মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারি ২০২৬
মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারি ২০২৬
শিরোনাম
সারাদেশ

দেশের বিভিন্ন স্থানে মৃদু ভূকম্পন অনুভূত

দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের কয়েকটি জেলায় আজ ভোরে মৃদু ভূকম্পন অনুভূত হয়েছে। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) ভোর ৪টা ৩৬ মিনিটে সাতক্ষীরার কলারোয়া এলাকায় ৪.১ মাত্রার মৃদু ভূমিকম্প অনুভূত হয়।

বাংলাদেশ আবহাওয়া অধিদফতরের সহকারী আবহাওয়াবিদ ফারজানা সুলতানা জানান, রিখটার স্কেলে এ কম্পনের মাত্রা ৪.১ ছিল যা মৃদু ধরনের ভূমিকম্প হিসেবে গণ্য হয়।

এ ভূমিকম্পের উৎপত্তিস্থল ঢাকা থেকে প্রায় ১৭৫ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে সাতক্ষীরার কলারোয়া এলাকায় এবং এর ভৌগোলিক অবস্থান ২২.৮৪ উত্তর অক্ষাংশ ও ৮৯.০১ পূর্ব দ্রাঘিমাংশ।

ইউরোপীয়-ভূমধ্যসাগরীয় ভূকম্প বিজ্ঞান কেন্দ্র ও ভারতের ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি জানায়, ভূমিকম্পটির কেন্দ্রস্থলেরগভীরতা ছিল ১৫০ কিলোমিটার। গভীরতার কারণে কম্পন তীব্র ছিল না।

সাতক্ষীরা, খুলনা ও যশোরসহ পার্শ্ববর্তী জেলাগুলোতে এই ভূমিকম্পের মৃদু কম্পন অনুভূত হলেও এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়ালেও পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ পরিস্থিতি পর্যবেক্ষণ করছে।

এই সম্পর্কিত আরো