসা চালু করছে ভারত ২০ এপ্রিল শাহজিবাজার পাওয়ারের পর্ষদ সভা বাংলা নববর্ষ ঘিরে কোনো ধরনের নাশকতার শঙ্কা নেই: র‍্যাব ডিজি বাধ্যতামূলক ছুটিতে ইসলামী ব্যাংকের এমডি ফাঁকা বাড়িতে আমগাছে ঝুলছিল কিশোরীরর মরেদহ শার্শায় জাল সনদে চাকরি, তদন্তে ধরা ৩ শিক্ষক ব্যবহারের আগেই ক্ষতিগ্রস্ত সিরাজগঞ্জ বিসিক শিল্প পার্কের শত কোটি টাকার সড়ক লোন থেকে শপিং, ইউসিবি ওয়ান অ্যাপে
সারাদেশ

বেলকুচিতে ভিজিএফের চাল বিতরণে অনিয়মের অভিযোগ

সিরাজগঞ্জের বেলকুচি পৌরসভায় ভিজিএফ কর্মসূচির চাল বিতরণে অনিয়মের অভিযোগ উঠেছে। সরকারি নির্দেশনা অনুযায়ী প্রতি কার্ডধারী ১০ কেজি চাল পাওয়ার কথা থাকলেও অনেক ভুক্তভোগীকে মাত্র ৮ কেজি করে চাল দেওয়া হয়েছে। শনিবার সকালে পৌরসভায় চাল বিতরণকালে এ অনিয়মের প্রমাণ মেলে।
 
উপজেলা খাদ্য নিয়ন্ত্রক অধিদপ্তর সূত্রে জানা গেছে, বেলকুচি পৌরসভার ৪ হাজার ৬০০ জন ভিজিএফ কার্ডধারীর জন্য ১০ কেজি হারে চাল বরাদ্দ দেওয়া হয়। তবে সরেজমিনে দেখা যায়, বিতরণকালে ডিজিটাল স্কেলে ওজন না করে বালতির মাধ্যমে দায়সারাভাবে চাল দেওয়া হচ্ছে। ওজন মেপে দেখা যায়, অধিকাংশ ক্ষেত্রেই চালের পরিমাণ ৮ কেজির বেশি নয়।
 
নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা জানান, পৌরসভার প্রশাসনিক কর্মকর্তা আমিনুজ্জামান বিতরণ কার্যক্রমের দায়িত্বে ছিলেন। তিনি বাইরে থেকে লোক এনে ৮ কেজি হারে চাল বিতরণের নির্দেশ দেন। এ বিষয়ে খাদ্য বিভাগের কোনো ভূমিকা ছিল না বলে জানান ওই কর্মকর্তা।
 
ভুক্তভোগী একাধিক কার্ডধারী অভিযোগ করেন, তাদের ১০ কেজি চাল দেওয়ার কথা বলা হলেও বাস্তবে দুই কেজি কম দেওয়া হয়েছে। তারা দাবি করেন, গরিব মানুষ হওয়ায় প্রতিবাদ করার সক্ষমতা তাদের নেই।
 
অভিযোগ অস্বীকার করে পৌরসভার প্রশাসনিক কর্মকর্তা আমিনুজ্জামান বলেন, নিয়ম মেনেই চাল বিতরণ করা হয়েছে এবং মাপে কোনো কম দেওয়া হয়নি।
 
এ বিষয়ে পৌর নির্বাহী কর্মকর্তা লুৎফর রহমান কোনো মন্তব্য করতে রাজি হননি।

এই সম্পর্কিত আরো

পহেলা বৈশাখ আমাদের আত্মপরিচয়ের এক অনন্য প্রতীক : প্রধানমন্ত্রী

ছাত্র-ছাত্রীদের দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তুলতে পাঠ্যক্রমে টেকনিক্যাল কোর্স যুক্ত করছে জাতীয় বিশ্ববিদ্যালয়

বাংলাদেশিদের জন্য আগামী সপ্তাহে মেডিকেল-বিজনেস ভিসা চালু করছে ভারত

২০ এপ্রিল শাহজিবাজার পাওয়ারের পর্ষদ সভা

বাংলা নববর্ষ ঘিরে কোনো ধরনের নাশকতার শঙ্কা নেই: র‍্যাব ডিজি

বাধ্যতামূলক ছুটিতে ইসলামী ব্যাংকের এমডি

ফাঁকা বাড়িতে আমগাছে ঝুলছিল কিশোরীরর মরেদহ

শার্শায় জাল সনদে চাকরি, তদন্তে ধরা ৩ শিক্ষক

ব্যবহারের আগেই ক্ষতিগ্রস্ত সিরাজগঞ্জ বিসিক শিল্প পার্কের শত কোটি টাকার সড়ক

লোন থেকে শপিং, ইউসিবি ওয়ান অ্যাপে