বুধবার, ০১ এপ্রিল ২০২৬
বুধবার, ০১ এপ্রিল ২০২৬
শিরোনাম
ফ্যাসিস্ট আমলে পাচার হয়েছে ২৩৪ বিলিয়ন ডলার: সংসদে প্রধানমন্ত্রী এবারও বিশ্বকাপে নেই চারবারের চ্যাম্পিয়ন ইতালি সূচকের উত্থানে লেনদেন শেষ গ্রাহকবান্ধব ব্যাংকিংয়ে আরও একধাপ এগিয়ে প্রিমিয়ার ব্যাংক, শুরু ‘রিকভারি মান্থ- এপ্রিল ২০২৬’ এসবিএসি ব্যাংকের ১৪তম বর্ষে পদার্পণ: - টেকসই প্রবৃদ্ধিতে শক্ত ভিতে এসবিএসি ব্যাংক নোয়াখালীতে দুই হাসপাতালে মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখায় জরিমানা স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল: - রোববার থেকে শুরু হচ্ছে হামের টিকাদান কর্মসূচি: স্বাস্থ্যমন্ত্রী ভারতে এক বছর সাজাভোগ শেষে দেশে ফিরলেন ৩ যুবক আইএফআইসি ব্যাংকের বিভিন্ন পর্যায়ে ৫৯ কর্মকর্তাকে পদোন্নতি হার দিয়ে এশিয়ান কাপ মিশন শেষ করলো বাংলাদেশ
সারাদেশ

মুক্তাগাছায় মসজিদের মিনার থেকে পড়ে শ্রমিক নিহত

ময়মনসিংহ ব্যুরো: ময়মনসিংহের মুক্তাগাছা পৌর শহরের বড় মসজিদে রঙের কাজ করতে গিয়ে মিনার থেকে পড়ে ফরহাদ আলী (৩৫) নামের এক রঙমিস্ত্রি নিহত হয়েছেন।

মঙ্গলবার (২৫ নভেম্বর) বেলা ১১টার দিকে পৌর শহরের বড় মসজিদে এ দুর্ঘটনা ঘটে। পেশায় রঙ মিস্ত্রি নিহত ফরহাদ আলী মুক্তাগাছা উপজেলার আধপাখিয়া গ্রামের শামসুল হকের ছেলে।

নিহতের সহকর্মী শ্রমিক মিনহাজ মিয়া জানান, ফরহাদ আমাদের সঙ্গে কাজ করছিল।এক পাশের কাজ শেষ করে অন্য পাশে যাওয়ার সময় পা পিছলে নিচে পড়ে যায় এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

কাজের ঠিকাদার যোবায়ের হোসেন চপল বলেন, ৪ মাস ধরে আমরা এখানে কাজ করছি। শ্রমিকদের সাবধানে কাজ করতে বলা হয়েছিল। দুর্ঘটনার সময় আমি সাইটে ছিলাম না। খবর পেয়ে এসে দেখি ফরহাদ আর নেই।

দুর্ঘটনার পর প্রত্যক্ষদর্শীরা অভিযোগ করেন, ঠিকাদারের অবহেলা এবং শ্রমিকদের সুরক্ষায় প্রয়োজনীয় সেফটি না থাকায় এ মৃত্যুর ঘটনা ঘটেছে। তাদের মতে, নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব ঠিকাদারের।নিরাপত্তা নিশ্চিত না করে ঠিকাদারের এ ঝুঁকিপূর্ণ কাজে শ্রমিক লাগানো ঠিক হয়নি।

মসজিদ কমিটির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম বলেন, মসজিদের পক্ষ থেকে শ্রমিকদের সতর্কতার সঙ্গে কাজ করার নির্দেশনা দেওয়া হয়েছিল। দুর্ঘটনার পর মুক্তাগাছা থানা পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে।

মুক্তাগাছা থানার ওসি রিপন চন্দ্র গোপ বলেন, প্রাথমিকভাবে মনে হচ্ছে অসাবধানতাবশত কাজ করার সময় দুর্ঘটনা ঘটেছে। বিষয়টি তদন্ত করা হচ্ছে এবং আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

এই সম্পর্কিত আরো

ফ্যাসিস্ট আমলে পাচার হয়েছে ২৩৪ বিলিয়ন ডলার: সংসদে প্রধানমন্ত্রী

এবারও বিশ্বকাপে নেই চারবারের চ্যাম্পিয়ন ইতালি

সূচকের উত্থানে লেনদেন শেষ

গ্রাহকবান্ধব ব্যাংকিংয়ে আরও একধাপ এগিয়ে প্রিমিয়ার ব্যাংক, শুরু ‘রিকভারি মান্থ- এপ্রিল ২০২৬’

এসবিএসি ব্যাংকের ১৪তম বর্ষে পদার্পণ: টেকসই প্রবৃদ্ধিতে শক্ত ভিতে এসবিএসি ব্যাংক

নোয়াখালীতে দুই হাসপাতালে মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখায় জরিমানা

স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল: রোববার থেকে শুরু হচ্ছে হামের টিকাদান কর্মসূচি: স্বাস্থ্যমন্ত্রী

ভারতে এক বছর সাজাভোগ শেষে দেশে ফিরলেন ৩ যুবক

আইএফআইসি ব্যাংকের বিভিন্ন পর্যায়ে ৫৯ কর্মকর্তাকে পদোন্নতি

হার দিয়ে এশিয়ান কাপ মিশন শেষ করলো বাংলাদেশ