শুক্রবার, ২০ মার্চ ২০২৬
শুক্রবার, ২০ মার্চ ২০২৬
শিরোনাম
২২ ঘণ্টা পর উত্তরাঞ্চলের সঙ্গে সারাদেশের ট্রেন চলাচল স্বাভাবিক ঈদের দিন সর্বস্তরের মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী নীলসাগর এক্সপ্রেস লাইনচ্যুত : - যাত্রীদের জন্য ‘বিকল্প ট্রেন’ যশোরে সাড়ে ৬ হাজার মসজিদ-ঈদগাহ ময়দান জামাতের জন্য প্রস্তুত যুক্তরাষ্ট্রে এবারও ৩ হাজারের বেশি খোলা মাঠে ঈদ জামাতের প্রস্তুতি স্টেট ডিপার্টমেন্টের ঘোষণা: - আরও ১২ দেশের নাগরিকদের জন্য ১৫ হাজার ডলারের ভিসা বন্ড নির্ধারণ নোয়াখালীতে বজ্রপাতে জেলের মৃত্যু, আহত ২ বগুড়ায় দুর্ঘটনায় বেঁচে যাওয়া শিশুর চিকিৎসার দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী মধ্যপ্রাচ্যের যুদ্ধপরিস্থিতি: - ঢাকায় আজও ২৬ ফ্লাইট বাতিল ঝিনাইদহে তিন যুগ পর নির্মাণ হচ্ছে সাধুহাটী-বংকিরা সড়ক
সারাদেশ

সিরাজগঞ্জ-৪ আসনে ৪ প্রার্থীর মনোনয়ন বৈধ, দুইজনের বাতিল

সিরাজগঞ্জ প্রতিনিধি সিরাজগঞ্জ-৪ (উল্লাপাড়া) সংসদীয় আসনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মনোনয়নপত্র যাচাই-বাছাই কার্যক্রম সম্পন্ন হয়েছে। যাচাই শেষে চারজন প্রার্থীর মনোনয়ন বৈধ এবং দুইজনের মনোনয়ন বাতিল ঘোষণা করা হয়েছে।

রোববার (৪ জানুয়ারি) সকাল সাড়ে ১০টায় সিরাজগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের হলরুমে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা আমিনুল ইসলামের সভাপতিত্বে এ যাচাই-বাছাই অনুষ্ঠিত হয়।

যাচাই শেষে বৈধ ঘোষিত প্রার্থীরা হলেন বিএনপির এমপি পদপ্রার্থী এম আকবর আলী, জামায়াতে ইসলামী প্রার্থী মাওলানা রফিকুল ইসলাম খাঁন, ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মুফতি আব্দুর রহমান এবং জাতীয় পার্টির প্রার্থী হিলটন প্রামাণিক।

অপরদিকে, ভোটার তথ্যের গরমিলের কারণে স্বতন্ত্র প্রার্থী আলমগীর হোসেনের মনোনয়নপত্র বাতিল করা হয়। একই আসনে বাংলাদেশ কমিউনিস্ট পার্টির মনোনয়নপত্রও যাচাইয়ে বাতিল ঘোষণা করা হয়েছে।

মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের ফলাফল সংশ্লিষ্ট নির্বাচন আইন ও বিধিমালা অনুযায়ী চূড়ান্ত করা হয়েছে বলে জানিয়েছেন উল্লাপাড়া উপজেলা প্রশাসন ও সহকারী রিটার্নিং কর্মকর্তা এটিএম আরিফ।

মনোনয়ন যাচাই-বাছাই সম্পন্ন হওয়ার মধ্য দিয়ে সিরাজগঞ্জ-৪ আসনে নির্বাচনী প্রক্রিয়া আরও এক ধাপ এগিয়ে গেল। পরবর্তী ধাপে প্রার্থিতা প্রত্যাহার ও প্রতীক বরাদ্দের মাধ্যমে এ আসনের চূড়ান্ত প্রতিদ্বন্দ্বীদের তালিকা নির্ধারিত হবে।

আরও পড়ুন:

ময়মনসিংহে বিএনপির প্রার্থীসহ ১১ প্রার্থীর মনোনয়ন বাতিল

নোয়াখালীতে ৪৭ প্রার্থীর মনোনয়ন বৈধ, বাতিল ১৫

এই সম্পর্কিত আরো

২২ ঘণ্টা পর উত্তরাঞ্চলের সঙ্গে সারাদেশের ট্রেন চলাচল স্বাভাবিক

ঈদের দিন সর্বস্তরের মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী

নীলসাগর এক্সপ্রেস লাইনচ্যুত : যাত্রীদের জন্য ‘বিকল্প ট্রেন’

যশোরে সাড়ে ৬ হাজার মসজিদ-ঈদগাহ ময়দান জামাতের জন্য প্রস্তুত

যুক্তরাষ্ট্রে এবারও ৩ হাজারের বেশি খোলা মাঠে ঈদ জামাতের প্রস্তুতি

স্টেট ডিপার্টমেন্টের ঘোষণা: আরও ১২ দেশের নাগরিকদের জন্য ১৫ হাজার ডলারের ভিসা বন্ড নির্ধারণ

নোয়াখালীতে বজ্রপাতে জেলের মৃত্যু, আহত ২

বগুড়ায় দুর্ঘটনায় বেঁচে যাওয়া শিশুর চিকিৎসার দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী

মধ্যপ্রাচ্যের যুদ্ধপরিস্থিতি: ঢাকায় আজও ২৬ ফ্লাইট বাতিল

ঝিনাইদহে তিন যুগ পর নির্মাণ হচ্ছে সাধুহাটী-বংকিরা সড়ক