শনিবার, ০৪ এপ্রিল ২০২৬
শনিবার, ০৪ এপ্রিল ২০২৬
শিরোনাম
সিরাজগঞ্জে এনসিপির ১৬ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন ২৭ হাজার ৩০০ টন ডিজেল নিয়ে জাহাজ এলো চট্টগ্রামে মালয়েশিয়া থেকে এলো ৩৪ হাজার টন ডিজেল নিউইয়র্কে বাংলাদেশি তরুণী নিশাতের মৃত্যুর রহস্য উদ্ঘাটিত ঈদের আগেই বাড়ছে ফেরি, হাতিয়ার যোগাযোগ ব্যবস্থায় বড় পরিবর্তনের আভাস লাক্স সুপারস্টার হলেন বর্ণিতা হামের প্রাদুর্ভাব: - চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের সব ছুটি বাতিল ১৯ দিনে হামের উপসর্গ নিয়ে ৯৪ শিশুর মৃত্যু: স্বাস্থ্য অধিদপ্তর ফ্লোরিডায় বাংলাদেশি নারীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা, অভিযুক্ত গ্রেপ্তার বেনাপোল শুন্যরেখায় ১৩০ ফুট সুউচ্চ মাস্তুল, সীমান্তে উড়বে গৌরবের পতাকা
সারাদেশ

দর্শনা সীমান্তে নারীর ভ্যানিটি ব্যাগে মিললো সাড়ে ৫৮ লাখ টাকার স্বর্ণ

চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গার দর্শনা সীমান্তবর্তী এলাকায় এক নারীর ভ্যানিটি ব্যাগে থেকে তিনটি স্বর্ণের বার জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উদ্ধার স্বর্ণের বারের ওজন ৩৫৪ গ্রাম; যার বাজার মূল্য প্রায় ৫৮ লাখ ৫৮ হাজার টাকা।

সোমবার (২৯ সেপ্টেম্বর) বিকেলে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে বিজিবি। এর আগে সোমবার দুপুরে দর্শনা কামারপাড়া গ্রাম থেকে ওই স্বার্ণের বারগুলো উদ্ধার করা হয়।

আটক আসমা খাতুন (২৫) চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দর্শনা কামারপাড়া গ্রামের ওয়াসিমের স্ত্রী।

চুয়াডাঙ্গা-৬ বিজিবির পরিচালক লে. কর্নেল নাজমুল হাসান জানান, অবৈধভাবে ভারতে স্বর্ণের বার পাচার হচ্ছে এমন বিশেষ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বারাদী বিওপির একটি বিশেষ টহল দল দর্শনা কামারপাড়া গ্রামে অবস্থান নেয়। এ সময় এক নারী সীমান্তবর্তী এলাকার দিকে যাচ্ছিলেন। ওই নারীকে বিজিবি আটক করে তল্লাশির এক পর্যায়ে ভ্যানেটি ব্যাগের ভেতর থেকে কাগজে মোড়ানো একটি পোটলা উদ্ধার করে। পরে সেখান থেকে তিন স্বর্ণের বার উদ্ধার করে।

এ ঘটনায় বিজিবির নায়েব সুবেদার মোহাম্মদ এনামুল হক বাদী হয়ে দর্শনা থানায় একটি মামলা দায়ের করেন। স্বর্ণের বারগুলো চুয়াডাঙ্গা ট্রেজারি অফিসে জমা রাখা হয়।

এই সম্পর্কিত আরো