শনিবার, ০৪ এপ্রিল ২০২৬
শনিবার, ০৪ এপ্রিল ২০২৬
শিরোনাম
ড্রাইভিং লাইসেন্স নিয়ে বিআরটিএ’র কঠোর নির্দেশনা জুলাই সনদ বাস্তবায়নে গণভোটের কোন সম্পর্ক নেই: আইনমন্ত্রী মেঘনা ব্যাংকের ১০ হাজার কোটি টাকার ডিপোজিটের মাইলফলক অর্জন রাজধানীর কদমতলীতে গ্যাস লাইটার কারখানায় আগুন, ৫ জনের মরদেহ উদ্ধার ব্যাংক লেনদেনের নতুন সময়সূচি নির্ধারণ: - ব্যাংকিং কার্যক্রম বিকেল ১০টা-৫টা; লেনদেন চলবে ৩টা পর্যন্ত রোববার থেকে ৩০ উপজেলায় হামের বিশেষ টিকাদান কার্যক্রম শুরু: স্বাস্থ্যমন্ত্রী রাজধানীর কদমতলীতে গ্যাস লাইটার কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৭ ইউনিট সিরাজগঞ্জে এনসিপির ১৬ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন ২৭ হাজার ৩০০ টন ডিজেল নিয়ে জাহাজ এলো চট্টগ্রামে মালয়েশিয়া থেকে এলো ৩৪ হাজার টন ডিজেল
সারাদেশ

শ্রীমঙ্গলে ১৪ ফুট লম্বা অজগর সাপ উদ্ধার

তিমির বনিক, স্টাফ রিপোর্টার: মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার সদর ইউনিয়নের জেটি রোডের দেবনাথ সম্প্রদায়ের শ্মশানেঘাটে দেখা মিলল এক বিশাল আকৃতির অজগর সাপ।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে শ্মশান প্রাঙ্গণে কিছু লোক পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ করছিলেন। হঠাৎ তারা ঝোপঝাড়ের ভেতরে নড়াচড়ার শব্দে এগিয়ে গেলে দেখতে পান একটি বিশাল আকৃতির অজগর সাপ। এ সাপটি দেখে আতঙ্কিত হয়ে শ্রমিকরা কাজ ফেলে দ্রুত সরে যান।

পরে স্থানীয়রা বিষয়টি বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনকে অবহিত করলে, ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল ও পরিবেশকর্মী রাজদ্বীপ দেব ঘটনাস্থলে গিয়ে অজগরটির উপস্থিতি নিশ্চিত করেন।

সজল দেব জানান, অজগরটির ওজন প্রায় ২৪ থেকে ২৫ কেজি এবং লম্বায় ১৪ ফুট। পরবর্তীতে অজগরটিকে সুরক্ষিতভাবে উদ্ধার করে শ্রীমঙ্গল বন বিভাগের রেঞ্জ কার্যালয়ে হস্তান্তর করা হয়।

স্থানীয়রা জানান, বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস আর খাদ্য সংকটের কারণে সাপ সহ অন্যান্য প্রাণীরা এখন প্রায়শই জঙ্গল থেকে বেড়িয়ে লোকালয়ের এলাকায় ঢুকে পড়ে।

এই সম্পর্কিত আরো

ড্রাইভিং লাইসেন্স নিয়ে বিআরটিএ’র কঠোর নির্দেশনা

জুলাই সনদ বাস্তবায়নে গণভোটের কোন সম্পর্ক নেই: আইনমন্ত্রী

মেঘনা ব্যাংকের ১০ হাজার কোটি টাকার ডিপোজিটের মাইলফলক অর্জন

রাজধানীর কদমতলীতে গ্যাস লাইটার কারখানায় আগুন, ৫ জনের মরদেহ উদ্ধার

ব্যাংক লেনদেনের নতুন সময়সূচি নির্ধারণ: ব্যাংকিং কার্যক্রম বিকেল ১০টা-৫টা; লেনদেন চলবে ৩টা পর্যন্ত

রোববার থেকে ৩০ উপজেলায় হামের বিশেষ টিকাদান কার্যক্রম শুরু: স্বাস্থ্যমন্ত্রী

রাজধানীর কদমতলীতে গ্যাস লাইটার কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৭ ইউনিট

সিরাজগঞ্জে এনসিপির ১৬ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন

২৭ হাজার ৩০০ টন ডিজেল নিয়ে জাহাজ এলো চট্টগ্রামে

মালয়েশিয়া থেকে এলো ৩৪ হাজার টন ডিজেল