শনিবার, ০৪ এপ্রিল ২০২৬
শনিবার, ০৪ এপ্রিল ২০২৬
শিরোনাম
মালয়েশিয়া থেকে এলো ৩৪ হাজার টন ডিজেল নিউইয়র্কে বাংলাদেশি তরুণী নিশাতের মৃত্যুর রহস্য উদ্ঘাটিত ঈদের আগেই বাড়ছে ফেরি, হাতিয়ার যোগাযোগ ব্যবস্থায় বড় পরিবর্তনের আভাস লাক্স সুপারস্টার হলেন বর্ণিতা হামের প্রাদুর্ভাব: - চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের সব ছুটি বাতিল ১৯ দিনে হামের উপসর্গ নিয়ে ৯৪ শিশুর মৃত্যু: স্বাস্থ্য অধিদপ্তর ফ্লোরিডায় বাংলাদেশি নারীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা, অভিযুক্ত গ্রেপ্তার বেনাপোল শুন্যরেখায় ১৩০ ফুট সুউচ্চ মাস্তুল, সীমান্তে উড়বে গৌরবের পতাকা নোয়াখালীতে মাদরাসা থেকে ছাত্রের মরদেহ উদ্ধার সিরাজগঞ্জে বাস দুর্ঘটনা: - চাকা ফেটে সেতুতে ধাক্কা, চালকসহ নিহত ৩, আহত ১৫
সারাদেশ

রায়গঞ্জে ভি-ডব্লিউ-বি কর্মসূচিতে পঁচা চাল বিতরণের অভিযোগ

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ধামাইনগর ইউনিয়নে ভি-ডব্লিউ-বি (ভালনারেবল উইমেন বেনিফিসিয়ারি) কর্মসূচির আওতায় উপকারভোগীদের মাঝে পঁচা ও নিম্নমানের চাল বিতরণের অভিযোগ উঠেছে। গত ২৯ সেপ্টেম্বর ইউনিয়নে এ চাল বিতরণ করা হয়।

স্থানীয় সূত্র জানায়, প্রতি মাসে ২০২ জন নারী উপকারভোগীর কাছে ৩০ কেজি করে চাল দেওয়া হয়। তবে এবারের চালের বস্তায় পচন, পোকা ও দুর্গন্ধ পাওয়া গেছে, যা খাওয়ার অনুপযোগী। উপকারভোগীরা অভিযোগ করেছেন, সরকারের সহায়তা কর্মসূচি থেকেও তারা প্রত্যাশিত সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন।

ধামাইনগর ইউনিয়ন পরিষদের সচিব রোজিন পলাশ চালের নিম্নমানের বিষয়টি স্বীকার করেছেন। উপজেলা সমবায় অফিসার ও ট্যাগ অফিসার দেলোয়ার হোসেন জানান, তিনি কেবল বিতরণের উদ্বোধন করেছেন, বস্তা খুলে চাল দেখা হয়নি। অভিযোগ পাওয়া গেলে ব্যবস্থা নেওয়া হবে।

চান্দাইকোনা খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা তন্ময় বিশ্বাস বলেন, তিনি সম্প্রতি যোগদান করেছেন। বিতরণকৃত চাল পূর্ববর্তী কর্মকর্তার সময় গুদামজাত করা হয়েছিল।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ হুমায়ুন কবির জানান, এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

স্থানীয় উপকারভোগীরা দ্রুত তদন্ত ও দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

এই সম্পর্কিত আরো

মালয়েশিয়া থেকে এলো ৩৪ হাজার টন ডিজেল

নিউইয়র্কে বাংলাদেশি তরুণী নিশাতের মৃত্যুর রহস্য উদ্ঘাটিত

ঈদের আগেই বাড়ছে ফেরি, হাতিয়ার যোগাযোগ ব্যবস্থায় বড় পরিবর্তনের আভাস

লাক্স সুপারস্টার হলেন বর্ণিতা

হামের প্রাদুর্ভাব: চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের সব ছুটি বাতিল

১৯ দিনে হামের উপসর্গ নিয়ে ৯৪ শিশুর মৃত্যু: স্বাস্থ্য অধিদপ্তর

ফ্লোরিডায় বাংলাদেশি নারীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা, অভিযুক্ত গ্রেপ্তার

বেনাপোল শুন্যরেখায় ১৩০ ফুট সুউচ্চ মাস্তুল, সীমান্তে উড়বে গৌরবের পতাকা

নোয়াখালীতে মাদরাসা থেকে ছাত্রের মরদেহ উদ্ধার

সিরাজগঞ্জে বাস দুর্ঘটনা: চাকা ফেটে সেতুতে ধাক্কা, চালকসহ নিহত ৩, আহত ১৫