শনিবার, ০৪ এপ্রিল ২০২৬
শনিবার, ০৪ এপ্রিল ২০২৬
শিরোনাম
হামের প্রাদুর্ভাব: - চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের সব ছুটি বাতিল ১৯ দিনে হামের উপসর্গ নিয়ে ৯৪ শিশুর মৃত্যু: স্বাস্থ্য অধিদপ্তর ফ্লোরিডায় বাংলাদেশি নারীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা, অভিযুক্ত গ্রেপ্তার বেনাপোল শুন্যরেখায় ১৩০ ফুট সুউচ্চ মাস্তুল, সীমান্তে উড়বে গৌরবের পতাকা নোয়াখালীতে মাদরাসা থেকে ছাত্রের মরদেহ উদ্ধার সিরাজগঞ্জে বাস দুর্ঘটনা: - চাকা ফেটে সেতুতে ধাক্কা, চালকসহ নিহত ৩, আহত ১৫ বাড়ির ছাদের পানির ট্যাংকে ডিজেল, ৭৫০ লিটার জব্দ যুক্তরাষ্ট্রের শ্রমবাজারে ফিরেছে প্রাণচাঞ্চল্য, যোগ হয়েছে ১ লাখ ৭৮ হাজার নতুন চাকরি ফ্লোরিডার কোরাল স্প্রিংসে নিজ বাড়িতে ভাইস মেয়র খুন মার্কিন অ্যাটর্নি জেনারেল পাম বন্ডি বরখাস্ত
সারাদেশ

৩ দিন পর ধলেশ্বরী নদীতে নিখোঁজ জেলের লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক: মানিকগঞ্জের সিংগাইর উপজেলার চান্দহর ইউনিয়নের ধলেশ্বরী নদী থেকে নিখোঁজের তিন দিন পর ভাসমান অবস্থায় ভজন রাজবংশী (৫৫) নামে এক জেলের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (৫ অক্টোবর) ভোরে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ ডালীপাড়া থেকে লাশটি উদ্ধার করে।

নিহত ভজন রাজবংশী সিংগাইরের চান্দহর ইউনিয়নের ওয়াইজনগর (অন্য সূত্রে মানিকনগর) গ্রামের বাসিন্দা এবং মৃত ফকির চান রাজবংশীর ছেলে।

এর আগে গত ৩ অক্টোবর (শুক্রবার) দিবাগত রাত ২টার দিকে, ধলেশ্বরী নদীতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ হন ভজন রাজবংশী। তার সঙ্গে আরও কয়েকজন জেলে থাকলেও ঘটনার সময় কেউ কিছু বুঝতে পারেননি।

নিহতের ছোট ভাই ভজো রাজবংশী বলেন, “রাতে একসঙ্গে মাছ ধরছিলাম। হঠাৎ দেখি ভাইয়ের নৌকা একা ভাসছে, কিন্তু তিনি নেই। সঙ্গে সঙ্গে খোঁজ শুরু করি, তবে অনেক চেষ্টা করেও তাকে খুঁজে পাইনি।”

জানা যায়, ভজন রাজবংশী দীর্ঘদিন ধরে জেলে পেশার সঙ্গে যুক্ত ছিলেন এবং উচ্চ রক্তচাপজনিত সমস্যায় ভুগছিলেন। ওষুধ সেবনের পরই তিনি নদীতে মাছ ধরতে নামেন বলে জানা গেছে। ধারণা করা হচ্ছে, অসুস্থতা বা অসাবধানতাজনিত কারণে তিনি নৌকা থেকে পড়ে যান এবং সবার অগোচরে তলিয়ে যান।

ঘটনার পরদিন, শনিবার (৪ অক্টোবর) সকাল থেকে সিংগাইর ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল নদীতে উদ্ধার তৎপরতা চালায়। স্থানীয়রাও এতে অংশ নেন।

তল্লাশির বিষয়ে সিংগাইর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা মহিবুর রহমান বলেন,“স্থানীয়রা ঘটনার বিবরণ স্পষ্টভাবে জানাতে না পারায় উদ্ধারকাজ কিছুটা ব্যাহত হয়। তবে আমাদের ডুবুরি দল সর্বোচ্চ চেষ্টা করেছে।”

সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জেওএম তৌফিক আজম ঘটনাটি নিশ্চিত করে জানান, এ বিষয়ে আইনগত প্রক্রিয়া চলছে।

এই সম্পর্কিত আরো

হামের প্রাদুর্ভাব: চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের সব ছুটি বাতিল

১৯ দিনে হামের উপসর্গ নিয়ে ৯৪ শিশুর মৃত্যু: স্বাস্থ্য অধিদপ্তর

ফ্লোরিডায় বাংলাদেশি নারীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা, অভিযুক্ত গ্রেপ্তার

বেনাপোল শুন্যরেখায় ১৩০ ফুট সুউচ্চ মাস্তুল, সীমান্তে উড়বে গৌরবের পতাকা

নোয়াখালীতে মাদরাসা থেকে ছাত্রের মরদেহ উদ্ধার

সিরাজগঞ্জে বাস দুর্ঘটনা: চাকা ফেটে সেতুতে ধাক্কা, চালকসহ নিহত ৩, আহত ১৫

বাড়ির ছাদের পানির ট্যাংকে ডিজেল, ৭৫০ লিটার জব্দ

যুক্তরাষ্ট্রের শ্রমবাজারে ফিরেছে প্রাণচাঞ্চল্য, যোগ হয়েছে ১ লাখ ৭৮ হাজার নতুন চাকরি

ফ্লোরিডার কোরাল স্প্রিংসে নিজ বাড়িতে ভাইস মেয়র খুন

মার্কিন অ্যাটর্নি জেনারেল পাম বন্ডি বরখাস্ত