মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারি ২০২৬
মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারি ২০২৬
শিরোনাম
নির্বাচন শুধু দেশেই নয়, আন্তর্জাতিক অঙ্গনেও প্রশংসিত হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা গৃহকর্মীকে নির্যাতনের অভিযোগে স্ত্রীসহ বিমানের এমডি কারাগারে জামায়াত নারীর অগ্রযাত্রা থামিয়ে দিতে চায়: তারেক রহমান জানুয়ারিতে দেশের রপ্তানিতে রেকর্ড ১১.২২ শতাংশ প্রবৃদ্ধি সূচকের উত্থানে বেড়েছে লেনদেন বিশ্বখ্যাত এসিসি ব্র্যান্ডের কাপ্পা কম্প্রেসর উৎপাদন শুরু ওয়ালটনের নির্বাচন সংক্রান্ত নির্ভরযোগ্য তথ্য সহজে পাওয়া যাবে টফির ‘ভোটের হাওয়া’-তে দেশে উৎপাদিত স্মার্টফোন এক্স৫সি উন্মোচন করল অনার নড়াইলে জমি নিয়ে সংঘর্ষে যুবক নিহত, আহত ২ আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকে কোর ব্যাংকিং সিস্টেম আপগ্রেডেশন চলমান
সারাদেশ

নালিতাবাড়িতে প্রকাশিত সংবাদকে মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত দাবী করে সংবাদ সম্মেলন

আল আমিন, শেরপুর জেলা প্রতিনিধি : শেরপুরের নালিতাবাড়ীতে সেবা ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতি নিয়ে সম্প্রতি প্রকাশিত সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৭ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭ টায় উপজেলা প্রেসক্লাব কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সমিতিটির সাবেক সভাপতি আবু নাঈম।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে আবু নাঈম বলেন, “সম্প্রতি বিভিন্ন গণমাধ্যমে উদ্দেশ্যপ্রণোদিতভাবে আমাকে জড়িয়ে সেবা ক্ষুদ্র সমবায় সমিতির টাকা আত্মসাৎ করে পালিয়ে থাকার অভিযোগ এনে যে সংবাদটি প্রকাশ করা হয়েছে তা ভূয়া এবং বানোয়াট। আমি সমিতির সভাপতি থাকা অবস্থায় আমার শিক্ষাগত অযোগ্যতার সুযোগে সমিতির সাধারণ সম্পাদকের দায়িত্ব পালনকারী মেহেদী ইমাম সিয়াম ও কোষাধ্যক্ষ এমদাদুল হক চাতুরতার সাথে গ্রাহকের টাকা তুলে আত্মসাৎ করে। আত্মসাতের বিষয়টি আমি বুঝতে পেরে গ্রাহকের টাকা ফেরত দিতে বললে সাধারণ সম্পাদক কৌশলে এমদাদুল হককে এলাকা থেকে পালিয়ে যেতে সাহায্য করে। পরে গ্রাহকের টাকার চাপে ২০২৩ সালে আমি শেরপুর আদালতে এমদাদুলের বিরুদ্ধে টাকা আত্মসাৎ করে পালিয়ে যাওয়ার অভিযোগ এনে মামলা দায়ের করি। বিজ্ঞ আদালত মামলাটি আমলে নেয় ও এমদাদুল হকের নামে গ্রেফতারি পরোয়ানা জারি করে বিভিন্ন জাতীয় দৈনিকে বিজ্ঞপ্তি প্রকাশ করে। বিভিন্ন স্বাক্ষ গ্রহণ শেষে বর্তমানে মামলাটি রায় প্রকাশের দ্বারপ্রান্তে আছে। এমতাবস্থায় মামলাটিকে ভিন্ন খাতে প্রবাহিত করতে হঠাৎ করে এমদাদুল ও মেহেদী গং চক্র সক্রিয় হয়ে বিভিন্ন সংবাদপত্রে উদ্দেশ্যপ্রণোদিতভাবে সংবাদ প্রচার করাচ্ছে যার কোন সত্যতা নেই। আমি এসব অসত্য সংবাদের তীব্র নিন্দা জানাচ্ছি।

এছাড়াও আবু নাঈম জানান, যেকোন দিন মামলার রায় ঘোষণা হতে পারে। এমদাদুল ও মেহেদী মামলা ওঠিয়ে নেওয়ার জন্য তাকে চাপ প্রয়োগ করছে। এমনকি মামলা তুলে না নিলে প্রাণে মেরে ফেলবে বলেও হুমকি দিয়েছে বলে নাঈম জানান।

উল্লেখ্য, ২০১৮ সালে শেরপুর জেলা সমবায় দপ্তর থেকে নিবন্ধিত হয়ে উপজেলার আমবাগান বাজারে সেবা ক্ষুদ্র সমবায় সমিতি নামে সমিতিটি কার্যক্রম শুরু করে। পরবর্তীতে সমবায় দপ্তরের অডিটে সমিতির মূলধন না থাকায় এবং কারণ দর্শানোর সন্তুষজনক জবাব না দিতে পারায় সমিতির নিবন্ধন বাতিল করা হয়েছে।

এই সম্পর্কিত আরো

নির্বাচন শুধু দেশেই নয়, আন্তর্জাতিক অঙ্গনেও প্রশংসিত হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

গৃহকর্মীকে নির্যাতনের অভিযোগে স্ত্রীসহ বিমানের এমডি কারাগারে

জামায়াত নারীর অগ্রযাত্রা থামিয়ে দিতে চায়: তারেক রহমান

জানুয়ারিতে দেশের রপ্তানিতে রেকর্ড ১১.২২ শতাংশ প্রবৃদ্ধি

সূচকের উত্থানে বেড়েছে লেনদেন

বিশ্বখ্যাত এসিসি ব্র্যান্ডের কাপ্পা কম্প্রেসর উৎপাদন শুরু ওয়ালটনের

নির্বাচন সংক্রান্ত নির্ভরযোগ্য তথ্য সহজে পাওয়া যাবে টফির ‘ভোটের হাওয়া’-তে

দেশে উৎপাদিত স্মার্টফোন এক্স৫সি উন্মোচন করল অনার

নড়াইলে জমি নিয়ে সংঘর্ষে যুবক নিহত, আহত ২

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকে কোর ব্যাংকিং সিস্টেম আপগ্রেডেশন চলমান