শনিবার, ০৪ এপ্রিল ২০২৬
শনিবার, ০৪ এপ্রিল ২০২৬
শিরোনাম
হামের প্রাদুর্ভাব: - চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের সব ছুটি বাতিল ১৯ দিনে হামের উপসর্গ নিয়ে ৯৪ শিশুর মৃত্যু: স্বাস্থ্য অধিদপ্তর ফ্লোরিডায় বাংলাদেশি নারীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা, অভিযুক্ত গ্রেপ্তার বেনাপোল শুন্যরেখায় ১৩০ ফুট সুউচ্চ মাস্তুল, সীমান্তে উড়বে গৌরবের পতাকা নোয়াখালীতে মাদরাসা থেকে ছাত্রের মরদেহ উদ্ধার সিরাজগঞ্জে বাস দুর্ঘটনা: - চাকা ফেটে সেতুতে ধাক্কা, চালকসহ নিহত ৩, আহত ১৫ বাড়ির ছাদের পানির ট্যাংকে ডিজেল, ৭৫০ লিটার জব্দ যুক্তরাষ্ট্রের শ্রমবাজারে ফিরেছে প্রাণচাঞ্চল্য, যোগ হয়েছে ১ লাখ ৭৮ হাজার নতুন চাকরি ফ্লোরিডার কোরাল স্প্রিংসে নিজ বাড়িতে ভাইস মেয়র খুন মার্কিন অ্যাটর্নি জেনারেল পাম বন্ডি বরখাস্ত
সারাদেশ

সিরাজগঞ্জে মহাসড়কে ডাকাতি: ২৪ ঘণ্টার মধ্যে দুই আসামি গ্রেফতার

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জে মহাসড়কে প্রাইভেট কার থামিয়ে সংঘবদ্ধ ডাকাতির ঘটনার পর মাত্র ২৪ ঘণ্টার মধ্যে দুই আসামিকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১২, সদর কোম্পানি সিরাজগঞ্জ।

র‌্যাবের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ৩ অক্টোবর সিরাজগঞ্জের কড্ডার মোড়ে ঢাকাগামী লেনে একটি সংঘবদ্ধ ডাকাত দল প্রাইভেট কার থামিয়ে যাত্রীদের ওপর হামলা চালায়। প্রায় ১৪–১৫ জন ডাকাত দেশীয় অস্ত্রের মুখে গাড়িতে থাকা ব্যক্তিদের মারধর ও গাড়ি ভাঙচুর করে সঙ্গে থাকা মালামাল লুট করে নেয়। এ ঘটনায় অন্তত চার থেকে পাঁচজন আহত হন। ডাকাতরা লুটের পর ধানক্ষেতের ভেতর দিয়ে পালিয়ে যায়।

ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে দেশজুড়ে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়। পরে এ ঘটনায় সিরাজগঞ্জ জেলার যমুনা সেতু পশ্চিম থানায় একটি মামলা (মামলা নং–১, তারিখ–৫/১০/২০২৫) দায়ের করা হয়।

এর পরিপ্রেক্ষিতে র‌্যাব-১২ সদর কোম্পানির অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার দীপংকর ঘোষের দিকনির্দেশনায় ৬ অক্টোবর বিকেল ৫টা ৩০ মিনিটে দুটি পৃথক অভিযানে দুই সন্দিগ্ধ আসামিকে গ্রেফতার করা হয়। অভিযান পরিচালিত হয় সিরাজগঞ্জ সদর থানার সয়দাবাদ ও কড্ডার মোড় এলাকায়।

গ্রেফতারকৃতরা হলেন- ১. মো. বাবু (৩৪), পিতা–রহম আলী শেখ, সাং–মোহনপুর, থানা–সিরাজগঞ্জ সদর, জেলা–সিরাজগঞ্জ।
২. সাহা (২৯), পিতা–সহিদ, সাং–নতুন সয়দাবাদ, থানা–সিরাজগঞ্জ সদর, জেলা–সিরাজগঞ্জ।

র‌্যাব জানায়, বাবুর বিরুদ্ধে ডাকাতি ও দস্যুতা সংশ্লিষ্ট ১৫টি মামলা এবং সাহার নামে তিনটি মামলা রয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাদের যমুনা সেতু পশ্চিম থানায় হস্তান্তর করা হয়েছে।

এই সম্পর্কিত আরো

হামের প্রাদুর্ভাব: চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের সব ছুটি বাতিল

১৯ দিনে হামের উপসর্গ নিয়ে ৯৪ শিশুর মৃত্যু: স্বাস্থ্য অধিদপ্তর

ফ্লোরিডায় বাংলাদেশি নারীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা, অভিযুক্ত গ্রেপ্তার

বেনাপোল শুন্যরেখায় ১৩০ ফুট সুউচ্চ মাস্তুল, সীমান্তে উড়বে গৌরবের পতাকা

নোয়াখালীতে মাদরাসা থেকে ছাত্রের মরদেহ উদ্ধার

সিরাজগঞ্জে বাস দুর্ঘটনা: চাকা ফেটে সেতুতে ধাক্কা, চালকসহ নিহত ৩, আহত ১৫

বাড়ির ছাদের পানির ট্যাংকে ডিজেল, ৭৫০ লিটার জব্দ

যুক্তরাষ্ট্রের শ্রমবাজারে ফিরেছে প্রাণচাঞ্চল্য, যোগ হয়েছে ১ লাখ ৭৮ হাজার নতুন চাকরি

ফ্লোরিডার কোরাল স্প্রিংসে নিজ বাড়িতে ভাইস মেয়র খুন

মার্কিন অ্যাটর্নি জেনারেল পাম বন্ডি বরখাস্ত