শনিবার, ০৪ এপ্রিল ২০২৬
শনিবার, ০৪ এপ্রিল ২০২৬
শিরোনাম
সিরাজগঞ্জে এনসিপির ১৬ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন ২৭ হাজার ৩০০ টন ডিজেল নিয়ে জাহাজ এলো চট্টগ্রামে মালয়েশিয়া থেকে এলো ৩৪ হাজার টন ডিজেল নিউইয়র্কে বাংলাদেশি তরুণী নিশাতের মৃত্যুর রহস্য উদ্ঘাটিত ঈদের আগেই বাড়ছে ফেরি, হাতিয়ার যোগাযোগ ব্যবস্থায় বড় পরিবর্তনের আভাস লাক্স সুপারস্টার হলেন বর্ণিতা হামের প্রাদুর্ভাব: - চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের সব ছুটি বাতিল ১৯ দিনে হামের উপসর্গ নিয়ে ৯৪ শিশুর মৃত্যু: স্বাস্থ্য অধিদপ্তর ফ্লোরিডায় বাংলাদেশি নারীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা, অভিযুক্ত গ্রেপ্তার বেনাপোল শুন্যরেখায় ১৩০ ফুট সুউচ্চ মাস্তুল, সীমান্তে উড়বে গৌরবের পতাকা
সারাদেশ

সিরাজগঞ্জে বাসচাপায় সাইকেল আরোহীর মৃত্যু, বাসে আগুন

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের কাজিপুরে বাসচাপায় এক অজ্ঞাতপরিচয় সাইকেল আরোহীর (৩০) মৃত্যু হয়েছে। এ ঘটনায় ক্ষুব্ধ জনতা সংশ্লিষ্ট বাসে আগুন ধরিয়ে দেয়।

সোমবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে কাজিপুর-ধুনট আঞ্চলিক সড়কের শ্যামপুর বাজার এলাকায় দুর্ঘটনাটি ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, নিহত যুবক বাইসাইকেলযোগে সোনামুখী বাজারের দিকে যাচ্ছিলেন। এ সময় পেছন থেকে আঁখি পরিবহণের একটি যাত্রীবাহী বাস তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ঘটনার পর স্থানীয়রা বাসটি আটক করে অগ্নিসংযোগ করে। পরে পুলিশ ও ফায়ার সার্ভিস সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে বাসটির বেশিরভাগ অংশ পুড়ে গেছে।

কাজিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরে আলম বলেন, বাসচাপায় এক অজ্ঞাতপরিচয় সাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। স্থানীয়রা বাসে আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণ করে। নিহত ব্যক্তির পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

এই সম্পর্কিত আরো