শনিবার, ০৪ এপ্রিল ২০২৬
শনিবার, ০৪ এপ্রিল ২০২৬
শিরোনাম
'হাম'-শিশুর মৃত্যু : প্রতিরোধে প্রয়োজন সম্মিলিত প্রচেষ্টা মার্চে সড়ক দুর্ঘটনায় নিহত ৬১৬, আহত ১৫৪৮: যাত্রী কল্যাণ সমিতি ড্রাইভিং লাইসেন্স নিয়ে বিআরটিএ’র কঠোর নির্দেশনা জুলাই সনদ বাস্তবায়নে গণভোটের কোন সম্পর্ক নেই: আইনমন্ত্রী মেঘনা ব্যাংকের ১০ হাজার কোটি টাকার ডিপোজিটের মাইলফলক অর্জন রাজধানীর কদমতলীতে গ্যাস লাইটার কারখানায় আগুন, ৫ জনের মরদেহ উদ্ধার ব্যাংক লেনদেনের নতুন সময়সূচি নির্ধারণ: - ব্যাংকিং কার্যক্রম বিকেল ১০টা-৫টা; লেনদেন চলবে ৩টা পর্যন্ত রোববার থেকে ৩০ উপজেলায় হামের বিশেষ টিকাদান কার্যক্রম শুরু: স্বাস্থ্যমন্ত্রী রাজধানীর কদমতলীতে গ্যাস লাইটার কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৭ ইউনিট সিরাজগঞ্জে এনসিপির ১৬ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন
সারাদেশ

সাতক্ষীরায় পাওয়ার গ্রিডে বিস্ফোরণ, বিদ্যুৎ সরবরাহ বন্ধ

শহীদুজ্জামান শিমুল, সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরার বিদ্যুতের পাওয়ার গ্রিড (বিদ্যুৎ কেন্দ্রে) লাইনের ট্রান্সফরমার বিস্ফোরণের ঘটনায় অগ্নিকাণ্ড ঘটেছে। শনিবার (২০ সেপ্টেম্বর) সকাল ১১ দিকে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।

এ কারনে জেলার সকল স্থানে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায় তবে দুপুর ২ টার পর জেলার বেশ কিছু স্থানে বিদ্যুৎ সরবরাহ শুরু হয়েছে। তবে পুরোপুরি বিদ্যুৎ সরবরাহ শুরু হতপ আরও সময় লাগবে বলে বিদ্যুৎ কেন্দ্রের পক্ষ থেকে জানানো হয়েছে।

ফায়ার সার্ভিস সূত্রে জানায়, সকাল ১১টা ১০ মিনিটের দিকে সদর উপজেলার বিনাপোতা এলাকায় ১৩২/৩৩ কেভি পাওয়ার গ্রিড লাইনের একটি ট্রান্সফরমার হঠাৎ বিস্ফোরিত হয়ে আগুন ধরে যায়। খবর পেয়ে সাতক্ষীরা ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এতে কোনো প্রাণহানি ঘটেনি।

সাতক্ষীরা গ্রিড লাইনের ইনচার্জ রাসেল ইসলাম জানান, ট্রান্সফরমার বিস্ফোরণের কারণে পুরো জেলার বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে গেছে। আশা করা হচ্ছে বিকেল নাগাদ বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করা যাবে।

সাতক্ষীরা ফায়ার সার্ভিসের ওয়ারহাউস পরিদর্শক নুরুল ইসলাম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ট্রান্সফরমার ওভারহিট বা বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই এ আগুনের সূত্রপাত হয়েছে।

Imported from WordPress: image-20.png

এই সম্পর্কিত আরো

'হাম'-শিশুর মৃত্যু : প্রতিরোধে প্রয়োজন সম্মিলিত প্রচেষ্টা

মার্চে সড়ক দুর্ঘটনায় নিহত ৬১৬, আহত ১৫৪৮: যাত্রী কল্যাণ সমিতি

ড্রাইভিং লাইসেন্স নিয়ে বিআরটিএ’র কঠোর নির্দেশনা

জুলাই সনদ বাস্তবায়নে গণভোটের কোন সম্পর্ক নেই: আইনমন্ত্রী

মেঘনা ব্যাংকের ১০ হাজার কোটি টাকার ডিপোজিটের মাইলফলক অর্জন

রাজধানীর কদমতলীতে গ্যাস লাইটার কারখানায় আগুন, ৫ জনের মরদেহ উদ্ধার

ব্যাংক লেনদেনের নতুন সময়সূচি নির্ধারণ: ব্যাংকিং কার্যক্রম বিকেল ১০টা-৫টা; লেনদেন চলবে ৩টা পর্যন্ত

রোববার থেকে ৩০ উপজেলায় হামের বিশেষ টিকাদান কার্যক্রম শুরু: স্বাস্থ্যমন্ত্রী

রাজধানীর কদমতলীতে গ্যাস লাইটার কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৭ ইউনিট

সিরাজগঞ্জে এনসিপির ১৬ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন