শনিবার, ০৪ এপ্রিল ২০২৬
শনিবার, ০৪ এপ্রিল ২০২৬
শিরোনাম
ড্রাইভিং লাইসেন্স নিয়ে বিআরটিএ’র কঠোর নির্দেশনা জুলাই সনদ বাস্তবায়নে গণভোটের কোন সম্পর্ক নেই: আইনমন্ত্রী মেঘনা ব্যাংকের ১০ হাজার কোটি টাকার ডিপোজিটের মাইলফলক অর্জন রাজধানীর কদমতলীতে গ্যাস লাইটার কারখানায় আগুন, ৫ জনের মরদেহ উদ্ধার ব্যাংক লেনদেনের নতুন সময়সূচি নির্ধারণ: - ব্যাংকিং কার্যক্রম বিকেল ১০টা-৫টা; লেনদেন চলবে ৩টা পর্যন্ত রোববার থেকে ৩০ উপজেলায় হামের বিশেষ টিকাদান কার্যক্রম শুরু: স্বাস্থ্যমন্ত্রী রাজধানীর কদমতলীতে গ্যাস লাইটার কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৭ ইউনিট সিরাজগঞ্জে এনসিপির ১৬ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন ২৭ হাজার ৩০০ টন ডিজেল নিয়ে জাহাজ এলো চট্টগ্রামে মালয়েশিয়া থেকে এলো ৩৪ হাজার টন ডিজেল
সারাদেশ

গাজীপুরে কেমিক্যাল গুদামে আগুনে আহত ফায়ার ফাইটারের মৃত্যু

গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের টঙ্গীতে কেমিক্যাল গুদামে অগ্নিকাণ্ডে গুরুতর দগ্ধ ফায়ার ফাইটার শামীম আহমেদ ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে। এ ঘটনায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৪ জন। এদের মধ্যে একজনের শতভাগ পুড়ে গেছে বলে জানা গেছে।

নিহত ফায়ার ফাইটার শামীম আহমেদ টঙ্গী ফায়ার স্টেশনে কর্মরত ছিলেন। তার বাড়ি নেত্রকোনা জেলায়।

গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মোহাম্মদ মামুন বলেন, সোমবার বিকাল সাড়ে চারটার দিকে টঙ্গীর সাহারা মার্কেটে কেমিক্যাল গুদামে ড্রাম বিস্ফোরিত হয়ে ৫ জন দগ্ধ হন। তাদের মধ্যে গুরুতর দগ্ধ হন শামীম আহমেদসহ দুইজন। তাদের উদ্ধার করে ঢাকায় জাতীয় বার্ণ ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার ৩ টার দিকে মারা যান শামীম আহমেদ। নিহত শামীম ২০০৪ সালে ফায়ার সার্ভিসে যোগদান করেন। মৃত্যু কালে তিনি স্ত্রী ও তিন সন্তান রেখে যান।

তিনি আরও বলেন, অগ্নিকাণ্ডের ঘটনায় এখনও গুরুতর দগ্ধ নূরুল হুদা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তার শরীর শতভাগ পুড়ে গেছে। এছাড়া ফায়ার ফাইটার জয় হাসান ও অফিসার জান্নাতুল নাঈম হাসপাতালে ভর্তি রয়েছেন।

আরও পড়ুন:

মানিকগঞ্জে দুই সন্তানকে বিষ খাইয়ে মায়ের আত্মহত্যা

এই সম্পর্কিত আরো

ড্রাইভিং লাইসেন্স নিয়ে বিআরটিএ’র কঠোর নির্দেশনা

জুলাই সনদ বাস্তবায়নে গণভোটের কোন সম্পর্ক নেই: আইনমন্ত্রী

মেঘনা ব্যাংকের ১০ হাজার কোটি টাকার ডিপোজিটের মাইলফলক অর্জন

রাজধানীর কদমতলীতে গ্যাস লাইটার কারখানায় আগুন, ৫ জনের মরদেহ উদ্ধার

ব্যাংক লেনদেনের নতুন সময়সূচি নির্ধারণ: ব্যাংকিং কার্যক্রম বিকেল ১০টা-৫টা; লেনদেন চলবে ৩টা পর্যন্ত

রোববার থেকে ৩০ উপজেলায় হামের বিশেষ টিকাদান কার্যক্রম শুরু: স্বাস্থ্যমন্ত্রী

রাজধানীর কদমতলীতে গ্যাস লাইটার কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৭ ইউনিট

সিরাজগঞ্জে এনসিপির ১৬ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন

২৭ হাজার ৩০০ টন ডিজেল নিয়ে জাহাজ এলো চট্টগ্রামে

মালয়েশিয়া থেকে এলো ৩৪ হাজার টন ডিজেল